এক্সপ্লোর

Accident : নাকাশিপাড়ায় ট্রেলারের সঙ্গে গাড়ির মুখোমুখি সংঘর্ষ, ২ শিশু-সহ মৃত ৫

Nakasipara : পুলিশ সূত্রে খবর, গাড়িটি রায়গঞ্জ থেকে কলকাতার দিকে আসার পথে বেথুয়াডহরীর তিনচারায় দুর্ঘটনার কবলে পড়ে

প্রদ্যোৎ সরকার, নাকাশিপাড়া : ৩৪ নম্বর জাতীয় সড়কে সাত সকালে দুর্ঘটনা (Accident)। নদিয়ার (Nadia) নাকাশিপাড়ায় (Nakasipara) ট্রেলারের সঙ্গে গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয়েছে ৫ জনের। মৃতদের মধ্যে ২ শিশুও রয়েছে। পুলিশ সূত্রে খবর, গাড়িটি রায়গঞ্জ থেকে কলকাতার দিকে আসার পথে বেথুয়াডহরীর তিনচারায় দুর্ঘটনার কবলে পড়ে। গাড়ির ৫ আরোহীকে বেথুয়াডহরী গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়।

আগেও দুর্ঘটনা-

গত পরশু রাতেই উৎসবের মরসুমে নদিয়া গতির বলি হন দুই তরুণ। কালীপুজোয় (Kali Puja) আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে যাচ্ছিলেন মোটর সাইকেলে চেপে। দ্রুত গতিতে ছুটছিল মোটর সাইকেল (Bike Accident)। আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় বেঘোরে প্রাণ যায় দুই তরুণেরই। 

নদিয়া (Nadia News) জেলার হাঁসখালি (Hanskhali News) থানার অন্তর্গত হলদিপাড়া এলাকার ঘটনা। বুধবার রাতে মোটর সাইকেলে চেপে কালীপুজোয় আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে যাচ্ছিলেন অরিন্দম সিকদার, বয়স ২১ বছর। তাঁর মোটর সাইকেলে বসেছিলেন আরও দুই আরোহী। হাঁসখালির হলদিপাড়া অভিমুখে যাচ্ছিলেন তাঁরা। সেই সময়ই মোটর সাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন অরিন্দম। সেই সময় উল্টো দিক থেকে মোটর সাইকেল চালিয়ে আসছিলেন সুমন ঘোষ নামের ১৮ বছর বয়সি এক তরুণ। তিনি মোটর সাইকেল ছুটিয়ে নিয়ে যাচ্ছিলেন বগুলা অভিমুখে। রাস্তায় অরিন্দমের মোটর সাইকেলের সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে তাঁর। ঘটনাস্থলেই মৃত্যু হয় অরিন্দম এবং সুমনের।

দুর্ঘটনায় আরও দু’জন আহত হয়েছেন গুরুতর। দুর্ঘটনাস্থল থেকে উদ্ধার করে শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁদের।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনায় মৃত অরিন্দম এবং তাঁর দুই সঙ্গীর বাড়ি হাঁসখালির ছোট মুড়াগাছা এলাকায়। দুর্ঘটনায় মৃত সুমনের বাড়ি হাঁসখালির হাতিশালা গ্রামে। নিয়ন্ত্রণ হারিয়েই মুখোমুখি সংঘর্ষ বাধে মোটর সাইকেল দু’টির। তাতেই মৃত্যু হয় দুই তরুণের। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলেও জানিয়েছে পুলিশ। 

এ দিকে, দিল্লি রোডের উপর বৃহস্পতিবার ভাইফোঁটা নিতে যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এক যুবক।  দিদির কাছে ভাইফোঁটা নেওয়ার উদ্দেশেই বেরিয়েছিলেন তিনি। কিন্তু তার আগেই পথ দুর্ঘটনায় পড়েন। বৃহস্পতিবার বেলা ১২টা নাগাদ ঘটনাটি ঘটে সুগন্ধা পঞ্চায়েতের জারুরা দিল্লি রোডের উপর। আহতকে পোলবা থানার পুলিশ উদ্ধার করে চুঁচুড়া হাসপাতালে পাঠায়। কিন্তু শেষরক্ষা হয়নি। ভাইফোঁটা নিতে যাওয়ার পথে এমন ঘটনায় শোকের ছায়া পরিবারে। ওই যুবকের দিদিও আহত হয়েছেন দুর্ঘটনায়।

আরও পড়ুন ; দিদির কাছে ফোঁটা নেওয়ার আগেই গাড়ি দুর্ঘটনায় প্রাণ হারালেন ভাই

 

 

সেরা শিরোনাম

Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Suvendu Adhikari: 'আগামী লোকসভা ভোটে পশ্চিমবঙ্গের সব আসন মোদিজিকে দেব', ইঙ্গিতপূর্ণ মন্তব্য় মুখ্যমন্ত্রীর, পাল্টা আক্রমণ বিরোধীদের
'আগামী লোকসভা ভোটে পশ্চিমবঙ্গের সব আসন মোদিজিকে দেব', ইঙ্গিতপূর্ণ মন্তব্য় মুখ্যমন্ত্রীর, পাল্টা আক্রমণ বিরোধীদের
Taslima Nasrin: পুজোর আগে কলকাতায় তসলিমা, 'সম্ভব হলে ইডেন গার্ডেনে মহালয়ার অনুষ্ঠানে থাকব', জানালেন লেখিকা
পুজোর আগে কলকাতায় তসলিমা, 'সম্ভব হলে ইডেন গার্ডেনে মহালয়ার অনুষ্ঠানে থাকব', জানালেন লেখিকা
News Live Updates: জ্ঞানেশ ইস্যুতে একজোট বিরোধীরা, যন্তরমন্তরের দিকে যাচ্ছেন INDI জোটের নেতারা
জ্ঞানেশ ইস্যুতে একজোট বিরোধীরা, যন্তরমন্তরের দিকে যাচ্ছেন INDI জোটের নেতারা

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Pradyot Kishore Manikya Debbarma : পরের মাসেই সক্রিয় রাজনীতি থেকে সরছেন প্রদ্যোৎ কিশোর মাণিক্য দেববর্মা
পরের মাসেই সক্রিয় রাজনীতি থেকে সরছেন প্রদ্যোৎ কিশোর মাণিক্য দেববর্মা
Astro: চাকরির ও ব্যবসায় ঘটবে এই সব পরিবর্তন ! আর্থিক উন্নতি সম্ভব ? পড়ুন আগামীকালের রাশিফল
চাকরির ও ব্যবসায় ঘটবে এই সব পরিবর্তন ! আর্থিক উন্নতি সম্ভব ? পড়ুন আগামীকালের রাশিফল
Embed widget