এক্সপ্লোর

Nawsad Siddique: 'তদন্ত শেষে আমার নাম কেটে উড়িয়ে দেবে', সিআইডির জিজ্ঞাসাবাদের পর খোজমেজাজে নৌশাদ

ISF: ISF বিধায়ক নৌশাদ সিদ্দিকির বিরুদ্ধে খুনের মামলা দায়ের হয়। সেই মামলায় সোমবারের পর বৃহস্পতিবারও প্রায় সাড়ে ৪ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হল নৌশাদ সিদ্দিকিকে।

পার্থপ্রতিম ঘোষ, সৌমিত্র রায় , কলকাতা: ভাঙড়ে (Bhangar) তৃণমূলকর্মী (TMC) খুনে ফের ভবানীভবনে নৌশাদের হাজিরা। পঞ্চায়েত ভোটের সময় তৃণমূলকর্মী রাজু নস্কর খুনে এফআইআর। তৃণমূলকর্মী খুনে এফআইআরে নাম ভাঙড়ের আইএসএফ বিধায়কের। তৃণমূলকর্মী খুনে এনিয়ে দ্বিতীয়বার নৌশাদ সিদ্দিকিকে সিআইডির (CID) জিজ্ঞাসাবাদ। 

ভাঙড়ে তৃণমূল কর্মী খুনের মামলায় ফের ভাঙড়ের ISF বিধায়ক নৌশাদ সিদ্দিকিকে জিজ্ঞাসাবাদ করল CID পঞ্চায়েতের মনোনয়ন পর্বে ভাঙড়ে লাগাতার সন্ত্রাস কেড়েছে তিন তিনটে প্রাণ। ভাঙড়ে মনোনয়ন পর্বেই মৃত্যু হয়, তৃণমূল কর্মী রাজু নস্কর, আইএসএফ কর্মী মহিউদ্দিন মোল্লা এবং তৃণমূল কর্মী রশিদ মোল্লার। তৃণমূল কর্মী রাজু নস্কর খুনে, ISF বিধায়ক নৌশাদ সিদ্দিকির বিরুদ্ধে খুনের মামলা দায়ের হয়। সেই মামলায় সোমবারের পর বৃহস্পতিবারও প্রায় সাড়ে ৪ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হল নৌশাদ সিদ্দিকিকে।

এদিন বেরিয়ে আইএসএফ  বিধায়ক নৌশাদ সিদ্দিকি (Nawsad Siddique) বলেন, বিভিন্নভাবে জিজ্ঞাসা করল ওই যে ইনসিডেন্ট ঘটেছিল তার সঙ্গে আমি কীভাবে যুক্ত আছি। আমার নির্দেশ কী ছিল? উত্তর দিলাম। আমার ভয় পাওয়ার কী আছে, মূল অভিযুক্ত হিসাবে আমার নাম দিয়েছিল। তদন্ত শেষে দেখবেন সিআইডি আমার নাম কেটে উড়িয়ে দেবে'। সূত্রের দাবি, নৌশাদ বয়ান খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজনে তাঁকে ফের ডাকা হতে পারে।                                            

২৭ অগাস্ট উত্তর দিনাজপুরের চোপড়ায় হপ্তিয়াগছ গ্রাম পঞ্চায়েতের পিয়ারিলাল চাবাগানে গিয়ে ক্ষতিগ্রস্থ আদিবাসী পরিবারের সঙ্গে দেখা করেন নৌশাদ সিদ্দিকি। ভাঙড়ের ISF বিধায়ককে সামনে পেয়ে কান্নায় ভেঙে পড়েন আদিবাসী মহিলারা। জমিমাফিয়ার অত্যাচারের অভিযোগে সরব হন তাঁরা। এই ঘটনায় প্রশাসনকে একহাত নেন নৌশাদ। পাল্টা জেলা তৃণমূল সভাপতি কটাক্ষ করেন, ঘোরার ইচ্ছা হয়েছে, তাই চোপড়ায় এসেছেন ভাঙড়ের বিধায়ক।                                                                                     

আরও পড়ুন: VC: 'প্রশাসন বলিষ্ঠ না হলে বিশ্ববিদ্যালয় এগোবে কী করে?', রাজ্য সরকারকে খোঁচা তৃণমূল আমলে নিযুক্ত উপাচার্যদেরই!

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suvendu Adhikari: সরকারি বাসচালকের বাড়ি থেকে উদ্ধার কেজি কেজি সোনা, অগুনতি টাকা! মুখ্যমন্ত্রী বললেন, 'কাউকে ছাড় দেওয়া...'
সরকারি বাসচালকের বাড়ি থেকে উদ্ধার কেজি কেজি সোনা, অগুনতি টাকা! মুখ্যমন্ত্রী বললেন, 'কাউকে ছাড় দেওয়া...'
West Bengal Live News Update: দিনে ২ কোটির বেশি আগে যেত দুর্নীতিতে? পুলিশি তল্লাশিতে উদ্ধার ২০ কোটির বেশি টাকা ও ১৫ কেজি সোনা
দিনে ২ কোটির বেশি আগে যেত দুর্নীতিতে? পুলিশি তল্লাশিতে উদ্ধার ২০ কোটির বেশি টাকা ও ১৫ কেজি সোনা
Madan Mitra: স্ত্রী, দুই ছেলের পর পুর নিয়োগ দুর্নীতি মামলায় ED দফতরে হাজিরা মদন মিত্রের
স্ত্রী, দুই ছেলের পর পুর নিয়োগ দুর্নীতি মামলায় ED দফতরে হাজিরা মদন মিত্রের
Coal Smuggling: 'পুষ্পা' সিনেমার ধাঁচে টমেটোর ক্রেটের আড়ালে কয়লা পাচার, গাড়ি উল্টে যেতেই বেরিয়ে এল সব সত্যি!
'পুষ্পা' সিনেমার ধাঁচে টমেটোর ক্রেটের আড়ালে কয়লা পাচার, গাড়ি উল্টে যেতেই বেরিয়ে এল সব সত্যি!

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৮.০৭.২০২৬)। NDA- র আমন্ত্রণে প্রথমবার বৈঠকে হাজির NCPI সাংসদরা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(২৮.০৭.২০২৬)। সংসদে তোলপাড়, পুলিশি অত্যাচারের অভিযোগে বিক্ষোভ বিরোধীদের
BJP News: গোর্খাল্যান্ডের দাবি থেকে সরছেন বিমল গুরুঙ্গ? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন
Abhishek Banerjee | ১১টি দিঘি-সহ ৫২ বিঘা সরকারি জমি হস্তান্তরের অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। TMC news
Sangsarer Sangkirtan | সিরিয়ালের সেট হঠাৎ হয়ে উঠল যাত্রামঞ্চ। সংসারের সংকীর্তন-এর বিশেষ যাত্রা পর্বে কী অভিজ্ঞতা হল কলাকুশলীদের?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget