এক্সপ্লোর

Howrah News:সালকিয়ায় ঘর থেকে উদ্ধার অস্থায়ী পুরকর্মীর ক্ষতবিক্ষত দেহ, খুনের অভিযোগ বন্ধুর বিরুদ্ধে

Body Of Temporary Municipal Worker Found:হাওড়ার সালকিয়ায় নিজের ঘর থেকে উদ্ধার হল এক অস্থায়ী পুরকর্মীর ক্ষতবিক্ষত মৃতদেহ। বাড়িতে এসে মদের আসরে খুনের অভিযোগ উঠেছে বন্ধুর বিরুদ্ধে।

সুনীত হালদার, হাওড়া: হাওড়ার সালকিয়ায় নিজের ঘর থেকে উদ্ধার হল এক অস্থায়ী পুরকর্মীর ক্ষতবিক্ষত মৃতদেহ (Body Of Temporary Municipal Worker Found)। বাড়িতে এসে মদের আসরে খুনের অভিযোগ উঠেছে বন্ধুর বিরুদ্ধে। তদন্ত শুরু করেছে মালিপাঁচঘড়া ও হাওড়া সিটি পুলিশ (Howrah News)। অভিযুক্ত ব্যক্তি পলাতক। 

কী জানা গেল?
বনধুকে বাড়িতে মদের আসরে ডেকে শেষ পর্যন্ত তার হাতেই খুন হয়ে গেলেন গৃহকর্তা? বন্ধুর হাতে খুন হয়ে গেলেন বন্ধু? হাওড়ার সালকিয়ায় এক পুরকর্মীর অস্বাভাবিক মৃত্যুতে এমনই অভিযোগ উঠেছে। হাওড়া পুরসভার সাফাই বিভাগের অস্থায়ী কর্মী শঙ্খ চট্টোপাধ্যায়। মধু নামেই এলাকায় পরিচিত ছিলেন তিনি। আত্মীয় ও প্রতিবেশী সূত্রে খবর, গত শনিবার রাতে নিজের ঘরে তাঁর রক্তাক্ত দেহ উদ্ধার হয়। ঘরের মেঝেয় পড়েছিল মৃতদেহ। ঘটনাস্থল থেকে মিলেছে মদের ভাঙা বোতল ও কাচের গ্লাস। মৃতদেহের গলায় গভীর ক্ষতচিহ্ন মিলেছে।  একাধিক ক্ষতচিহ্ন রয়েছে শরীরের নানা জায়গায়। যা দেখে অনুমান, খুন করা হয়েছে ওই পুরকর্মীকে। মৃতের আত্মীয় প্রভাস কুমার বলেন, 'দেহ পড়েছিল, গলা কাটা অবস্থায়। পাশে ঘরের খাটে আপেল, চশমা। কোনও অস্ত্র নেই। কাচের গ্লাসের মতো পড়েছিল, অর্ধেক ভাঙা অবস্থায়। ওটা দিয়েই করেছে।' মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। যৌথভাবে তদন্ত শুরু করেছে মালিপাঁচঘড়া থানা ও হাওড়া সিটি পুলিশ। আত্মীয় ও প্রতিবেশী সূত্রে খবর, শনিবার এক বন্ধুকে বাড়িতে ডেকেছিলেন শঙ্খ। দুপুরে একসঙ্গে খাওয়াদাওয়ার পর ঘরেই মদের আসর বসান দু'জনে। মদ্যপানের সময় দু'জনের মধ্যে বিবাদও হয়। রাতে পুরকর্মীর দাদা বাড়ি ফিরে ভাইকে ঘরে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। মৃতের আত্মীয়ের বক্তব্য, 'ও কোনও বন্ধুকে নিয়ে ঘরে মদ খাচ্ছিল। দুপুরে খাওয়া দাওয়া করেছিল যে ভদ্রলোক এসেছিল। সাড়ে ৪টে-৫টা নাগাদ দুজনের মধ্যে বিবাদ। ওর ভাই চলে যায়। ওয়াইফ বলে ঝামেলায় জড়িও না। রাতে দোকান বন্ধ এসে দেখে পাখা চলছে, লাইট জ্বলছে। লাশ পড়ে আছে।' ঘটনার পর থেকেই অভিযুক্ত পলাতক। পুলিশ সূত্রে খবর, মৃত পুরকর্মীর বনধুর নাগাল পেতে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, অভিযুক্ত পুরকর্মীর খুবই পরিচিত। নেশার আসরে রাগের মাথায় খুনের সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না পুলিশ।

আগেও ঘটনা...
গত জানুয়ারিতে উল্টোডাঙা থানা এলাকায় নেশার আসরে এক যুবককে খুনের অভিযোগ ওঠে। ধারাল অস্ত্রের কোপে যুবককে খুন করা হয়েছে বলে জানা যায়। মৃত যুবকের নাম আশরাফ আলি। তিনি দক্ষিণদাঁড়ির বাসিন্দা। ঘটনাটি ঘটেছিল বেলগাছিয়ায় কলকাতা স্টেশন সংলগ্ন মির্জা বাগান এলাকায়। সেখানেই বসেছিল নেশার আসর। মদ খাওয়ার সময় বচসা থেকে হামলা হয়েছে বলেই অনুমান করে পুলিশের। 

আরও পড়ুন:মর্মান্তিক! বন্ধ ঘরে চেয়ার থেকে উদ্ধার ছেলের পচাগলা দেহ, পাশের ঘরে শুয়ে অসুস্থ মা

সেরা শিরোনাম

News Live: দমদমের স্কুলের সিঁড়ি থেকে ঝাঁপ স্কুল পড়ুয়ার
দমদমের স্কুলের সিঁড়ি থেকে ঝাঁপ স্কুল পড়ুয়ার
Sandip Ghosh: RG Kar দুর্নীতি মামলায় এবার সন্দীপ ঘোষকে হেফাজতে চায় ED
RG Kar দুর্নীতি মামলায় এবার সন্দীপ ঘোষকে হেফাজতে চায় ED
Mamata Banerjee: নোটিস ধরাতে মমতার বাড়িতে দমকলবাহিনী
নোটিস ধরাতে মমতার বাড়িতে দমকলবাহিনী
CM Suvendu Adhikari: ব্রিগেডে গীতাপাঠের পর এবার হনুমান চালিশা পাঠ, অনুষ্ঠানের মঞ্চ থেকে এবার মুখ্যমন্ত্রীর নিশানায় কে?
ব্রিগেডে গীতাপাঠের পর এবার হনুমান চালিশা পাঠ, অনুষ্ঠানের মঞ্চ থেকে এবার মুখ্যমন্ত্রীর নিশানায় কে?

ভিডিও

Suvendu Adhikari:
BJP News | নেতাজি ইন্ডোরে হনুমান চালিশা পাঠ। হিন্দু ঐক্যের ডাক Samik Bhattacharya-র
Abhisekh News |
Samik Bhattacharya | পানিহাটিকাণ্ডে ২দিন পার, এখনও গ্রেফতারি শূন্য!এই বিষয়ে কী বললেন শমীক ভট্টাচার্য
Kartik Maharaj News | বেলডাঙায় ভারত সেবাশ্রম সঙ্ঘের জগদ্ধাত্রী পুজোয় কী বললেন কার্তিক মহারাজ?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
TMC News: ‘পুলিশের অস্ত্র নিয়ে পালাচ্ছে, কী করে এত শক্তি ধরছে অপরাধীরা?’, পর পর এনকাউন্টার নিয়ে প্রশ্ন অভিষেকের
‘পুলিশের অস্ত্র নিয়ে পালাচ্ছে, কী করে এত শক্তি ধরছে অপরাধীরা?’, পর পর এনকাউন্টার নিয়ে প্রশ্ন অভিষেকের
Govt Schemes Rate : PPF, সুকন্যা সমৃদ্ধি না KVP ? কোন সরকারি স্কিমে এখন দিচ্ছে সবথেকে বেশি সুদ, জেনে নিন শেষ রেট   
PPF, সুকন্যা সমৃদ্ধি না KVP ? কোন সরকারি স্কিমে এখন দিচ্ছে সবথেকে বেশি সুদ, জেনে নিন শেষ রেট   
Calcutta Medical College: চোরবাগানকাণ্ডে অব্যবস্থা নিয়ে মুখ খুলেছিলেন, শোকজ করা হল মেডিক্যাল কলেজের ৮ ইন্টার্ন ডাক্তারকে
চোরবাগানকাণ্ডে অব্যবস্থা নিয়ে মুখ খুলেছিলেন, শোকজ করা হল মেডিক্যাল কলেজের ৮ ইন্টার্ন ডাক্তারকে
Weather Update : টানা তিন দিন কলকাতায় দুর্যোগ? আকভানের প্রভাবে পিছিয়ে গেল শীত? বড় আপডেট
টানা তিন দিন কলকাতায় দুর্যোগ? আকভানের প্রভাবে পিছিয়ে গেল শীত? বড় আপডেট
November Astrology : টাকা থেকে গয়না, চাকরি থেকে ব্যবসা, ভাগ্যের পথ ঝকঝকে ৬ রাশির, নভেম্বর শেষেই কেল্লাফতে
টাকা থেকে গয়না, চাকরি থেকে ব্যবসা, ভাগ্যের পথ ঝকঝকে ৬ রাশির, নভেম্বর শেষেই কেল্লাফতে
Tech CEO: Mark Zuckerberg বা Elon Musk-র পর কে? এনভিডিয়ার Jensen Huang-র বিদায়ের পর প্রশ্ন উঠছে উত্তরাধিকার নিয়ে
Mark Zuckerberg বা Elon Musk-র পর কে? এনভিডিয়ার Jensen Huang-র বিদায়ের পর প্রশ্ন উঠছে উত্তরাধিকার নিয়ে
ASI Arrested: অ্যান্টি-করাপশন ব্রাঞ্চের হাতে গ্রেফতার চন্দ্রকোণা থানার ASI, কী অভিযোগ তাঁর বিরুদ্ধে ?
অ্যান্টি-করাপশন ব্রাঞ্চের হাতে গ্রেফতার চন্দ্রকোণা থানার ASI, কী অভিযোগ তাঁর বিরুদ্ধে ?
Robert Pattinson: দ্য নেম ইজ় প্যাটিনসন, রবার্ট প্যাটিনসন…নতুন ‘জেমস বন্ড’ পেল বিশ্ব
দ্য নেম ইজ় প্যাটিনসন, রবার্ট প্যাটিনসন…নতুন ‘জেমস বন্ড’ পেল বিশ্ব
Embed widget