এক্সপ্লোর

Nadia: প্রবল বেগে জল ঢুকছে নদিয়ার একাধিক গ্রামে, ২০ বছর পর এমন বন্যা

২০০০ সালের পর এমন বন্যার মুখোমুখি হতে হবে, এ কল্পনাও করতে পারেনি বাসিন্দারা।চিন্তায় রয়েছে ওই সমস্ত এলাকার সাধারণ মানুষ।

সুজিত মণ্ডল, হরিহরপুর (নদিয়া): এ দৃশ্য আগে দেখেনি নদিয়াবাসী। ২০০০ সালের পর এমন বন্যার মুখোমুখি হতে হবে, এ কল্পনাও করতে পারেনি বাসিন্দারা। টানা কয়েকদিনের নিম্নচাপের জেরে অতি বৃষ্টিতে ভাগীরথীর জলস্তর বৃদ্ধির ফলে নদিয়ার শান্তিপুরের হরিপুর গ্রাম পঞ্চায়েত এলাকার চৌধুরী পাড়া, নতুন গ্ৰাম, হালদারপাড়া, হাউস ‌ সাইড‌ কলোনী-সহ একাধিক এলাকায় ভাগীরথীর জল ঢুকতে শুরু করেছে।

ফলে চিন্তায় রয়েছে ওই সমস্ত এলাকার সাধারণ মানুষ। সাম্প্রতিক সময়ে এই ধরনের বড় বন্যা‌ দেখেনি হরিপুর অঞ্চলের গ্ৰামের মানুষেরা। ইতিমধ্যেই নৃসিংহপুর হাউস কলোনী থেকে চৌধুরীরপাড়ার রাস্তা জলের তলায় চলে গিয়েছে। ক্রমশ ভয়ঙ্কর হয়ে উঠছে পরিস্থিতি। সাধারণ মানুষ বলছেন এইভাবে জল বাড়তে শুরু করলে বাড়ির ভিতরে অবিলম্বে জল ঢুকতে শুরু করবে।  

বেশিরভাগ বাড়ির চারিদিক জলমগ্ন। তিনটি গ্ৰাম জলে ঢুবে রয়েছে। যেভাবে জলের স্রোত বাড়ছে, আরেকটু বৃষ্টিতে জল বাড়লেই এলাকায় ঢুকবে বলে মনে করছে সাধারণ মানুষ। ভাগীরথীর পার্শ্ববর্তী এলাকায় চাষের জমি বিশেষ করে সবজী চাষের জমিতে জল ঢোকায় চাষিদের মাথায় হাত। এই মরসুমের শুরুতে ধারদেনা করে চাষ করে সবে মাত্র সামান্য সবজী তুলেছেন তাঁরা। ফলে চিন্তায় কপালে ভাঁজ পড়েছে চাষিদের। 
 
গ্রামবাসীদের দাবী, ভাগীরথীর জল বাড়ার কারণে রাত জেগে একপ্রকার পাহারা দিতে হচ্ছে। বেড়ে চলেছে দুশ্চিন্তা। গ্ৰাম প্রধান ইতিমধ্যে খোঁজ খবর নিতে শুরু করেছেন যদিও। এলাকার পরিস্থিতি সামলাতে মাথা গোঁজার ঠাঁইইয়ের জন্য সরকারি প্রতিষ্ঠান খুলে দেওয়ার আবেদন জানিয়েছেন হরিপুর গ্রাম পঞ্চায়েত প্রধান শোভা মন্ডল সরকার। তিনি জানিয়েছেন গোটা পরিস্থিতির দিকে নজর রাখছেন তিনি। 

এদিকে, আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, শুক্রবার পর্যন্ত গাঙ্গেয় পশ্চিমবঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। জেলায় জেলায় বন্যা পরিস্থিতির মাঝে এমন প্রাকৃতিক বিপর্যয়ে দুর্যোগ আরও বাড়তে পারে বলেই মত।

সেরা শিরোনাম

Kolkata: রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
West Bengal News Live: মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
Kunal Ghosh: 'ভাবগতিক সুবিধার নয়, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি', নয়নাকে নিয়ে কুণালের মন্তব্যে শোরগোল
'ভাবগতিক সুবিধার নয়, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি', নয়নাকে নিয়ে কুণালের মন্তব্যে শোরগোল
Bankura News: ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক
ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget