এক্সপ্লোর

Nadia: গাড়ির ধাক্কায় মৃত বাবা ও মেয়ে, হাঁসখালির ঘটনায় শোকের ছায়া এলাকায়

Nadia News: গুরুতর আহত অবস্থায় তাঁদের শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা পিউ সাহাকে মৃত বলে ঘোষণা করেন। তার কিছুক্ষণ পরই বাবা কৃষ্ণ সাহাকেও চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

প্রদ্যোৎ সরকার, নদিয়া: হাঁসখালিতে মর্মান্তিক দুর্ঘটনা (Road Accident)। নদিয়ায় (Nadia) গাড়ির ধাক্কায় মৃত্যু হল বাবা ও মেয়ের।

মর্মান্তিক এই অঘটন ঘটেছে নদিয়ার হাঁসখালি থানার অন্তর্গত বেতনা এলাকায়। বুধবার বিকেলে বেতনার একটি মাঠে কৃষ্ণ সাহা খেলা দেখছিলেন। সঙ্গে ছিল তাঁর মেয়ে, চতুর্থ শ্রেণীর ছাত্রী পিউ সাহা। সেই সময় হঠাৎই একটি চারচাকা গাড়ি এসে বাবা ও মেয়েকে ধাক্কা মারে।

কিছু বুঝে ওঠার আগেই বড়সড় দুর্ঘটনা ঘটে যায়। সঙ্গে সঙ্গে গুরুতর আহত অবস্থায় তাঁদের শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা পিউ সাহাকে মৃত বলে ঘোষণা করেন। তার কিছুক্ষণ পরই বাবা কৃষ্ণ সাহাকেও চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

আনন্দে খেলা দেখার মুহূর্ত নিমেষে বদলে দিল কত কিছু। ওলটপালট হয়ে গেল সব। কেড়ে নিল দুটি তাজা প্রাণ। এই মর্মান্তিক দুর্ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। ঘাতক গাড়িটিকে আটক করেছে হাঁসখালি থানার পুলিশ।

আরও পড়ুন: South 24 Pargana News: ডাক্তার দেখানোর নাম করে স্ত্রী ও সন্তানকে খুন, গ্রেফতার স্বামী

অন্যদিকে, আজই একের পর এক পথ দুর্ঘটনায় শিশু মৃত্যুর খবর সামনে আসছে। পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্র হয়ে ওঠে পাণ্ডবেশ্বর (Pandaveswar)। বাইক ও লরির ধাক্কায় মৃত্যু হয় এক শিশুকন্যার। আহত হয়েছেন চালক। এরপরই এলাকা ক্রমেই অগ্নিগর্ভ হয়ে ওঠে। মুহূর্তের মধ্যে এলাকায় বিপুল উত্তেজনা তৈরি হয়। রাস্তা অবরোধ করে স্থানীয় বাসিন্দারা। এছাড়া পুলিশের সঙ্গে বচসা ও ধাক্কাধাক্কি হয়। রাস্তায় টায়ার জ্বালিয়ে প্রতিবাদ জানায় এলাকার মানুষ। 

পথ দুর্ঘটনার জেরে প্রাণ হারাতে হয়েছে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে। পশ্চিম মেদিনীপুরের দাসপুরের কলমিজোর এলাকার ঘটনা। মৃত ছাত্রীর নাম নাতাশা পড়িয়া। আর এই দুর্ঘটনার জেরে উত্তাল এলাকা, ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা। অঘটনের জেরে স্থানীয় বাসিন্দারা রাস্তায় আগুন জ্বালিয়ে প্রতিবাদ করতে থাকেন। রাস্তা কেটে পথ অবরোধ করেন তারা। এরপর পরিস্থিতি সামাল দিতে পুলিশ ঘটনাস্থলে গেলে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় মানুষরা। 

সেরা শিরোনাম

Monohora GI Tag: ২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
BJP Rajya Sabha Candidate: বিজেপিতে যোগ দিয়েই রাজ্যসভার নির্বাচনে প্রার্থী হলেন প্রাক্তন ৩ তৃণমূল সাংসদ
বিজেপিতে যোগ দিয়েই রাজ্যসভার নির্বাচনে প্রার্থী হলেন প্রাক্তন ৩ তৃণমূল সাংসদ
Women Help Desk in Police Station: থানায় অভিযোগ জানাতে আর ঘুরতে হবে না মহিলাদের, Women Help Desk নিয়ে বড় পদক্ষেপ কলকাতা পুলিশের
থানায় অভিযোগ জানাতে আর ঘুরতে হবে না মহিলাদের, Women Help Desk নিয়ে বড় পদক্ষেপ কলকাতা পুলিশের
Chingrighata Flyover: মেট্রোর কাজের জন্য টানা ৬০ ঘণ্টা বন্ধ থাকবে চিংড়িঘাটা ফ্লাইওভার, নোটিশ দিয়ে জানাল কলকাতা পুলিশ
মেট্রোর কাজের জন্য টানা ৬০ ঘণ্টা বন্ধ থাকবে চিংড়িঘাটা ফ্লাইওভার, নোটিশ দিয়ে জানাল কলকাতা পুলিশ

ভিডিও

Chingrighata Flyover: শুক্র রাত ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত সম্পূর্ণ বন্ধ চিংড়িঘাটা উড়ালপুল
Prosenjit Chatterjee:
TMC News: কোন কোন খাতে TMC-র ৩ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবে 'কালীঘাট তৃণমূল'?
TMC News:
TMC News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
BJP News: ‘শি ইজ ফিনিশড, দেওয়াল লিখন পড়তে পারেননি’, বললেন সুখেন্দুশেখর, বিজেপি-তে যোগ দিয়েই কি মমতাকে নিশানা?
‘শি ইজ ফিনিশড, দেওয়াল লিখন পড়তে পারেননি’, বললেন সুখেন্দুশেখর, বিজেপি-তে যোগ দিয়েই কি মমতাকে নিশানা?
FIFA World Cup 2026: মারা গিয়েছিলেন, শুরু হয়েছিল অন্ত্যেষ্টির ভাবনা! অলৌকিকভাবে বেঁচে যান নরওয়েকে শেষ আটে তোলা কোচ
মারা গিয়েছিলেন, শুরু হয়েছিল অন্ত্যেষ্টির ভাবনা! অলৌকিকভাবে বেঁচে যান নরওয়েকে শেষ আটে তোলা কোচ
Prosenjit Chatterjee: অমিত শাহের সঙ্গে সাক্ষাতের পর আজ নবান্নে শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
অমিত শাহের সঙ্গে সাক্ষাতের পর আজ নবান্নে শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
Baruipur Incident : বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
Yusuf Pathan: নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠানের
নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠানের
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Suvendu Adhikari: হাসপাতালকে দালাল মুক্ত করতে কড়া ব্যবস্থা, এই ব্যবস্থা দিয়ে 'সব চিহ্নিত হবে', জানালেন মুখ্যমন্ত্রী
হাসপাতালকে দালাল মুক্ত করতে কড়া ব্যবস্থা, এই ব্যবস্থা দিয়ে 'সব চিহ্নিত হবে', জানালেন মুখ্যমন্ত্রী
Embed widget