এক্সপ্লোর

Nadia News: অকালবৃষ্টিতে শীতকালীন ফসলের ব্যাপক ক্ষতি, চিন্তার ভাঁজ কৃষকদের কপাল

কল্যাণী, হরিণঘাটা, চাকদা, রাণাঘাট, কৃষ্ণগঞ্জসহ বেশ কিছু ব্লকে শীতকালীন সবজি ব্যাপক হারে চাষ হয়। তবে চলতি বছর নিম্নচাপের জেরে বৃষ্টিতে ব্যাপক ক্ষতি হয়েছে চাষের। 

সুজিত মণ্ডল, নদিয়া: অকাল বৃষ্টিতে রবি শস্যের ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা। ক্ষতি হওয়ার আশঙ্কা সবজি থেকে একাধিক শীতকালীন ফসলের। নদিয়ার একাধিক ব্লকের কৃষকদের কপালে এখন চিন্তার ভাঁজ।

নদিয়া জেলার বিভিন্ন ব্লক শীতকালীন রবি শস্য চাষের জন্য বিখ্যাত। নদিয়ার সমগ্র জেলা জুড়েই শীতকালের চাষের কাজ চলে ব্যাপক হারে। 
কল্যাণী, হরিণঘাটা, চাকদা, রাণাঘাট, কৃষ্ণগঞ্জসহ বেশ কিছু ব্লকে শীতকালীন সবজি ব্যাপক হারে চাষ হয়। তবে চলতি বছর নিম্নচাপের জেরে বৃষ্টিতে ব্যাপক ক্ষতি হয়েছে চাষের। 

আর তাতেই ক্ষতির সিঁদুরে মেঘ দেখছেন কল্যাণী ব্লকের কৃষকরা। শীতকালীন ফসল যেমন ফুলকপি, বাঁধাকপি, বেগুন, শাকসহ একাধিক সবজির ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা।

আরও পড়ুন: West Midnapore News: করোনার জের, পৌষ সংক্রান্তিতে ঘাটালে বাতিল গঙ্গা মেলা

কয়েকদিন ধরেই আকাশ মেঘলা। তার উপরে অকাল বর্ষণে মাথায় হাত কৃষকদের (Farmers)। বৃষ্টির (Rainfall) জেরে আলু চাষে (Potato Cultivation) ক্ষতি হবে বলে আশঙ্কা করছেন কৃষকরা। কৃষকদের আশঙ্কা বৃষ্টির জেরে আলু জমিতে ব্যাপকভাবে ধসা রোগ দেখা দিতে পারে। বৃষ্টির পরিমাণ বাড়লে সব আলু নষ্ট হয়ে যেতে পারে।

ডিসেম্বর (December) মাসে আলু বসানোর পর তিনদিনের বৃষ্টিতে (Rainfall) আলু জমিতে জল দাঁড়িয়ে যায়। যার ফলে বেশিরভাগ আলু পচে গিয়েছিল। ফের নতুন করে চাষ করেছিলেন অনেকেই। বৃষ্টিতে সেই আলু গাছ ফের নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। পূর্ব বর্ধমান (East Burdwan) জেলায় ৭২ হাজার হেক্টর জমিতে আলু চাষ হয়। তবে এবারে এখনও পর্যন্ত্ ৬৬ হাজার হেক্টর জমিতে আলু চাষ হয়েছে।

জেলার মেমারি,শক্তিগড়, জামালপুরে ব্যাপকভাবে আলু চাষ হয়। এমনিতেই প্রাকৃতিক দুর্যোগ ও শোষক পোকার আক্রমণে জেলার ধান চাষের ব্যাপক ক্ষতি হয়েছে। তারপরেও ধার দেনা করে আলু চাষ করেছিলেন কৃষকরা। প্রতিকূল আবহাওয়ায় সেই চাষ টিকিয়ে রাখা কঠিন হয়ে দাঁড়াবে বলে মনে করছেন কৃষকরা। অনেক জমিতে এখনও গাছ বের হয়নি।  সেসব জমির আলু গাছ ফের নষ্ট হয়ে যাবে বলে আশঙ্কা কৃষকদের। এই পরিস্থিতিতে সরকার পাশে না দাঁড়ালে সমস্যায় পড়বেন বলে দাবি কৃষকদের। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Blood Donation Scam: টাকার বিনিময়ে নাবালকদের রক্তদান করানোর অভিযোগ, ওড়িশা থেকে গ্রেফতার মূল মাথা দুর্গাপুরের কিংশুক
টাকার বিনিময়ে নাবালকদের রক্তদান করানোর অভিযোগ, ওড়িশা থেকে গ্রেফতার মূল মাথা দুর্গাপুরের কিংশুক
Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না...', অ্যাকাডেমির 'রংবদল', কী বলছেন শমীক ভট্টাচার্য
'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না...', অ্যাকাডেমির 'রংবদল', কী বলছেন শমীক ভট্টাচার্য
Moyna BJP Panchayat: ময়নার পঞ্চায়েতে ২৪ আসনে জেতা তৃণমূলের সমর্থনে বোর্ড গঠন করল ২ আসনে জেতা বিজেপি
ময়নার পঞ্চায়েতে ২৪ আসনে জেতা তৃণমূলের সমর্থনে বোর্ড গঠন করল ২ আসনে জেতা বিজেপি
Trinamool News: কোচবিহারে তৃণমূল নেতাকে কান ধরে ওঠবস, 'ডিম থেরাপি'; থেরাপি চলল কৃষ্ণনগরের প্রাক্তন কাউন্সিলরের উপরও
কোচবিহারে তৃণমূল নেতাকে কান ধরে ওঠবস, 'ডিম থেরাপি'; থেরাপি চলল কৃষ্ণনগরের প্রাক্তন কাউন্সিলরের উপরও

ভিডিও

Chok Bhanga 6ta: অভয়াকাণ্ডে নির্মল ঘোষকে গ্রেফতার করল পুলিশ,NRS-এ অনডিউটি নার্সের রহস্যমৃত্যু!
BJP Government: নেতাজিকে যারা অবমাননা করার চেষ্টা করছেন তাদেরকে ধিক্কার জানাই: সুখেন্দু শেখর
Dilip Ghosh |
Netaji Statue News: নিউ আলিপুরে ডান হাত ভাঙা অবস্থায় মিলল নেতাজির স্ট্যাচু! | ABP Ananda LIVE
Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না', অ্যাকাডেমির রং বদল প্রসঙ্গে শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget