এক্সপ্লোর

Jitu and Nabanita:'খুব বড়ো শিক্ষা, পরশুরাম বাবু আপনিই শ্রেষ্ঠ' পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে ফেসবুক পোস্ট নবনীতার

এদিন টলিউডের অভিনেতা দম্পতি জিতু কমল ও নবনীতা দাসকে হেনস্থার অভিযোগে আরও ২ জনকে গ্রেফতার করে নিমতা থানার পুলিশ। এ নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল ৪।

কলকাতা: রাশিদ খানের (Rasid Khan) স্ত্রীর পর, পুলিশের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ তুলেছেন টলিউডের অভিনেতা দম্পতি জিতু কমল (Jitu Kamal) ও নবনীতা দাস (Nabanita Das)। কর্তব্যরত পুলিশ কর্মীর বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগও উঠেছে। এবার সোশাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিলেন অভিনেত্রী নবনীতা দাস (Nabanita Das)। ফেসবুক পোস্টে তিনি লেখেন, খুব বড় শিক্ষা পেলাম আজ। ‘সেলিব্রিটি বা চেনা মুখ’ এই সকল তকমাতে আমি বিশ্বাসী নই। সাধারণ মানুষ হিসেবে বিচার চাইতে গিয়েছিলাম, পরশুরাম বাবুর কাছে৷ দারুণ ভয় পাওয়ালেন স্যর। পরশুরাম বাবু আপনিই শ্রেষ্ঠ, আপনি ‘পুলিশ’। ফেসবুক পোস্টে লেখেন অভিনেত্রী নবনীতা দাস।

এ দিন টলিউডের অভিনেতা দম্পতি জিতু কমল ও নবনীতা দাসকে হেনস্থার অভিযোগে আরও ২ জনকে গ্রেফতার করে নিমতা থানার পুলিশ। এ নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল ৪। অন্যদিকে, নিমতা থানায় অভিনেতা দম্পতি ও তাঁদের গাড়ি চালকের বিরুদ্ধে গালিগালাজ, মারধর ও গাড়ি ভাঙচুরের পাল্টা অভিযোগ দায়ের করেছেন পিক আপ ভ্যানের চালক। নিমতা থানা চত্বর, দেখা যাচ্ছে একাধিক পুলিশ কর্মীকে থানায়, পুলিশের সামনেই অভিনেত্রীকে হুমকি! প্রাণনাশের হুমকি দিচ্ছে এই যুবক!

রাশিদ খানের স্ত্রীর পর, এবার পুলিশের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ তুলেছেন টলিউডের অভিনেতা দম্পতি জিতু কমল ও নবনীতা দাস। অভিযোগ, থানায় দাঁড়িয়ে, প্রাণনাশের হুমকি দিলেও, অভিযুক্তদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয়নি পুলিশ। 

অনীক দত্ত পরিচালিত, ‘অপরাজিত’র নায়ক জিতু কমল, তাঁর স্ত্রী নবনীতা দাসও টলিউডের অত্যন্ত পরিচিত মুখ। বৃহস্পতিবারের দুঃসহ ঘটনার কথা ফেসবুকে মুখ্যমন্ত্রীকে ট্যাগ করেছেন অভিনেত্রী নবনীতা দাস। 

ফেসবুকে অভিনেত্রী লিখেছেন, 'খুব বড়ো শিক্ষা পেলাম আজ, "সেলিব্রিটি বা চেনা মুখ" এই সকল তকমাতে আমি বিশ্বাসী নই। সাধারণ মানুষ হিসেবে বিচার চাইতে গিয়েছিলাম,পরশুরাম বাবুর কাছে৷ দারুণ ভয় পাওয়ালেন স্যার। পরশুরাম বাবু আপনিই শ্রেষ্ঠ, আপনি "পুলিশ"। কিন্তু ঠিক কী হয়েছিল বৃহস্পতিবার? উত্তর ২৪ পরগনার নিমতার মাঝেরহাটি মোড়ের কাছে, নবনীতা ও জিতুর গাড়িতে ধাক্কা মারে একটি পণ্যবাহী গাড়ি।

অভিনেতা দম্পতির দাবি, পণ্যবাহী গাড়িটিকে থামানোর চেষ্টা করেন তাঁদের গাড়ির চালক। তা নিয়েই শুরু হয় অশান্তি। অভিযোগ, এরপর নিমতা থানা চত্বরে, পুলিশের সামনেই তাঁদের হুমকি দেয় পণ্যবাহী গাড়ির চালক ও তাঁর সঙ্গীরা। অভিযোগ, সেই সময় FIR নিতে চাননি কর্তব্যরত পুলিশ অফিসার। 

ঘণ্টার পর ঘণ্টা থানায় বসিয়ে রাখা হয় অভিনেতা দম্পতিকে। পুলিশ সূত্রে খবর, জিতু কমল ও নবনীতা দাসকে হেনস্থার অভিযোগে শুক্রবার আরও ২ জনকে গ্রেফতার করা হয়েছে। এ নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল ৪। এদিকে, ব্যারাকপুর পুলিশ কমিশনার অলোক রাজোরিয়ার কথায়, তদন্ত শুরু হয়েছে। আমরা খতিয়ে দেখছি। ৪ জনকে অ্যারেস্ট করেছি। অন্যদিকে, নিমতা থানায় অভিনেতা দম্পতি ও তাঁদের গাড়ি চালকের বিরুদ্ধে গালিগালাজ, মারধর ও গাড়ি ভাঙচুরের পাল্টা অভিযোগ দায়ের করেছেন পিক আপ ভ্যানের চালক। 

সেরা শিরোনাম

News Live Updates: জ্ঞানেশ ইস্যুতে একজোট বিরোধীরা, যন্তরমন্তরের দিকে যাচ্ছেন INDI জোটের নেতারা
জ্ঞানেশ ইস্যুতে একজোট বিরোধীরা, যন্তরমন্তরের দিকে যাচ্ছেন INDI জোটের নেতারা
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Sajal Ghosh: 'ওর সত্যি ভাবা উচিত বিধানসভায় আর আসবে কিনা, কারণ এলে...', হুমায়ুনকে হুঁশিয়ারি সজলের
'ওর সত্যি ভাবা উচিত বিধানসভায় আর আসবে কিনা, কারণ এলে...', হুমায়ুনকে হুঁশিয়ারি সজলের
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Pradyot Kishore Manikya Debbarma : পরের মাসেই সক্রিয় রাজনীতি থেকে সরছেন প্রদ্যোৎ কিশোর মাণিক্য দেববর্মা
পরের মাসেই সক্রিয় রাজনীতি থেকে সরছেন প্রদ্যোৎ কিশোর মাণিক্য দেববর্মা
Astro: চাকরির ও ব্যবসায় ঘটবে এই সব পরিবর্তন ! আর্থিক উন্নতি সম্ভব ? পড়ুন আগামীকালের রাশিফল
চাকরির ও ব্যবসায় ঘটবে এই সব পরিবর্তন ! আর্থিক উন্নতি সম্ভব ? পড়ুন আগামীকালের রাশিফল
Embed widget