এক্সপ্লোর

WB Dengue Death: ফের কলকাতায় ডেঙ্গি আক্রান্তর মৃত্যু

Dengue Death Update: বেসরকারি মতে, ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে হল ৪৫। সরকারি মতে, ৩ জন ডেঙ্গি আক্রান্তর মৃত্যু। 

কলকাতা: ফের ডেঙ্গি (Dengue) আক্রান্তর মৃত্যু। ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যু বাঁশদ্রোণীর বাসিন্দার। এম আর বাঙুর হাসপাতালে বাঁশদ্রোণীর খানপুরের বাসিন্দার মৃত্যু। বেসরকারি মতে ডেঙ্গিতে এখনও পর্যন্ত ৪৫ জনের মৃত্যু। এখনও পর্যন্ত ৩ জন ডেঙ্গি আক্রান্তর মৃত্যু বলে দাবি সরকারি সূত্রে। 

ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যু: উত্তরোত্তর বাড়ছে ডেঙ্গি আক্রান্তে সংখ্যা। ডেঙ্গিতে এখনও পর্যন্ত আক্রান্ত ৪০ হাজার ছুঁইছুঁই। ভয় ধরাচ্ছে মৃতের সংখ্যাও। ফের কলকাতায় ডেঙ্গি আক্রান্তের মৃত্যু হল। হাসপাতাল সূত্রে খবর, গতকাল রাতে ডেঙ্গির উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন প্রিয়া। ডেঙ্গি শক সিনড্রোমে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। কাজ করা বন্ধ করে দিয়েছিল একাধিক অঙ্গপ্রত্যঙ্গ। 

চলতি সপ্তাহেই ডেঙ্গি (Dengue) সংক্রমণ আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে নবান্নের (Nabanna)। গ্রামাঞ্চলেও ডেঙ্গি ছড়িয়ে পড়তে পারে তেমনটাই আশঙ্কা প্রকাশ করেছেন মুখ্য সচিব। ডেঙ্গি নিয়ে বিভিন্ন জেলার গুলির সঙ্গে বৈঠকে ইতিমধ্যেই পাঁচ দফা নির্দেশিকা জারি করেছে নবান্ন। গতকালের বৈঠকে বলা হয়, বাড়ছে হটস্পট, সব থেকে বেশি হটস্পট উত্তর ২৪ পরগনা জেলায়। পুর-এলাকার পর এবার পঞ্চায়েত এলাকাতেও বিশেষ নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে। গ্রামে গঞ্জের বাজার, হাট গুলি পরিষ্কার করার প্রতি বিশেষ জোর দেওয়ার নির্দেশ নবান্নের। নবান্নের তরফে বলা হয়েছে, পুলিশ প্রশাসনকেও যুক্ত করতে হবে ডেঙ্গি সংক্রমণ আটকানোর জন্য। কমিশনার অফ পুলিশ এবং পুলিশ সুপারদের জমা জল বের করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশ। পঞ্চায়েত গুলি গ্রামাঞ্চলের জন্য মাইক্রো প্ল্যান তৈরি করবে ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য। রোগীদের কিভাবে চিকিৎসা হবে তার জন্য এসওপি তৈরি করা হচ্ছে। খুব শীঘ্রই তা দেওয়া হবে স্বাস্থ্য দফতরের তরফে। 

ডেঙ্গি মোকাবিলায় রাজ্য সরকারের বিরুদ্ধে ব্য়র্থতার অভিযোগ তুলে স্বাস্থ্য ভবনে শুভেন্দু অধিকারীর বিক্ষোভ ঘিরে তুলকালাম। বিরোধী দলনেতাকে গেটে আটকে দেয় পুলিশ। স্বাস্থ্য ভবনের গেট বন্ধ করে দেওয়া হয়। শুভেন্দুর নেতৃত্বে স্বাস্থ্য ভবনের গেটের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন ২২ জন বিজেপি বিধায়ক। স্মারকলিপি দিতে বাধা দিলে পুলিশকে ধমক দেন তাঁরা।একসময় নিজেই প্রিজন ভ্যানে উঠে পড়েন শুভেন্দু। পরে নিজেদের আনা গাড়িতে বিজেপি বিধায়করা স্বাস্থ্য ভবন ছেড়ে চলে যান। অশান্তি এড়াতেই গেট আটকানো হয় বলে পুলিশের দাবি। 

আরও পড়ুন: Migrant Worker Death: ভিনরাজ্যে কাজ করতে গিয়ে রাজ্যের এক পরিযায়ী শ্রমিকের রহস্যমৃত্যু

সেরা শিরোনাম

BREAKING : পুজোর আগে কলকাতায় জোরদার অ্যাকশন ED র ! সকাল-সকাল ৮ জায়গায় হানা
পুজোর আগে কলকাতায় জোরদার অ্যাকশন ED র ! সকাল-সকাল ৮ জায়গায় হানা
West Bengal News Live : ক্যামাক স্ট্রিট অফিসের বিল বোর্ডকাণ্ডে আজ অভিষেককে তলব পুলিশের
ক্যামাক স্ট্রিট অফিসের বিল বোর্ডকাণ্ডে আজ অভিষেককে তলব পুলিশের
Kolkata: মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
Sukanta Majumdar on KMC Post Controversy: কলকাতা পুরসভার পুজো-পোস্ট ঘিরে ভাষা বিতর্ক, 'বাংলার জ্ঞান সীমিত হতেই পারে', পাল্টা প্রতিক্রিয়া সুকান্তর
কলকাতা পুরসভার পুজো-পোস্ট ঘিরে ভাষা বিতর্ক, 'বাংলার জ্ঞান সীমিত হতেই পারে', পাল্টা প্রতিক্রিয়া সুকান্তর

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget