এক্সপ্লোর

Nadia: রাণাঘাটে কাপড়ের গুদামে আগুন, ছড়াল পাশের দোকানে

Ranaghat: নদিয়ার রাণাঘাটে জনবহুল এলাকায় কাপড়ের গুদামে আগুন। সেই আগুন ছড়িয়ে পড়েছে পাশের দোকানগুলিতে। আগুনে প্রায় ১০ টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত নিয়ন্ত্রণে আসেনি আগুন।

সুজিত মণ্ডল, রানাঘাট: জনবহুল এলাকায় একটি কাপড়ের গোডাউনে ভয়াবহ আগুন। আগুনে প্রায় ১০টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনাটি ঘটেছে নদিয়ার রাণাঘাট সুভাষ অ্যাভিনিউয়ে।

আজ রাণাঘাট পৌরসভা মার্কেট লাগোয়া একটি কাপড়ের দোকানের প্রথমে আগুন লাগে। তারপর পাশাপাশি অন্যান্য দোকানগুলিতেও আগুন ছড়িয়ে যায়। ঘটনাস্থলে দমকলের দু’টি ইঞ্জিন পৌঁছয়। এই ঘটনায় কেউ হতাহত হননি। তবে ক্ষয়ক্ষতি কতটা হয়েছে, সেটা এখনই বলা যাচ্ছে না।

স্থানীয় সূত্রে খবর, আজ বেলা বারোটা নাগাদ বন্ধ ওই কাপড়ের গোডাউনের বাইরে ধোঁয়া বেরোতে দেখেন সেখানে থাকা লোকজন। প্রথমে পৌরসভার কর্মীরা এবং স্থানীয় ব্যবসায়ীরা আগুন নেভানোর কাজে হাত লাগান। পরে দমকলের দু’টি ইঞ্জিন ঘটনাস্থলে এসে পৌঁছয়। শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। দমকলের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

এর আগে বর্ষবরণের রাতে হাওড়ার বাকসাড়ায় মনিহারি সামগ্রীর গুদামে ভয়াবহ আগুন লাগে। ভস্মীভূত হয়ে যায় গুদামটি। স্থানীয় সূত্রে জানা যায়, রাত ১২টা নাগাদ বাকসাড়ার বাঁশতলা মোড়ে ওই বাড়িতে আগুন লেগে যায়। দোতলায় ফাইবারের ছাউনি দাউদাউ করে জ্বলে ওঠে। আগুনের গ্রাসে চলে যায় মনিহারী জিনিসের গুদাম। দমকলের চারটি ইঞ্জিনের সাহায্যে ৯ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। আতসবাজির ফুলকি ছিটকে এসে পড়ায় আগুন লাগে বলে স্থানীয়দের অভিযোগ। 

বছরের প্রথম দিনও ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। কৈখালিতে রাসায়নিকের গুদামে আগুন লাগে। পাশের গেঞ্জি কারখানাতেও আগুন ছড়িয়ে পড়ে। ১ জানুয়ারি সকাল ১১টা নাগাদ বিমানবন্দরের পাঁচিল লাগোয়া রাসায়নিকের গুদামে লাগে। ঘিঞ্জি এলাকা হওয়ায় ছড়িয়ে পড়ে আতঙ্ক। ঘটনাস্থলে যায় দমকলের ১৮টি ইঞ্জিন। দমকলের দাবি, দুটি কারখানারই অগ্নি নির্বাপণ ব্যবস্থা যথাযথ ছিল না। দু’টি কারখানার মধ্যে জায়গা ছাড়াতেও মানা হয়নি নিয়ম। বিমানবন্দরের পাঁচিল লাগোয়া কারখানা দু’টি বেআইনিভাবে চলছিল বলে প্রাথমিকভাবে অনুমান দমকলের। ঘটনাস্থলে যান দমকলমন্ত্রী সুজিত বসু ও স্থানীয় বিধায়ক অদিতি মুন্সী। 

সেরা শিরোনাম

West Bengal News Live : কার দখলে জোড়া ফুল? ঋতব্রত শিবির নাকি টিম-কালীঘাট? কখন জানা যাবে?
কার দখলে জোড়া ফুল? ঋতব্রত শিবির নাকি টিম-কালীঘাট? কখন জানা যাবে?
CPIM News: দুর্গাপুজো না লিখলে বামেদের স্টলে না, মুখ্যমন্ত্রীর পুরনো পোস্ট সামনে এনে পাল্টা আক্রমণে সিপিএম
দুর্গাপুজো না লিখলে বামেদের স্টলে না, মুখ্যমন্ত্রীর পুরনো পোস্ট সামনে এনে পাল্টা আক্রমণে সিপিএম
Madan Mitra: জোড়াফুল প্রতীক পেলেই, NCPI সাংসদদের দলে ফেরার অনুরোধ করবেন বলে জানালেন মদন মিত্র, পাল্টা দেবজিৎ
জোড়াফুল প্রতীক পেলেই, NCPI সাংসদদের দলে ফেরার অনুরোধ করবেন বলে জানালেন মদন মিত্র, পাল্টা দেবজিৎ
West Bengal Live Update: বাগেশ্বর বাবার ছবি পুড়িয়ে বিক্ষোভ, গ্রেফতার দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক
বাগেশ্বর বাবার ছবি পুড়িয়ে বিক্ষোভ, গ্রেফতার দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক

ভিডিও

PM Modi:
CBI News: বহুতল নির্মাণে দুর্নীতির তদন্তে এবার সিবিআই
TMC News: কার দখলে জোড়া ফুল? উপনির্বাচনের আগেই কি ফয়সালা?
ED Raid : কলকাতা, কর্ণাটকে তল্লাশি, সাড়ে ৩ কোটিরও বেশি নগদ বাজেয়াপ্ত!
Rekha Patra |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Today: দক্ষিণবঙ্গের ৪ জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা, বিকেলের পরই ঘনাচ্ছে দুর্যোগ?
দক্ষিণবঙ্গের ৪ জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা, বিকেলের পরই ঘনাচ্ছে দুর্যোগ?
Best Midcap Funds : সেরা রিটার্ন দিয়েছে এই ৫ মিডক্য়াপ মিউচুয়াল ফান্ড, জেনে নিন নাম, পারফরমেন্স
সেরা রিটার্ন দিয়েছে এই ৫ মিডক্য়াপ মিউচুয়াল ফান্ড, জেনে নিন নাম, পারফরমেন্স
Bank Strike Today: আজ ব্যাঙ্কে গেলে বিপদ! SBI, PNB, UCO-সহ একাধিক ব্যাঙ্কে পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা
আজ ব্যাঙ্কে গেলে বিপদ! SBI, PNB, UCO-সহ একাধিক ব্যাঙ্কে পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা
Kalker Rashifal : শনির কৃপায় এই রাশির কাল আর্থিক উন্নতির রাস্তা খুলে যাচ্ছে, কর্মস্থলে ভাল খবর পেতে পারেন
শনির কৃপায় এই রাশির কাল আর্থিক উন্নতির রাস্তা খুলে যাচ্ছে, কর্মস্থলে ভাল খবর পেতে পারেন
Kolkata News : শহরজুড়ে ৫০-এর বেশি বেআইনি বহুতল নির্মাণের অভিযোগ, বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের
শহরজুড়ে ৫০-এর বেশি বেআইনি বহুতল নির্মাণের অভিযোগ, বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের
Baruipur News : তৃণমূল নেতার দোতলা বাড়িতে বিস্ফোরণ, উড়ে গেল জানালা-দরজা ; ভাঙল দেওয়াল; ভয়ঙ্কর ঘটনা বারুইপুরে
তৃণমূল নেতার দোতলা বাড়িতে বিস্ফোরণ, উড়ে গেল জানালা-দরজা ; ভাঙল দেওয়াল; ভয়ঙ্কর ঘটনা বারুইপুরে
SSC CPO Recruitment : কেন্দ্রীয় পুলিশ বাহিনীতে ১৮৬১টি পদে নিয়োগ, কারা যোগ্য, জানুন আবেদনের শেষ তারিখ
কেন্দ্রীয় পুলিশ বাহিনীতে ১৮৬১টি পদে নিয়োগ, কারা যোগ্য, জানুন আবেদনের শেষ তারিখ
PM Surya Ghar: মাসের বিদ্যুতের বিল এক ধাক্কায় ২ হাজার টাকা কমাতে চান? কী করলে আপনার খরচ কমবে, জানেন কি?
মাসের বিদ্যুতের বিল এক ধাক্কায় ২ হাজার টাকা কমাতে চান? কী করলে আপনার খরচ কমবে, জানেন কি?
Embed widget