এক্সপ্লোর

West Bengal MLA Minister salary hike: মিলল রাজ্যপালের সম্মতি, এক লাফে মন্ত্রী-বিধায়কদের বেতন বাড়ল ৪০ হাজার, কে কত পাবেন?

MLA Minister salary hike In West Bengal : রাজভবনের এক্স হ্যান্ডল থেকে পোস্ট করে জানানো হয়েছে, মন্ত্রী-বিধায়কদের বেতন ও ভাতা সংক্রান্ত দুটি বিলে সম্মতি দিয়েছেন সি ভি আনন্দ বোস।

রুমা পাল, উজ্জ্বল মুখোপাধ্যায় , কলকাতা : লোকসভা ভোটের মুখে রাজ্যের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও বিধায়কদের এক লপ্তে বেতন বাড়ছে ৪০ হাজার টাকা ! অবশেষে মন্ত্রী-বিধায়কদের বেতন বৃদ্ধির বিলে সই করলেন রাজ্যপাল।

গত বছরের সেপ্টেম্বরে মন্ত্রী, প্রতিমন্ত্রী, বিধায়কদের বেতন বৃদ্ধির কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় ( Mamata Banerjee )। বিধানসভায় বিল পাস হলেও, রাজ্যপাল সেই বিলে সই করেননি। এবার রাজভবনের এক্স হ্যান্ডল থেকে পোস্ট করে জানানো হয়েছে, মন্ত্রী-বিধায়কদের বেতন ও ভাতা সংক্রান্ত দুটি বিলে সম্মতি দিয়েছেন সি ভি আনন্দ বোস। এর ফলে মন্ত্রী-বিধায়কদের বেতন বৃদ্ধিতে আর কোনও সমস্যা থাকল না।  

গত বছর সেপ্টেম্বরে এই বেতনবৃদ্ধির ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। রাজ্য সরকারের অর্থ সঙ্কটের মধ্যেও বেতন বাড়ানো হয় মন্ত্রী , প্রতিমন্ত্রী, এবং বিধায়কদের। একলপ্তে ৪০ হাজার টাকা বেতনবৃদ্ধির ঘোষণা করা হয়। তবে এই বর্ধিত বেতনের বিরোধিতায় সরব হয়েছিল বিজেপি। যদিও নিজের বেতন বাড়াচ্ছেন না বলেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তবে তারপর জটিলতা বাড়ে একটি বিষয় নিয়ে। মন্ত্রী ও বিধায়কদের বেতন সংক্রান্ত সংশোধনী বিলে সই করেননি রাজ্যপাল। বিশেষ অধিবেশন ডেকেও বিল পাস করাতে পারেনি রাজ্য। বিল পেশ করা হয়  বিধানসভায়। তার তীব্র প্রতিবাদ জানান বিজেপি বিধায়করা। বিল ছিড়ে প্রতিবাদ জানান তাঁরা।  নিয়ম অনুযায়ী, আর্থিক বিলে আগে রাজ্যপালের অনুমোদন লাগে। সেই বিলে এতদিনে সম্মতি দিলেন রাজ্যপাল। 

  • বিধায়কদের বেতন ছিল প্রতি মাসে ১০ হাজার টাকা, তা বেড়ে হল ৫০ হাজার টাকা। 
  • রাজ্যের প্রতিমন্ত্রীরা পেতেন মাসে ১০ হাজার ৯০০ টাকা বেতন। এখন থেকে তাঁরা পাবেন ৫০ হাজার ৯০০ টাকা।
  • এতদিন পূর্ণমন্ত্রীদের বেতন ছিল মাসে ১১ হাজার টাকা। সেটা বেড়ে হল ৫১ হাজার টাকা।  

    গত বছর বেতন বৃদ্ধির ঘোষণার সময়ই মুখ্যমন্ত্রীর কত বেতন বৃদ্ধি হল, তা জানতে চেয়েছিলেন অধ্যক্ষ। তখন মুখ্যমন্ত্রী বলেন, 'এটার কোনও প্রশ্ন নেই। যেহেতু আমি বেতন নেই না, ফলে মুখ্যমন্ত্রীর কোনও বেতন বৃদ্ধি করছি না। ' 

    আরও পড়ুন :

    নন্দীগ্রামে পা-ভাঙা থেকে মাথার গভীর ক্ষত, একের পর এক চোটে জর্জরিত মুখ্যমন্ত্রী

সেরা শিরোনাম

West Midnapore News: থানার শৌচাগারের ভিতর থেকে দেহ উদ্ধার বন্দির, পুলিশি হেফাজতে অস্বাভাবিক মৃত্যু চন্দ্রকোণায়
থানার শৌচাগারের ভিতর থেকে দেহ উদ্ধার বন্দির, পুলিশি হেফাজতে অস্বাভাবিক মৃত্যু চন্দ্রকোণায়
টেট দুর্নীতির অভিযোগে গিয়েছিল শিক্ষকের চাকরি, পরে পান ফিরে, নন্দীগ্রামে কালীঘাট তৃণমূল-প্রার্থী সঞ্চিতাকে চেনেন?
টেট দুর্নীতির অভিযোগে গিয়েছিল শিক্ষকের চাকরি, পরে পান ফিরে, নন্দীগ্রামে কালীঘাট তৃণমূল-প্রার্থী সঞ্চিতাকে চেনেন?
Samik Bhattacharya : সপরিবারে বিজেপি অফিসে গিয়েছিলেন তারক সিং, কী বললেন শমীক ভট্টাচার্য ?
সপরিবারে বিজেপি অফিসে গিয়েছিলেন তারক সিং, কী বললেন শমীক ভট্টাচার্য ?
West Bengal News Live : মুর্শিদাবাদের সালারে জুয়ার ঠেকে হানা দিয়ে আক্রান্ত পুলিশ, জখম ASI
মুর্শিদাবাদের সালারে জুয়ার ঠেকে হানা দিয়ে আক্রান্ত পুলিশ, জখম ASI

ভিডিও

Narendra Modi - BRICS | BRICS-এর শেষদিনে বন্ধুত্বের বার্তা প্রধানমন্ত্রীর | ABP ANANDA LIVE
Malda News | মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চান মালদার দুলাল সরকারের স্ত্রী। তৃণমূল জমানায় প্রকাশ্যে খুন, এখনও বিচারের অপেক্ষায় পরিবার
Kunal Ghosh on Dengue News |
Kunal on Madrasa Closed News |
Madrasa News | পরিকাঠামো থেকে তহবিলের উৎস, তদন্তের পর ২৫২টি মাদ্রাসা বন্ধের নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Madrasah Closing Order: ২৫২টি মাদ্রাসা বন্ধের নির্দেশ দিল রাজ্য সরকার
২৫২টি মাদ্রাসা বন্ধের নির্দেশ দিল রাজ্য সরকার
CESE Office Fire: রবি-সকালে সোদপুরের CESE-র অফিসে ভয়াবহ অগ্নিকাণ্ড! কালো ধোঁয়ায় ঢাকল গোটা এলাকা
রবি-সকালে সোদপুরের CESE-র অফিসে ভয়াবহ অগ্নিকাণ্ড! কালো ধোঁয়ায় ঢাকল গোটা এলাকা
Nandigram By Election 2026: নন্দীগ্রামে প্রার্থীর নাম ঘোষণা করল বামেরা, উপনির্বাচনে কে লড়ছেন এই কেন্দ্র থেকে?
নন্দীগ্রামে প্রার্থীর নাম ঘোষণা করল বামেরা, উপনির্বাচনে কে লড়ছেন এই কেন্দ্র থেকে?
EC On Mamata: 'কালীঘাট তৃণমূল'-এর কাছে জবাব তলব, মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি পাঠাল নির্বাচন কমিশন
'কালীঘাট তৃণমূল'-এর কাছে জবাব তলব, মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি পাঠাল নির্বাচন কমিশন
Dengue Update:রাজ্যে ৫ হাজারেরও বেশি জনের ডেঙ্গি টেস্টের রিপোর্ট পজিটিভ, চিন্তা বাড়াচ্ছে এই জেলাগুলি, কী বলছেন চিকিৎসকরা ?
রাজ্যে ৫ হাজারেরও বেশি জনের ডেঙ্গি টেস্টের রিপোর্ট পজিটিভ, চিন্তা বাড়াচ্ছে এই জেলাগুলি, কী বলছেন চিকিৎসকরা ?
CM Suvendu Adhikari:
"সিপিএমের বইয়ের স্টলে বিবেকানন্দর বই পাওয়া যায় না", পুজোর স্টল নিয়ে ফের বামেদের আক্রমণ মুখ্যমন্ত্রীর, কী প্রতিক্রিয়া শতরূপের ?
CM Suvendu Adhikari: পিতৃপক্ষে পুজোর উদ্বোধন নিয়ে মমতাকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর, যা বললেন..
পিতৃপক্ষে পুজোর উদ্বোধন নিয়ে মমতাকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর, যা বললেন..
BRICS summit: ব্রিকস ঘোষণাপত্রে পহেলগাঁও হামলার নিন্দা, ভারত পাশে পেল চিন, রাশিয়াকে
ব্রিকস ঘোষণাপত্রে পহেলগাঁও হামলার নিন্দা, ভারত পাশে পেল চিন, রাশিয়াকে
Embed widget