এক্সপ্লোর

Mamata Banerjee: স্বরাষ্ট্র দফতরের পর অর্থ দফতর, কর্মীদের সঙ্গে সৌজন্যমূলক কথা মুখ্যমন্ত্রীর

Nabanna: আজ অর্থ দফতরে যথেষ্ট সংখ্যক কর্মী উপস্থিত ছিলেন। অর্থ দফতরের কর্মীদের সঙ্গে সৌজন্যমূলক কথাবার্তা বলেন মুখ্যমন্ত্রী। পরে অর্থ সচিবের ঘরেও যান মুখ্যমন্ত্রী। 

কলকাতা: গতকাল স্বরাষ্ট্র দফতরের পর আজ আচমকা অর্থ দফতরে গেলেন মুখ্য়মন্ত্রী (CM Mamata Banerjee) । নবান্নে ঢোকার পর সরাসরি অর্থ দফতরে যান মুখ্যমন্ত্রী। গতকাল স্বরাষ্ট্র দফতরে কর্মীসংখ্যা কম থাকায় ক্ষুব্ধ হন মুখ্যমন্ত্রী। তবে আজ অর্থ দফতরে যথেষ্ট সংখ্যক কর্মী উপস্থিত ছিলেন। অর্থ দফতরের (Finance Department) কর্মীদের সঙ্গে সৌজন্যমূলক কথাবার্তা বলেন মুখ্যমন্ত্রী। পরে অর্থ সচিবের ঘরেও যান মুখ্যমন্ত্রী। 

অর্থ দফতরে গেলেন মুখ্য়মন্ত্রী: বুধবার নবান্নে ঢুকে সটান স্বরাষ্ট্র দফতরে চলে যান মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে কর্মীদের অনুপস্থিতি নিয়ে অসন্তোষও প্রকাশ করেন মুখ্যমন্ত্রী (Nabanna)। বুধবারের পর বৃহস্পতিবার তিনি হাজির হয়েছিলেন অর্থ দফতরে। এদিন অর্থ দফতরে সারপ্রাইজ ভিজিটে যান তিনি। যদিও সেই সময় কর্মী সংখ্যা যথেষ্ট ছিল বলেই সূত্রের খবর। দফতরে ঢুকে কর্মীদের সঙ্গে কথাও বলেন তিনি। 

বুধবার নবান্নে শিল্পপতিদের নিয়ে বৈঠক ছিল। সেই উপলক্ষে নবান্নে পৌঁছন মুখ্যমন্ত্রী। ঘড়িতে তখন বেলা ১২টা বেজে ০৫ মিনিট। কিন্তু রোজকার মতো ১৪ তলায় না গিয়ে, এ দিন লিফট থেকে হঠাৎ চারতলায় নেমে পড়েন মুখ্যমন্ত্রী। সেখানেই রয়েছে স্বরাষ্ট্র দফতর। ভিতরে ঢুকে মুখ্যমন্ত্রী দেখেন, তখনও সিংহভাগ কর্মী অনুপস্থিতি। তাতে ক্ষোভ প্রকাশ করেন। এমনিতেই ১০ মার্চ, বকেয়া ডিএ-র দাবিতে ধর্মঘটে সামিল, অনুপস্থিত কর্মীদের বিরুদ্ধে শোকজের প্রক্রিয়া শুরু করেছে নবান্ন। সেই আবহেই এ দিন নবান্নে স্বরাষ্ট্র দফতরে সারপ্রাইজ ভিজিটে যান মুখ্যমন্ত্রী। নির্দিষ্ট সময় পেরিয়ে যাওয়ার পরও সিংহভাগ কর্মী উপস্থিত না হওয়ায়, চেয়ার টেবিল ফাঁকা দেখে ক্ষুব্ধ হন তিনি। 

নবান্ন সূত্রে খবর, স্বরাষ্ট্র দফতরের কর্মীদের অনুপস্থিতি দেখে বিরক্ত হন মুখ্যমন্ত্রী। প্রশ্ন করেন, "এত বেলা হয়েছে। এখনও আসেনি কেন? এরা কোথায়?" তাতে উপস্থিত স্বরাষ্ট্র দফতরের এক কর্মী বলেন, এখন তো ১২.১০। সবাই এখনও এসে পৌঁছয়নি। এর পরই ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী তাঁর সঙ্গে থাকা এক অফিসারকে নির্দেশ দেন, "যাঁরা এখনও আসেননি, তাঁদের নামের তালিকা তৈরি করুন।" অন্য এক অফিসারকে ফাঁকা টেবিল চেয়ারগুলির ছবি তুলতে বলেন। নবান্ন সূত্রে খবর, এ দিন মিনিট ছয়েক চার তলার স্বরাষ্ট্র দফতরে ছিলেন মুখ্যমন্ত্রী। তারপর লিফটে ১৪ তলায় নিজের চেম্বারে চলে যান।

আরও পড়ুন: North 24 Parganas News: চাকরিচ্যুতদের তালিকায় এসএসসির প্রাক্তন চেয়ারম্যানের 'আত্মীয়'

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

রেখা পাত্রর বিরুদ্ধে বাড়ি দখলের অভিযোগ স্বামী কেশবানন্দের, বিক্ষোভ BJP বিধায়কের অনুগামীদের
রেখা পাত্রর বিরুদ্ধে বাড়ি দখলের অভিযোগ স্বামী কেশবানন্দের, বিক্ষোভ BJP বিধায়কের অনুগামীদের
Royal Bengal Tiger: ঝড়খালি ব্যাঘ্র পুনর্বাসন কেন্দ্রে বাঘিনীর মৃত্যু, ঘনীভূত উদ্বেগ
ঝড়খালি ব্যাঘ্র পুনর্বাসন কেন্দ্রে বাঘিনীর মৃত্যু, ঘনীভূত উদ্বেগ
PSC Recruitment:“PSC-তে প্রায় ১৮ হাজার শূন্যপদ, যারা অ্যাপ্লাই করছেন..”, বড় ঘোষণা চেয়ারম্যানের, “ব্যাক লগ” নিয়ে কী বার্তা ?
“PSC-তে প্রায় ১৮ হাজার শূন্যপদ, যারা অ্যাপ্লাই করছেন..”, বড় ঘোষণা চেয়ারম্যানের, “ব্যাক লগ” নিয়ে কী বার্তা ?
News Live: 'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়

ভিডিও

Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget