এক্সপ্লোর

Murshidabad News : 'তলোয়ার,পেট্রোল বোমা নিয়ে হামলা..সব গিয়েছে' পরিবারকে ভিনরাজ্যে পাঠিয়েও ঘুম নেই প্রদীপ্তর

পড়শি রাজ্য ঝাড়খণ্ডে নিরাপদ আশ্রয়ের খোঁজে পাড়ি দিলেন সামশেরগঞ্জের পাল পরিবারের মহিলা সদস্যরা।

আবীর দত্ত, সামশেরগঞ্জ : ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফেরার চেষ্টা করলেও এখনও তাড়া করছে আতঙ্ক। সংশোধিত ওয়াকফ আইনের প্রতিবাদে অগ্নিগর্ভ হওয়ার পর থমথম করছে মুর্শিদাবাদের বিস্তীর্ণ এলাকা। কবে স্বাভাবিক হবে পরিস্থিতি, এই অপেক্ষায় স্থানীয় বাসিন্দারা। মঙ্গলবার রাত ১০টা পর্যন্ত জেলায় ইন্টারনেট বন্ধ রাখার নির্দেশ জারি করেছে নবান্ন।

এখনও ত্রস্ত মুর্শিদাবাদ।  অশান্তির জেরে শুধু ভিন জেলাতেই নয়, পড়শি রাজ্য ঝাড়খণ্ডে নিরাপদ আশ্রয়ের খোঁজে পাড়ি দিলেন সামশেরগঞ্জের পাল পরিবারের মহিলা সদস্যরা। পরিবারের মহিলা সদস্যদের পাশাপাশি, ঝাড়খণ্ডে রেখে আসা হয়েছে বাড়ির শিশুদেরকেও।  

গঙ্গার একদিকে, মুর্শিদাবাদের ধুলিয়ান, অন্যদিকে মালদার বৈষ্ণবনগর। অশান্তির আবহে, মুর্শিদাবাদ থেকে অনেকেই নদী পেরিয়ে আশ্রয় নিয়েছেন মালদায়। গত কয়েক দিনে মুর্শিদাবাদের সামশেরগঞ্জের পরিস্থিতি এতটাই বদলে গেছে যে, নিরাপদ জায়গা খুঁজতে একেবারে সীমানা পার করে ঝাড়খণ্ডে গিয়ে বাড়ির মহিলাদেরকে রেখে এসেছেন এই কেউ কেউ। যেমন সামশেরগঞ্জের প্রদীপ্ত পাল। সামশেরগঞ্জে মুদি দোকান রয়েছে প্রদীপ্ত পালের। সেই দোকানেই আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। লক্ষ লক্ষ টাকা লুঠ করা হয়েছে বলে অভিযোগ। আতঙ্ক এখনও কাটেনি। তাই একেবারে রাজ্যের বাইরে পাঠিয়ে দিয়েছেন পরিবারকে। বলছেন, চালু দোকান, তাই দোকানে প্রায় ১২-১৫ লাখ টাকার মাল ছিল। ক্যাশও ছিল অনেক মাল কেনার জন্য। প্রদীপ্তর দাবি, দোকানে প্রায় ২-৩ লাখ টাকা ছিল।  লুঠপাট করে নিয়ে গেছে আক্রমণকারীরা। হামলাও চালিয়েছে বেপরোয়া ভাবে । প্রদীপ্তর অভিযোগ, হামলাকারীরা ইট মেরেছে, পাথর মেরেছে। তাদের হাতে ছিল ভোজালি। কারও হাতি তলোয়ার। পেট্রোল বোমাও ছিল সঙ্গে । ভয়া কাঠ হয়ে গিয়েছেন প্রদীপ্ত। সর্বস্ব হারিয়েছেন কিন্তু পরিবারটাকে তো বাঁচাতে হবে। তাই বাকিদের ঝাড়খণ্ডে রেখে ফিরেছেন গ্রামে।  

সামশেরগঞ্জে যেখানে এই অশান্তির ঘটনা ঘটেছে, সেখান থেকে ঝাড়খণ্ড সীমানা প্রায় ৫ কিলোমিটার। আপাতত ঝাড়খণ্ডেই নিরাপদ জায়গায় পরিবারের মহিলা ও শিশুদেরকে রেখে এসেছেন প্রদীপ্ত। কিন্তু সাতে পাছে না থাকা, শুধু শান্তি চাওয়া এই মানুষগুলোর এত ক্ষয়ক্ষতির দায় কার? উঠছে সেই প্রশ্নই।

মুর্শিদাবাদ থেকে অনেকেই নদী পেরিয়ে আশ্রয় নিয়েছেন মালদায়। মায়ের সঙ্গে ঘর ছাড়তে হয়েছে ৭ দিনের শিশুকেও। ঘরবাড়ি হারানো মানুষ তৃণমূলের দিকে আঙুল তুললেও, ঘটনাকে সাজানো চিত্রনাট্য বলে কটাক্ষ করেছেন সামশেরগঞ্জের তৃণমূল বিধায়ক। ঘটনাকে লজ্জাজনক বলে মন্তব্য করেছেন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। তৃণমূলকে কটাক্ষ করেছে বিজেপি।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

PM Modi Live: 'হর ঘর তিরঙ্গা যাত্রা' উদযাপনের ডাক দিয়ে পথে মুখ্যমন্ত্রী, শুরু হল পদযাত্রা, লাইভ আপডেট
'হর ঘর তিরঙ্গা যাত্রা' উদযাপনের ডাক দিয়ে পথে মুখ্যমন্ত্রী, শুরু হল পদযাত্রা, লাইভ আপডেট
Debraj Chakraborty: দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে ১৫০ পাতার চার্জশিট, তোলাবাজি নিয়ে একাধিক চাঞ্চল্যকর দাবি পুলিশের
দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে ১৫০ পাতার চার্জশিট, তোলাবাজি নিয়ে একাধিক চাঞ্চল্যকর দাবি পুলিশের
Abhishek Banerjee : কলকাতা হাইকোর্টে ধাক্কা! চিকিৎসার জন্য বিদেশ যেতে চেয়ে এবার সুপ্রিম কোর্টে অভিষেক
কলকাতা হাইকোর্টে ধাক্কা! চিকিৎসার জন্য বিদেশ যেতে চেয়ে এবার সুপ্রিম কোর্টে অভিষেক
West Bengal Live News Update: ডিম-বিক্ষোভের ভয়ে সুপ্রিম কোর্টে মহুয়া মৈত্র, ভর্ৎসনা সর্বোচ্চ আদালতের
ডিম-বিক্ষোভের ভয়ে সুপ্রিম কোর্টে মহুয়া মৈত্র, ভর্ৎসনা সর্বোচ্চ আদালতের

ভিডিও

Suvendu Adhikari News | গুরু হরকৃষ্ণ সাহেবজির জন্ম তিথিতে ভবানীপুরের গুরুদ্বারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
NEET Paper Leak News | কোনও প্রিন্টিং প্রেস থেকে নয়, ন্যাশনাল টেস্টিং এজেন্সির বিশেষজ্ঞদের কয়েকজনই ফাঁস করেছিলেন NEET UG-র প্রশ্নপত্র!
Mithun Chakraborty | পিয়ারলেস হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, তাঁকে দেখতে হাসপাতালে যান মুখ্যমন্ত্রী
NEET News | ন্যাশনাল টেস্টিং এজেন্সির বিশেষজ্ঞরাই NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী ! চার্জশিটে চমকে দেওয়া তথ্য
Abhishek Banerjee | বিদেশ যাত্রা নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ অভিষেক | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget