এক্সপ্লোর

South 24 Pargana News: ডাক্তার দেখানোর নাম করে স্ত্রী ও সন্তানকে খুন, গ্রেফতার স্বামী

South 24 Pargana News: মন্দিরবাজারে দ্বিতীয় পক্ষের স্ত্রী ও সন্তানকে খুন। জেরায় খুনের কথা স্বীকার অভিযুক্ত স্বামীর। জানিয়েছে পুলিশ।

 

জয়দীপ হালদার, দক্ষিণ ২৪ পরগনা: দক্ষিণ ২৪ পরগনার (south 24 pargana) মন্দিরবাজারের দিগবেড়িয়া। সোমবার সেখানকারই একটি জলাভূমিতে এক মহিলা ও বছরখানেকের এক শিশুকন্যার দেহ পড়ে থাকতে দেখা যায়। পুলিশ এসে দেহ উদ্ধার করে। সন্দেহের বশেই জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছিল ওই মহিলার স্বামীকে (husband)। দফায় দফায় জেরায় বেরিয়ে এল শিউড়ে ওঠার মতো ঘটনা। গ্রেফতার (arrest) করা হয়েছে অভিযুক্ত ব্যক্তিকে।

নিহত মহিলার নাম তুহিনা বিবি। বয়স ২৩ বছর। ওই শিশুকন্যাও তাঁরই সন্তান। পুলিশের দাবি, জেরায় জানা গিয়েছে, অভিযুক্ত স্বামী খুনের ঘটনা স্বীকার করেছেন। পুলিশ জানিয়েছে, জেরায় জানা গিয়েছে অভিযুক্তের দুটি বিয়ে। সোমবার ডাক্তার দেখানোর নাম করে ডেকে আনা হয়েছিল শিশু-সহ ওই মহিলাকে। তারপরেই তাঁদের খুন (murder) করে অভিযুক্ত। জেরায় উঠে আসে আরও একটি চমকপ্রদ তথ্য। জানা গিয়েছে, নিহত মহিলা অভিযুক্তের দ্বিতীয় পক্ষের স্ত্রী এবং ওই শিশুকন্যা অভিযুক্তেরই সন্তান। দক্ষিণ ২৪ পরগনার মন্দিরবাজারে এই জোড়া হত্যাকাণ্ডে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়। 

নিহত মহিলার পরিবারের দাবি, মন্দিরবাজারের আজিজুল জমাদারের সঙ্গে বছর চারেক আগে বিয়ে হয়েছিল তুহিনার। অভিযোগ, বিয়ের পর থেকেই আজিজুলের দুই স্ত্রীর মধ্যে ভয়ানত অশান্তি হতো। যার জেরে অধিকাংশ সময়েই বাপের বাড়িতেই থাকতেন তুহিনা। সপ্তাহখানেক আগে অসুস্থ হয়ে পড়ে তুহিনার সন্তান। সেই কথা আজিজুলকে জানিয়েছিলেন তুহিনা।

নিহতের বাবা ইদুস আলি মোল্লার অভিযোগ, 'আমার মেয়েকে জামাই মেরে দিয়েছে। প্রায়শই গোলমাল হতো, ডাক্তার দেখাবে বলে ডেকে নিয়ে গিয়ে মেরে দিয়েছে।' তারপরেই আজিজুলকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করে ঘটনার কিনারা হয়।  

কেন দ্বিতীয় পক্ষের স্ত্রীকে এমনভাবে খুন করল অভিযুক্ত? পিছনে কী পারিবারিক অশান্তি? নাকি রয়েছে অন্য কোনও কারণ? তদন্ত শুরু করেছে পুলিশ।  এই ঘটনায় অভিযুক্তের প্রথম পক্ষের স্ত্রীর কোনও হাত ছিল কিনা, খতিয়ে দেখছে পুলিশ।

আরও পড়ুন: ফোন না করায় 'মারধর', কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ কর্মীর

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : জমি বিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর
জমি বিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর
Saokat Molla: ভাঙড়ে থানার বাইরে বসিয়ে জেরা করা হল প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লাকে, উত্তেজিত জনতা ছুঁড়ল ডিম
ভাঙড়ে থানার বাইরে বসিয়ে জেরা করা হল প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লাকে, উত্তেজিত জনতা ছুঁড়ল ডিম
Gupta Brothers: কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
Calcutta High Court: কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...
কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget