এক্সপ্লোর

Corona in JNM Hospital Kalyani: কল্যাণীর জেএনএম হাসপাতালে পড়ুয়া, ডাক্তার ও নার্স মিলিয়ে করোনা আক্রান্ত আরও ১৭

Nadia Corona News: এই নিয়ে জেএনএম হাসপাতালে আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৪৭।  গতকাল ৩০ জন আক্রান্ত হয়েছিলেন। এরফলে চিকিৎসক মহলে স্বাভাবিকভাবেই উদ্বেগ তৈরি হয়েছে। 

নদিয়া: কল্যাণীর জেএনএম (Kalyani JNM Hospital) হাসপাতালেও করোনার (Coronavirus) থাবা। ডাক্তারি পড়ুয়া, চিকিত্সক, নার্স মিলিয়ে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত আরও ১৭ জন। এদের মধ্যে ১৩ জন ডাক্তারি পড়ুয়া, চারজন চিকিত্সক রয়েছেন। এই নিয়ে জেএনএম হাসপাতালে আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৪৭।  গতকাল ৩০ জন আক্রান্ত হয়েছিলেন। এরফলে চিকিৎসক মহলে স্বাভাবিকভাবেই উদ্বেগ তৈরি হয়েছে। 

উল্লেখ্য, জেলার বিভিন্ন মেডিক্যাল কলেজ ও হাসপাতালেও ছড়িয়েছে করোনা সংক্রমণ। উত্তরবঙ্গ থেকে মুর্শিদাবাদ ও নদিয়ার JNM হাসপাতালের একাধিক চিকিৎসক-নার্স বা স্বাস্থ্যকর্মী করোনা আক্রান্ত। SBI’র একাধিক শাখাতে ছড়িয়েছে সংক্রমণ।

কলকাতার পাশাপাশি, জেলার মেডিক্যাল কলেজগুলিতে থাবা বসিয়েছে করোনা। গতকালই জানা গিয়েছিল যে, উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ-হাসপাতালের ২৮ জন ডাক্তারি পড়ুয়া,৭ জন নার্স ও ২ জন স্বাস্থ্যকর্মী করোনা আক্রান্ত হয়েছেন।

মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজের ৬ চিকিৎসক-সহ ১৫ জন স্বাস্থ্যকর্মী করোনা আক্রান্ত।হাওড়া জেলা স্বাস্থ্য দফতর সূত্রে খবর,উপ মুখ্য স্বাস্থ্য আধিকারিক শতরূপা বসু-সহ এখনও পর্যন্ত ১১২ জন স্বাস্থ্য কর্মী করোনা আক্রান্ত।করোনা আক্রান্ত টিএল জয়সওয়াল হাসপাতালের সুপার কেয়া চট্টোপাধ্যায়।

জলপাইগুড়ি সদর হাসপাতালের ডেপুটি সুপার অনির্বাণ ঘোষাল ও ৫ জন নার্স করোনা আক্রান্ত।পরিস্থিতি সামাল দিতে, ৩২ জন অস্থায়ী নার্স নিয়োগ করা হচ্ছে।এছাড়াও, নতুন করে অস্থায়ী সাফাই কর্মী নিয়োগেরও সিদ্ধান্ত নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

গতকাল নদিয়ার JNM হাসপাতাল ও মেডিক্যাল কলেজের ৬ চিকিৎসক,৫ জন নার্স ও ১৯ জন মেডিক্যাল পড়ুয়া করোনা আক্রান্ত হয়েছিলেন।দিঘা স্টেট জেনারেল হাসপাতালের ১ চিকিৎসক ও ৩ জন স্বাস্থ্য কর্মী করোনা আক্রান্ত হয়েছেন।
বেসরকারি হাসপাতালেও দ্রুত গতিতে সংক্রমণ ছড়াতে শুরু করেছে। আমরি হাসপাতালে ২০,আর এন টেগোর হাসপাতালে ১৫ এবং সিএমআরআই-তে ১৫ জন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী করোনা আক্রান্ত হয়েছেন বলে সূত্রের খবর।
SBI’র পার্ক স্ট্রিটের জীবনদীপ ভবনের IFB ব্রাঞ্চের কর্মী সংখ্যা ৫০ জন।তাঁদের মধ্যে ৩২ জনই করোনা পজিটিভ।SBI’র ম্যাগনাম হাউসের ৫০ জন কর্মীর মধ্যে ৩৫ জন করোনা আক্রান্ত।বন্ধ করা হয়েছে অফিস। জওহরলাল নেহরু রেডে SBI’র শ্রীবৃদ্ধি ভবন শাখার ২৫ জন কর্মী করোনা আক্রান্ত।বুধবার জীবাণুমুক্ত করা হয় অফিস।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Update : উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
Pakistani Terrorist: পাক জঙ্গি রানা রউফের কাছে কলকাতার ভোটার কার্ড! STF-র হাতে চাঞ্চল্যকর তথ্য
পাক জঙ্গি রানা রউফের কাছে কলকাতার ভোটার কার্ড! STF-র হাতে চাঞ্চল্যকর তথ্য
News Live: ডেবরায় চাকরি দুর্নীতিতে গ্রেফতার সুজয় হাজরার বাড়িতে CID
ডেবরায় চাকরি দুর্নীতিতে গ্রেফতার সুজয় হাজরার বাড়িতে CID
Asish Banerjee: 'একটা মানসিক চাপ প্রত্যেকের উপর সাংঘাতিক ভাবে পড়ছে', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে কী বলছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
'একটা মানসিক চাপ প্রত্যেকের উপর সাংঘাতিক ভাবে পড়ছে', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে কী বলছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়

ভিডিও

CJP Protest | দিল্লিতে CJP আন্দোলনে যোগ দেওয়ার 'অপরাধে' হামলা! কাঠগড়ায় BJP
Nadia Congress Leader Death | কংগ্রেস নেতা-ছেলে খুনেও যোগ TMC-এর? গ্রেফতার পঞ্চায়েত প্রধান-সহ ২
Birbhum Tulu Mondal | ১৬ ঘণ্টা তল্লাশি, তারপরেই গ্রেফতার Anubrata Mondal-এর প্রাক্তন দেহরক্ষী
Birbhum Tulu Mondal | টুলু মণ্ডলের আত্মীয়রা পুলিশের স্ক্যানারে, দুই শ্যালকের বাড়িতে চলল তল্লাশি
Asish Banerjee | আশিস বন্দ্যোপাধ্য়ায়ের রহস্যমৃত্যুর নেপথ্য়ের 'চক্রান্ত'? বড় কথা বলে দিলেন নেতার ভাই

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Embed widget