এক্সপ্লোর

Howrah: মর্মান্তিক! বন্ধ ঘরে চেয়ার থেকে উদ্ধার ছেলের পচাগলা দেহ, পাশের ঘরে শুয়ে অসুস্থ মা

Howrah News: রবিবার, ছুটির সকালে, ভয়ঙ্কর অভিজ্ঞতার সাক্ষী হলেন হাওড়ার শিবপুরের প্রসন্ন দত্ত লেনের বাসিন্দারা। ঘটনা উসকে দিল রবিনসন স্ট্রিটের স্মৃতি। বন্ধ ঘর থেকে উদ্ধার হল ছেলের মৃতদেহ।

সুনীত হালদার, হাওড়া: হাওড়ার (Howrah) শিবপুরে (Shibpur) বন্ধ ঘরে চেয়ার থেকে উদ্ধার হল ছেলের পচাগলা মৃতদেহ (body recovered)। আর তার পাশের ঘরে দেখা গেল বিছানায় শুয়ে রয়েছেন অসুস্থ মা। ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে পুলিশ। হাসপাতালে চিকিৎসার পর বৃদ্ধাকে এক প্রতিবেশীর বাড়িতে রাখা হয়েছে। পুলিশের অনুমান, অসুস্থতা ও অনাহারে মৃত্যু হয়েছে ছেলের। 

বন্ধ ঘর থেকে উদ্ধার ছেলের দেহ

একটা ঘরে চেয়ারে বসা অবস্থায় রয়েছে পচাগলা মৃতদেহ! প্রচণ্ড দুর্গন্ধের মধ্যেই, ঠিক তার পাশের ঘরে নির্বিকারভাবে শুয়ে রয়েছেন এক বৃদ্ধা! পুলিশ ঘরের দরজা ভেঙে ঢোকার পর, এমনই বীভৎস দৃশ্য দেখলেন প্রতিবেশীরা! 

রবিবার, ছুটির সকালে, ভয়ঙ্কর অভিজ্ঞতার সাক্ষী হলেন হাওড়ার শিবপুরের প্রসন্ন দত্ত লেনের বাসিন্দারা। ঘটনা উসকে দিল রবিনসন স্ট্রিটের স্মৃতি। বন্ধ ঘর থেকে উদ্ধার হল ছেলের মৃতদেহ। আর অসুস্থ বৃদ্ধা মা-কে উদ্ধার করে পাঠানো হল হাওড়া জেলা হাসপাতালে। 

শিবপুরের ওই পরিবারের প্রতিবেশী ও বাসিন্দা তাপস পাছালের কথায়, 'দুজনেই অনেকদিন ধরে অসুস্থতায় ভুগছিলেন। দু'দিন ধরে দুর্গন্ধ ছাড়ছিল। মনে হচ্ছিল ইঁদুর মরেছে। আজ এই জায়গা দিয়ে পচা রক্ত বেরোচ্ছিল। তা থেকেই বোঝা গেল ঘরের ভিতরে কেউ মারা গেছে।'

লাল্টু সরকারের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। শিবপুরে প্রসন্ন দত্ত লেনের এই বাড়িতেই পঁয়ষট্টি বছরের বৃদ্ধা মা মালতী সরকারের সঙ্গে থাকতেন লাল্টু। এদিন বাড়ির সামনে দেখা যায় প্রতিবেশীদের ভিড়। আত্মীয় ও প্রতিবেশী সূত্রে খবর, মা ও ছেলে দু'জনেই দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। 

২০১৬ সালে রেলকর্মী মন্টু সরকার মারা যাওয়ার পর, তাঁর পেনশনের টাকাতেই সংসার চলত তাঁর স্ত্রী মালতী ও ছেলে লাল্টুর। প্রতিবেশীরা জানিয়েছেন, লাল্টু কোনও কাজ করতেন না। অসুস্থতাজনিত কারণে প্রতিবেশীদের সঙ্গে মেলামেশা করতেন না তাঁরা। কয়েকমাস পেনশনের টাকা পর্যন্ত তোলা হয়নি। তার জেরে মা ও ছেলে দিনের পর দিন অভুক্ত ছিলেন। কিন্তু ঘরের দরজা এঁটে নিজেদের স্বেচ্ছাবন্দি করে রাখায়, প্রতিবেশীরাও আর সহায়তার হাত বাড়াতে পারেননি। 

মৃত লাল্টু সরকারের মামা শৈলেশ মল্লিক বলেন, 'কেউ দেখার নেই। খায় না, দায় না। শেষ ১০-১৫ দিন বোধহয় খায়নি। অবস্থা শোচনীয়। লাইট কেটে দিয়েছে। দরজা খোলে না।'

আরও পড়ুন: Bad Road Controversy: বেহাল রাস্তা, সংস্কারের দায়িত্ব কার? চলছে টানাপোড়েন, দুর্ভোগে সাধারণ মানুষ

ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, দীর্ঘ অসুস্থতা ও অভুক্ত থাকার কারণেই লাল্টু সরকারের মৃত্যু হয়েছে। পুলিশ সূত্রে খবর, হাসপাতালে চেকআপের পর গুরুতর অসুস্থ মাকে এক প্রতিবেশীর বাড়িতে রাখা হয়েছে। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

সেরা শিরোনাম

পুজোর সকালে চূড়ান্ত দুর্ভোগে রেলযাত্রীরা, বিক্ষোভের জেরে আটকে একাধিক ট্রেন
পুজোর সকালে চূড়ান্ত দুর্ভোগে রেলযাত্রীরা, বিক্ষোভের জেরে আটকে একাধিক ট্রেন
West Bengal News LIVE: আজ দেবীর বোধন, মহাষষ্ঠীতে সপরিবারে উমার পিতৃগৃহে আগমন, প্যান্ডেলে প্যান্ডেলে ভিড়
আজ দেবীর বোধন, মহাষষ্ঠীতে সপরিবারে উমার পিতৃগৃহে আগমন, প্যান্ডেলে প্যান্ডেলে ভিড়
Durga Puja Weather Updates: ষষ্ঠী-সপ্তমীতে কোন কোন জেলায় বৃষ্টির সতর্কতা? অষ্টমী থেকে উন্নতি হবে আবহাওয়ার?
ষষ্ঠী-সপ্তমীতে কোন কোন জেলায় বৃষ্টির সতর্কতা? অষ্টমী থেকে উন্নতি হবে আবহাওয়ার?
Petrol Diesel Price : পুজোর শুরুতে পেট্রোল - ডিজেলের দামের খবরে বড় স্বস্তি? কোথায় সবথেকে কম দামে তেল?
পুজোর শুরুতে পেট্রোল - ডিজেলের দামের খবরে বড় স্বস্তি? কোথায় সবথেকে কম দামে তেল?

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget