এক্সপ্লোর

Nadia Bombing : কটুক্তির প্রতিবাদ করায় বাড়িতে বোমাবাজি, নদিয়ায় নিহত গৃহবধূ, আটক ৮

বারান্দায় বসে সপরিবারে অনুষ্ঠান শোনার সময়, কয়েকজন যুবক তাঁদের কটুক্তি করেন।প্রতিবাদ করলে তখনকার মতো সরে যান তাঁরা। কিন্তু পরে ফিরে এসে বাড়িতে বোমাবাজি করেন। 

প্রদ্যোৎ সরকার, নদিয়া : পাড়ায় ধর্মীয় অনুষ্ঠান চলছিল। সপরিবারে বারান্দায় বসে, মাইকে সেই অনুষ্ঠান শুনছিলেন গৃহবধূ। কিন্তু কয়েক ঘণ্টার মধ্যেই সেই আনন্দ মিলিয়ে গেল কান্নায়। কটুক্তির প্রতিবাদ করায় বাড়িতে হামলার অভিযোগ। নদিয়ায় বোমার আঘাতে মৃত্যু হল গৃহবধূর। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে থানার পাড়ার টোপলা গ্রামে। হামলার অভিযোগে ৮ জনকে আটক করেছে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, মৃতার নাম হাসিনা বিবি। বয়স ৪০ বছর। তাঁর পরিবারের অভিযোগ, বারান্দায় বসে সপরিবারে অনুষ্ঠান শোনার সময়, কয়েকজন যুবক তাঁদের কটুক্তি করেন।প্রতিবাদ করলে তখনকার মতো সরে যান তাঁরা। কিন্তু পরে ফিরে এসে বাড়িতে বোমাবাজি করেন। বাড়ির দেওয়ালে সেই বোমার দাগ এখনও স্পষ্ট। বোমার আঘাতে জখম হন হাসিনা বিবি। পুলিশ এসে তাঁকে তেহট্ট স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে মহিলাকে মৃত ঘোষণা করা হয়। মৃতার মেয়ে চুমকি বিবি বলেছেন, 'আমরা বসেছিলাম, বাবাও ছিল,কয়েকটা ছেলে উল্টোপাল্টা গালি দিচ্ছিল। বাবা প্রতিবাদ করে, তখন দলবল এনে হামলা চালায়।'

ঘটনার পরে মৃতার বাড়িতে যান তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহা। ঘটনার সঠিক তদন্ত ও দোষীদের শাস্তির বিষয়ে মৃতার পরিবারকে আশ্বস্ত করেন তিনি। এদিকে, নদিয়া গ্রামীণের অতিরিক্ত পুলিশ সুপার জানিয়েছেন, হামলার অভিযোগে ৮ জনকে আটক করা হয়েছে। প্রসঙ্গত, জগদ্দলে অর্জুন সিংহের বাড়িতে বোমাবাজির ঘটনা ঘটেছিল, সেই ঘটনার তদন্ত সামলাচ্ছে এনআইএ।

আরও পড়ুন- সিপিএমের প্রতীক নিয়ে 'রেড ভলান্টিয়ার্স'দের স্কুল স্যানিটাইজেশন, শুরু রাজনৈতিক তরজা

এদিকে, কিছুদিন আগে উপনির্বাচনের প্রাক্কালে মুর্শিদাবাদের সামশেরগঞ্জে সিপিএম কর্মীর বাড়িতে বোমাবাজি হয়। অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ, রাত ১১টা নাগাদ সিপিএম কর্মী মোজাফ্ফর হোসেনের বাড়িতে বোমা ছোড়ে দুষ্কৃতীরা। খবর পেয়ে দলীয় কর্মীর বাড়িতে যান সামশেরগঞ্জের সিপিএম প্রার্থী মুদাস্সর হোসেন। হামলার নেপথ্যে তৃণমূল, দাবি করেন বাম প্রার্থীর। যদিও সেই দাবি ভিত্তিহীন বলে পাল্টা জানায় স্থানীয় তৃণমূল নেতৃত্ব। 

সেরা শিরোনাম

Crime News : এক এক করে দুই অ্যাপ ক্যাব চালককে খুন ! ভয়ঙ্কর মোটিভ, গা শিউরে ওঠা ঘটনা কলকাতায়
এক এক করে দুই অ্যাপ ক্যাব চালককে খুন ! ভয়ঙ্কর মোটিভ, গা শিউরে ওঠা ঘটনা কলকাতায়
News Live Update : আজ CJP-র 'যন্তরমন্তর চলো', কর্তব্যপথ লাগোয়া এলাকায় বন্ধ ইন্টারনেট, ১৬৩ ধারা জারি
আজ CJP-র 'যন্তরমন্তর চলো', কর্তব্যপথ লাগোয়া এলাকায় বন্ধ ইন্টারনেট, ১৬৩ ধারা জারি
Cyclone Alert : পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
Hurricane Simon : ভয়ঙ্কর শক্তি নিয়ে এগোচ্ছে ঝড়, নিশানায় একাধিক পর্যটনকেন্দ্র, মৎস্যজীবীদের জন্য কালোপতাকা
ভয়ঙ্কর শক্তি নিয়ে এগোচ্ছে ঝড়, নিশানায় একাধিক পর্যটনকেন্দ্র, মৎস্যজীবীদের জন্য কালোপতাকা

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gender Bias Warning: ভার্চুয়াল দুনিয়াতেও লিঙ্গবৈষম্য, একই কাজে পারিশ্রমিক কম মহিলা AI এজেন্টদের, উঠে এল গবেষণায়
ভার্চুয়াল দুনিয়াতেও লিঙ্গবৈষম্য, একই কাজে পারিশ্রমিক কম মহিলা AI এজেন্টদের, উঠে এল গবেষণায়
মহালয়ার সকালেই দেবীর উজাড় করা আশীর্বাদ, দুঃসময় কেটে সৌভাগ্যের শুরু এই ৫ রাশির
মহালয়ার সকালেই দেবীর উজাড় করা আশীর্বাদ, দুঃসময় কেটে সৌভাগ্যের শুরু এই ৫ রাশির
Saturday Astro: মহালয়ায় ৪ রাশির ভাগ্যে সবেতেই 'জ্যাকপট', 'অর্থের বৃষ্টি' ৩ রাশির জীবনে, কিন্তু সতর্ক থাকবেন কারা ? পড়ুন শনিবারের রাশিফল
মহালয়ায় ৪ রাশির ভাগ্যে সবেতেই 'জ্যাকপট', 'অর্থের বৃষ্টি' ৩ রাশির জীবনে, কিন্তু সতর্ক থাকবেন কারা ? পড়ুন শনিবারের রাশিফল
Ranji Trophy: রঞ্জি অভিযান শুরু করার আগে ডিন্ডার ক্লাসে আকাশ-মুকেশরা, শনিবার যোগ দিচ্ছেন শামি
রঞ্জি অভিযান শুরু করার আগে ডিন্ডার ক্লাসে আকাশ-মুকেশরা, শনিবার যোগ দিচ্ছেন শামি
Kolkata: রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
Cyclone Alert : পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
FD Interest Rate Hike: ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল এই দুই সংস্থা, এখন কত টাকা বেশি পাবেন ?
ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল এই দুই সংস্থা, এখন কত টাকা বেশি পাবেন ?
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
Embed widget