এক্সপ্লোর

Migrant Worker Death: ভিনরাজ্যে কাজ করতে গিয়ে রাজ্যের এক পরিযায়ী শ্রমিকের রহস্যমৃত্যু

Hooghly News: মায়ের অভিযোগ, হৃদরোগে আক্রান্ত হয়ে ওই তরুণের মৃত্যু হয়েছে বলে গতকাল ফোনে জানায় বন্ধুরা। সন্দেহ হওয়ায় ভিডিও কল করেন মা, দাবি পরিবারের।

সৌরভ বন্দ্যোপাধ্যায়, কোন্নগর: ভিনরাজ্যে কাজ করতে গিয়ে রাজ্যের এক পরিযায়ী শ্রমিকের (Migrant Worker Death) রহস্যমৃত্যু। খুনের অভিযোগ করেছে পরিবার। হুগলির ( Hooghly) কোন্নগরের বাসিন্দা সুরজিৎ দাস তিন বন্ধুর সঙ্গে জম্মুর বানিহালে কাজের সন্ধানে যান।

পরিযায়ী শ্রমিকের রহস্যমৃত্যু: মায়ের অভিযোগ, হৃদরোগে আক্রান্ত হয়ে ওই তরুণের মৃত্যু হয়েছে বলে গতকাল ফোনে জানায় বন্ধুরা। সন্দেহ হওয়ায় ভিডিও কল করেন মা, দাবি পরিবারের। দেহে, মাথায় আঘাত নিয়ে প্রশ্ন করায় বন্ধুরা জানায়, সিঁড়ি থেকে পড়ে মৃত্যু হয়েছে। ঠিকাদার সংস্থা তড়িঘড়ি দেহ পাঠিয়ে দায় ঝেড়ে ফেলতে চাইছে বলেও অভিযোগ উঠেছে। উত্তরপাড়া থানায় অভিযোগ দায়ের হয়েছে মৃতের বন্ধুদের বিরুদ্ধে। 

সুরজিতের মা সুলতা দাস জানান, সামনে পুজো ছেলেকে বলেছিলেন না যেতে। সুরজিৎ বলেছিলেন কাজ করলে দুটো পয়সা আসবে আবার কাশ্মীর ঘোরাও হবে। প্রায় প্রতিদিনই মায়ের সঙ্গে কথা হত ছেলের। গতকালও কথা হয়। সোমবার দুপুরে সুলতা ছেলের মৃত্যুর খবর পান। ফোন করে সুরজিৎ এর বন্ধু জানায়, হার্টফেল করে মারা গেছে সুরজিৎ। সুস্থ ছেলে কী করে হার্টফেল হল জানতে চাওয়ায় চেঁচামেচি করায় ফোন কেটে দেয়। পরে বন্ধুরা দাবি করেন সুরজিৎ সিঁড়ি থেকে পরে গিয়েছে। ভিডিও কলে ছেলেকে দেখতে চান সুলতা। সেখানেই দেখেন মাথায় আঘাতের চিহ্ন দেখা যাচ্ছে। যাঁদের সঙ্গে কাজে গিয়েছিল তাদের কথাবার্তা অসঙ্গতি এবং মাথায় আঘাত দেখে সন্দেহ সুরজিতের মৃত্যু স্বাভাবিক নয়। খুন করা হয়েছে বলে সন্দেহ প্রকাশ পরিবারে। জম্মু থেকে মৃতদেহ তড়িঘড়ি পাঠিয়ে দিতে চাইছে ঠিকাদার তাতে সন্দেহ বাড়ছে। 

চলতি মাসেই ভিনরাজ্যে কাজ করতে গিয়ে মৃত্যু হয়েছে দক্ষিণ ২৪ পরগনার (South 24 Pargana) আরও এক পরিযায়ী শ্রমিকের। মৃত শেখ জামাল সাগরের বাসিন্দা। পরিবারের দাবি, এলাকায় কোনও কাজ না থাকায়, ৯ মাস আগে ঠিকাদারের মাধ্যমে কেরলের থ্যালাসেরিতে নির্মাণ শ্রমিকের কাজে যান বছর ৫১-র ওই ব্যক্তি। এর আগে ২৯ অগাস্ট, গুজরাতের মুন্দ্রা বন্দরে কাজ করতে গিয়ে ক্রেনের ধাক্কায় মৃত্যু হয় সাগরের মহেন্দ্রগঞ্জের বাসিন্দা ২১ বছরের সুজিত জানার। এর সপ্তাহ খানেকের মধ্যে  কেরলে আরও এক পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়। এ রাজ্য়ে কাজ না পেয়েই বাইরে যেতে হয়েছিল বলে দাবি করেছিল মৃত শ্রমিকের পরিবার।

আরও পড়ুন: WB Dengue Death: ফের কলকাতায় ডেঙ্গি আক্রান্তর মৃত্যু

সেরা শিরোনাম

Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
CPM Book Stall Vandalized: বামেদের বুকস্টলে হামলার অভিযোগের মাঝে ব্যতিক্রমী ঘটনা ট্যাংরায়, শেষে কোর্টের নির্দেশে SUCI-র কর্মীদের বুকস্টলে বসতে দিল প্রশাসন
বামেদের বুকস্টলে হামলার অভিযোগের মাঝে ব্যতিক্রমী ঘটনা ট্যাংরায়, শেষে কোর্টের নির্দেশে SUCI-র কর্মীদের বুকস্টলে বসতে দিল প্রশাসন

ভিডিও

Durga Puja 2026 | বালুরঘাটে পুজো উদ্বোধন Sukanta Majumdar-এর, ধুনুচি হাতে করলেন আরতি
Durga Puja 2026 | দুর্গোৎসব ঘিরে সেজে উঠেছে বেলুড় মঠ, শুরু পুজো | #abpananda
College Square: আজ মহাষষ্ঠী, রীতি মেনে পুজো চলছে কলেজ স্কোয়ারে, ভিড় জমছে মণ্ডপে। Durga Puja 2026
Durga Puja 2026: পুজোর আড্ডা জমজমাট, স্টুডিওতে অঙকুশ
Durga Puja 2026: ৭৩তম বর্ষে নিউ আলিপুরের সুরুচি সঙ্ঘের পুজো, ষষ্ঠীর সকালে মণ্ডপে ভিড় দর্শনার্থীদের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
CPM Book Stall Vandalized: বামেদের বুকস্টলে হামলার অভিযোগের মাঝে ব্যতিক্রমী ঘটনা ট্যাংরায়, শেষে কোর্টের নির্দেশে SUCI-র কর্মীদের বুকস্টলে বসতে দিল প্রশাসন
বামেদের বুকস্টলে হামলার অভিযোগের মাঝে ব্যতিক্রমী ঘটনা ট্যাংরায়, শেষে কোর্টের নির্দেশে SUCI-র কর্মীদের বুকস্টলে বসতে দিল প্রশাসন
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
How To Beat Traffic: যানজট এড়িয়ে আকাশ পথে অফিস, উড়ে মাত্র ২০ মিনিটেই অফিস পৌঁছে যান এই ব্যক্তি
যানজট এড়িয়ে আকাশ পথে অফিস, উড়ে মাত্র ২০ মিনিটেই অফিস পৌঁছে যান এই ব্যক্তি
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Weather Update: রাতে হতে পারে ঝড়-বৃষ্টি ? দুর্যোগের আশঙ্কা কতটা ? কী বলছে IMD
রাতে হতে পারে ঝড়-বৃষ্টি ? দুর্যোগের আশঙ্কা কতটা ? কী বলছে IMD
২০২৭ - এ সাবধান! চাকরিতে নামতে পারে বিপর্যয়, এই রাশি হলে সতর্ক হোন
২০২৭ - এ সাবধান! চাকরিতে নামতে পারে বিপর্যয়, এই রাশি হলে সতর্ক হোন
Patna High Court: গভীর রাতে বাড়িতে ঢুকে বিধবার উপর হামলা, মুখ চেপে ধরে…আদালত বলল, ‘ধর্ষণের চেষ্টা নয়’
গভীর রাতে বাড়িতে ঢুকে বিধবার উপর হামলা, মুখ চেপে ধরে…আদালত বলল, ‘ধর্ষণের চেষ্টা নয়’
Embed widget