এক্সপ্লোর

Suvendu Adhikari: 'পাকিস্তানি শিল্পীর বেলায় ছাড়', 'অরিজিৎ-বিতর্কে' মমতাকে খোঁচা শুভেন্দুর

Arijit Singh: অরিজিতের গান 'রং দে তু মোহে গেরুয়া' ট্যাগ করে আক্রমণ শুভেন্দুর। এ প্রসঙ্গে শুভেন্দু অধিকারীকে পাল্টা আক্রমণ করেছেন তৃণমূল সাংসদ সৌগত রায়

কলকাতা: অরিজিতের (Arijit Singh) শো-বিতর্কে মুখ্যমন্ত্রীর (CM Mamata Banerjee) পুরনো ট্যুইটকে হাতিয়ার করে এবার আক্রমণে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। অরিজিতের কনসার্ট বাতিল নিয়ে মুখ্যমন্ত্রীর পুরনো ট্যুইটকেই হাতিয়ার করেছেন শুভেন্দু। 'পাকিস্তানি শিল্পীর ক্ষেত্রে সঙ্গীতের কোনও সীমানা নেই কিন্তু ভারতীয় অরিজিৎ সিংহর ক্ষেত্রে বিষয়টি অন্য'। অরিজিতের গান 'রং দে তু মোহে গেরুয়া' ট্যাগ করে আক্রমণ শুভেন্দুর। এ প্রসঙ্গে শুভেন্দু অধিকারীকে পাল্টা আক্রমণ করেছেন তৃণমূল সাংসদ সৌগত রায় (Sougata Roy)।

ইকো পার্কে অরিজিৎ সিংহর শো-এর অনুমতি ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। শুরু হয়েছে রাজনৈতিক তরজাও। শাসকদলকে একযোগে আক্রমণ করেছে বাম-বিজেপি। 'তৃণমূলের সঙ্গে না থাকায় অরিজিতের শো-বাতিল। বাংলার শিল্প-সাহিত্যকে ধ্বংস করছে তৃণমূল' বলে অভিযোগ দিলীপ ঘোষের। তৃণমূল-বিজেপির রাজনীতির শিকার শিল্প, আক্রমণ মহম্মদ সেলিমের। 

তবে কলকাতায় অরিজিৎ সিংহর অনুষ্ঠানের জন্য অ্যাকোয়াটিকায় জায়গা দেখা শুরু হয়েছে ইতিমধ্যেই। অ্যাকোয়াটিকায় পৌঁছল অরিজিৎ সিংহর টিম। গোটা কাণ্ডে ফেসবুক পোস্টে বিজেপিকে নিশানা করেছে কুণাল ঘোষ। 'বিজেপি বলছে চলচ্চিত্র উৎসবে 'গেরুয়া' গাওয়ায় ইকো পার্কের অনুষ্ঠান বাতিল হয়েছে। অরিজিৎ 'গেরুয়া' গেয়েছেন ১৫ ডিসেম্বর। অনুষ্ঠান বাতিলের পর আগাম জমা ৮ লক্ষ টাকা ফেরত গিয়েছে ৮ ডিসেম্বর। তাহলে 'গেরুয়া' যুক্তি আসে কী করে?। গোটা কাণ্ডে ফেসবুক পোস্টে বিজেপিকে নিশানা করেছেন কুণাল। 

কুণাল ঘোষ এই প্রসঙ্গে লিখেছেন'অরিজিতের অনুষ্ঠান হবে, তবে অন্য জায়গায়। অ্যাকোয়াটিকায় আজও পরিদর্শন চলছে। সব ঠিক থাকলে ভাল ভাবেই অনুষ্ঠান হবে'। গোটা কাণ্ডে ফেসবুক পোস্টে বিজেপিকে নিশানা করেছেন তিনি। তাঁর মন্তব্য, 'সলমনের অনুষ্ঠানের ৩ লক্ষ টাকাও ফেরত দেওয়া হয়েছে। সলমনের টিম মিলন মেলা পছন্দ করলেও অরিজিতের পছন্দ অ্যাকোয়াটিকা। অরিজিৎ বাংলার গর্ব, বিজেপি তাঁকে নিয়ে রাজনীতি করছে'।

এ প্রসঙ্গে পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের বক্তব্য, জি ২০ সম্মেলনের জন্য ইকো পার্কের সব সব শো বাতিল করা হয়েছে, বিরোধীরা অযথা রাজনীতি করছে পাল্টা ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : যোগ্য হলেই এই দিন থেকে পাবেন অন্নপূর্ণা যোজনার টাকা,ঘোষণা মুখ্যমন্ত্রীর
যোগ্য হলেই এই দিন থেকে পাবেন অন্নপূর্ণা যোজনার টাকা, ঘোষণা মুখ্যমন্ত্রীর
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Kolkata News: ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Embed widget