এক্সপ্লোর

South Dinajpur: হল না ভ্যাকসিন নেওয়া, রইল না প্রাণটুকুও! বালুরঘাটে গৃহবধূর রহস্যমৃত্যু

বালুরঘাটে গৃহবধূর রহস্যমৃত্যু। কালভার্ট থেকে ক্ষতবিক্ষত দেহ উদ্ধার।

মুন্না অগ্রবাল, দক্ষিণ দিনাজপুর: বালুরঘাটে গৃহবধূর রহস্যমৃত্যু। কালভার্ট থেকে ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয় গৃহবধূর। টিকা নিতে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হন। কিন্তু ফেরা হল না আর। ফিরল কেবল তাঁর ক্ষতবিক্ষত দেহ। 

মঙ্গলবার বিকেলে করোনা থেকে প্রাণ বাঁচাতে টিকা নিতে বেরিয়েছিলেন দক্ষিণ দিনাজপুর বালুরঘাট থানার বোয়ালদার বাসিন্দা, ওই গৃহবধূ। তারপর থেকেই নিখোঁজ ছিলেন গৃহবধূ পাতা বর্মন। এরপর বুধবার সকালে বালুরঘাটেই উদ্ধার হয় পাতা বর্মনের মৃতদেহ। মহামারী থেকে বাঁচতে নিতে চেয়েছিলেন টিকা। কিন্তু ভাগ্যের পরিহাস এমন যে না হল ভ্যাকসিন নেওয়া, এমনকী বেঁচে থাকাটুকুও হল না পাতা বর্মনের।

তাঁর পরিবারের দাবি, মঙ্গলবার বিকেল চারটে নাগাদ, করোনার ভ্যাকসিন নিতে বালুরঘাট জেলা হাসপাতালে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন ওই মহিলা। কিন্তু সারা রাত বাড়ি ফেরেননি। এরপর গোটা রাত ধরে মৃতার স্বামী ও সন্তানরা খোঁজ করতে থাকেন তাঁর। কিন্তু কোনও লাভ হয়নি। মৃতার ভাইয়ের কথায়, বিকেলের দিকে টিকা নিতে যাচ্ছেন বলেই বের হন তাঁর দিদি। এরপর রাত দশটা বেজে গেলেও দিদি ফেরেননি। তখনই চিন্তায় পড়েন বাড়ির লোক। তারপর দিদিকে খুঁজতে খুঁজতে হাজির হন জামাইবাবু ও তাঁর সন্তানেরাও। খোঁজ চালিয়ে এরপর বুধবার সকালে বালুরঘাট স্টেশনের কাছে একটি কালভার্টের নিচে পাতা বর্মনের মৃতদেহ উদ্ধার করা হয়। দেহটি ক্ষতবিক্ষত অবস্থায় পড়ে ছিল সেখানে।

পুলিশ সূত্রে জানা গেছে, কোনও ধারাল অস্ত্র দিয়ে মহিলার গলার নলি কেটে ফেলা হয়েছে। এমনকী মাথায় ভারী কোনও কিছু দিয়ে আঘাত করে থেঁতলে দেওয়ার স্পষ্ট চিহ্নও পাওয়া গেছে।

কীভাবে ঘটল এমন হত্যাকাণ্ড? কেনই বা এমনটা হল? হত্যার পিছনে কী কারণ, কাদেরই বা হাত রয়েছে? তা নিয়ে ধন্দে তদন্তকারীরা! আপাতত অস্বাভাবিক মৃতুর অভিযোগ দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Malda Money Recovery: বীরভূমের পর এবার মালদা, তৃণমূল নেতার অনুগামীর বাড়িতে বান্ডিল বান্ডিল টাকা!
Malda Money Recovery: বীরভূমের পর এবার মালদা, তৃণমূল নেতার অনুগামীর বাড়িতে বান্ডিল বান্ডিল টাকা!
Live News Update : ফের টাকার পাহাড় উদ্ধার, টাকা গুনতে আনা হল মেশিন
ফের টাকার পাহাড় উদ্ধার, টাকা গুনতে আনা হল মেশিন
Bardhaman News: রাতের অন্ধকারেই সব শেষ, সর্পদংশনে মৃত মা ও মেয়ে, আশঙ্কাজনক অবস্থা হাসপাতালে ভর্তি আরও এক মেয়ে
রাতের অন্ধকারেই সব শেষ, সর্পদংশনে মৃত মা ও মেয়ে, আশঙ্কাজনক অবস্থা হাসপাতালে ভর্তি আরও এক মেয়ে
Annapurna Yojana Website: অন্নপূর্ণা যোজনার ওয়েবসাইটে ফ্যামিলি ডেটা কালেকশনের বিকল্প পাচ্ছেন না ? কী করবেন এখন
অন্নপূর্ণা যোজনার ওয়েবসাইটে ফ্যামিলি ডেটা কালেকশনের বিকল্প পাচ্ছেন না ? কী করবেন এখন

ভিডিও

Birbhum Tulu Mondal |
Jaish-E-Mohammed Terrorist Arrested | জইশ জঙ্গি হামিমের ছিল নিজের ব্যবসাও, দোকানের হদিশ পেল STF
Jaish-E-Mohammed Terrorist Arrested | STF-এর জালে জইশ জঙ্গি, সাধারণের নিরাপত্তা নিয়ে সওয়াল Kunal Ghosh-এর
Militant Arrested in Bengal | হামিমকে জেরায় উঠে এল চাঞ্চল্যকর তথ্য! মিলল যোগাযোগের মাধ্যম
Jaish-E-Mohammed Terrorist Arrested | কীভাবে নিয়োগ হামিমদের? কী বললেন ব্রিগেডিয়ার দাস?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget