এক্সপ্লোর

New Bus Service: আরও মসৃণ কোচবিহার থেকে কলকাতার পথ, নতুন বাস পরিষেবার সূচনা

Coochbehar News: উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় ডিপো রয়েছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা। সাতশোর বেশি বাসে প্রতিদিন লক্ষাধিক যাত্রী যাতায়াত করেন।

শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার: এবার উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের যাতায়াতের পথ আরও মসৃণ। শুরু হল নতুন কোচবিহার-কলকাতা বাস পরিষেবা। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার (North Bengal State Transport Corporation) উদ্যোগে নতুন পরিষেবার সূচনা।

উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় ডিপো রয়েছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা। সাতশোর বেশি বাসে প্রতিদিন লক্ষাধিক যাত্রী যাতায়াত করেন। সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সংস্থার জন্য ৩১টি নতুন বাসের উদ্বোধন করেন। সেই বাসগুলির মধ্য থেকেই তিনটি বাস নিয়ে কোচবিহার-কলকাতা বাস সার্ভিস চালু হল। এর আগে কোচবিহার থেকে কলকাতা সকাল দশটায় যে বাসটি ছিল সেই বাসটি পুরনো হয়ে যাওয়ায় তার পরিবর্তে আধুনিক সুবিধা যুক্ত নতুন বাসটি দেওয়া হল। এই বাসে আগের থেকে বেশি স্বাচ্ছন্দ্যে যেতে পারবেন যাত্রীরা।

কোচবিহার থেকে কলকাতার যাওয়ার মূল ভরসা হল ট্রেন। তবে অনেক ক্ষেত্রে ট্রেনের টিকিট পাওয়া যায় না। সেক্ষেত্রে ভরসা বাসয কোচবিহার থেকে কলকাতায় বেসরকারি সংস্থার বাস পরিষেবা চালু থাকলেও সাধারণ মানুষের অন্যতম ভরসা উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা। এই সরকারি বাসের চাহিদা থাকে তুঙ্গে। এই নতুন বাস চালু হওয়ার পর যাত্রীদের অনেকটাই সুবিধা হবে বলে মনে করেন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান পার্থ প্রতিম রায়। এদিন তিনি বাস পরিষেবার সূচনা করেন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার কোচবিহার টার্মিনাস থেকে। পার্থ প্রতিম রায় বলেন মুখ্যমন্ত্রীর উদ্বোধনের পর এক এক করে বাসগুলি চালু করা হচ্ছে। আমাদের আরও ১২টি বাস আসবে। সেগুলো তৈরির কাজ চলছে। এর মধ্যে আটটি রকেট এবং চারটি এসি বাস রয়েছে। এই বাসগুলিও পুরনো বাসে জায়গায় স্থানান্তরিত করা হবে যাতে যাত্রী স্বাচ্ছন্দ্য বৃদ্ধি পায়।

এদিকে গত বছর এপ্রিল মাসে দক্ষিণ ২৪ পরগনায় নতুন এই বাস টার্মিনাসের উদ্বোধন শুরু হয়। মোট ১৯টি বাস একসঙ্গে দাঁড়ানোর মতো জায়গা রয়েছে এই টার্মিনাসে। প্রায় ৮ কোটি টাকা ব্য়য়ে, ৩ বিঘা জমির ওপর এই বাস টার্মিনাস করা হয়েছিল। যেখান থেকে বেশ কয়েকটি রুটের বাস পরিষেবা চালু হয়। AC- 53 এবং  C-37 দুটি বাস পরিষেবার সূচনা করা হয়েছিল। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।   

আরও পড়ুন: East West Metro:মেট্রো প্রকল্পের জেরে ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের পাশে KMRCL, বাড়ি নির্মাণের প্রস্তুতি

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Howrah News: 'তোলাবাজের সঙ্গে বৈঠক কেন?', মন্ত্রীকে দেখেই অগ্নিশর্মা বিজেপি কর্মী, প্রকাশ্যেই ছুড়লেন প্রশ্ন
'তোলাবাজের সঙ্গে বৈঠক কেন?', মন্ত্রীকে দেখেই অগ্নিশর্মা বিজেপি কর্মী, প্রকাশ্যেই ছুড়লেন প্রশ্ন
West Bengal News Live: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট

ভিডিও

BJP LIVE: 'কেন তোলাবাজের সঙ্গে বৈঠকে মন্ত্রী?' পুর ও নগরোন্নয়ন প্রতিমন্ত্রীকে প্রশ্ন BJP নেতার
RG Kar News: ফের বিতর্কে আর জি করকাণ্ডে থ্রেট কালচারের নাম জড়ানো অভীক দে
Recruitment Scam: স্কুলে শিক্ষকের নিয়োগ প্রক্রিয়ায় সিঁদুরে মেঘ? ভেরিফিকেশনের প্রক্রিয়া আপাতত স্থগিত
Sabyasachi Dutta: তোলাবাজির মামলায় আরও বিপাকে সব্যসাচী দত্ত
CPM-BJP Chinsurah: চুঁচুড়ায় বামেদের পথসভায় হামলা ও মঞ্চ ভাঙচুর বিজেপির বিরুদ্ধে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget