এক্সপ্লোর

Nadia: নর্দমা দিয়ে বইছে রক্ত, ঘর থেকে উদ্ধার পচন ধরা ঝুলন্ত দেহ

শুক্রবার তালা ভেঙে সিঁড়ি ঘর থেকে পচন ধরা ঝুলন্ত দেহ উদ্ধার করে।

সুজিত মণ্ডল, নদিয়া: তালা দেওয়া বাড়ির ভেতর থেকে উদ্ধার হল মাঝ বয়সী এক ব্যক্তির পচন ধরা ঝুলন্ত দেহ। ঘটনাটি নদিয়ার তাহেরপুর থানার খামার শিমুলিয়া গ্রামের। মৃত ব্যক্তির নাম অসিত সরকার। বয়স ৫২। তালা দেওয়া ঘরের সিঁড়ি ঘরের নালা থেকে রক্ত গড়িয়ে পড়তে থাকে, দেখতে পান এলাকার মানুষ। এছাড়া দুর্গন্ধও বের হতে থাকে ওই বাড়ি দিয়ে। 

এই ঘটনার পর তাহেরপুর থানার খবর দেওয়া হলে পুলিশ শুক্রবার তালা ভেঙে সিঁড়ি ঘর থেকে পচন ধরা ঝুলন্ত দেহ উদ্ধার করে। মৃত ব্যক্তির পরিবারের অভিযোগ, স্ত্রীর সঙ্গে বনাবনি ছিল না অসিতের। প্রায় তিন মাস আগে স্ত্রী নিখোঁজ হয়ে যান। শান্তিপুর থানায় নিখোঁজ ডায়েরি করেন স্বামী অসিত সরকার। তাদের দুটি ছেলে রয়েছে। স্থানীয় সূত্রে খবর, মাসতিনেক আগে নিখোঁজ হয়ে যান প্রৌঢ়ের স্ত্রী। ৮ ও ১০ বছরের ছেলেকে সপ্তাহখানেক আগে শ্বশুরবাড়িতে আসেন প্রৌঢ়। 

সম্প্রতি অসিত সরকারের শ্বশুরবাড়ি থেকে সম্পত্তি তাঁর দুই ছেলের নামে লিখে দেওয়ার জন্য চাপ দিতে থাকেন বলে অভিযোগ। বুধবার সকালে ওই গ্রামে শেষবারের জন্য অসিত সরকারকে দেখতে পান পরিবারের লোকজন। এরপর শুক্রবার সকাল থেকে নালা থেকে পড়তে থাকা রক্ত দেখে তাদের সন্দেহ হওয়ায়, পুলিশকে খবর দেওয়া হয়। 

পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। থানায় লিখিত অভিযোগ না হলেও, পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। ময়না তদন্তের পরই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে তাহেরপুর থানার পুলিশ জানান। তবে অস্বাভাবিক মৃত্যু ঘিরে দানা বেঁধেছে রহস্য।

অন্যদিকে, রুলিয়ার বরাবাজারের ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের কোয়ার্টার থেকে উদ্ধার হল এক মহিলা চিকিৎসকের পচাগলা মৃতদেহ। শুক্রবার সন্ধেয় তালা ভেঙে উদ্ধার করা হয় চিকিৎসক সুচিত্রা সিংহর দেহ। পুলিশ জানিয়েছে, ওই চিকিৎসকের ঘর থেকে দুর্গন্ধ পেয়ে হাসপাতালের কর্মী ও এলাকাবাসী থানায় খবর দিয়েছিলেন। স্বাস্থ্যকেন্দ্রের তালাবন্ধ কোয়ার্টার থেকে মহিলা চিকিৎসকের পচাগলা মৃতদেহ উদ্ধার নিয়েই শুরু হয়েছে তরজা। আত্মঘাতী হয়েছেন না পরিকল্পিত খুন, চিকিৎসকের মৃত্যু নিয়ে উঠছে নানা প্রশ্ন। প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল অফিসার পদে কর্মরত ছিলেন সুচিত্রা। স্বাস্থ্যকেন্দ্র লাগোয়া কোয়ার্টারেই থাকতেন তিনি। কিন্তু বেশ কিছুদিন ধরেই কোয়ার্টারের দরজা বন্ধ থাকায় সন্দেহ হয়।     

সেরা শিরোনাম

Suvendu Adhikari: 'আগামী লোকসভা ভোটে পশ্চিমবঙ্গের সব আসন মোদিজিকে দেব', ইঙ্গিতপূর্ণ মন্তব্য় মুখ্যমন্ত্রীর, পাল্টা আক্রমণ বিরোধীদের
'আগামী লোকসভা ভোটে পশ্চিমবঙ্গের সব আসন মোদিজিকে দেব', ইঙ্গিতপূর্ণ মন্তব্য় মুখ্যমন্ত্রীর, পাল্টা আক্রমণ বিরোধীদের
Taslima Nasrin: পুজোর আগে কলকাতায় তসলিমা, 'সম্ভব হলে ইডেন গার্ডেনে মহালয়ার অনুষ্ঠানে থাকব', জানালেন লেখিকা
পুজোর আগে কলকাতায় তসলিমা, 'সম্ভব হলে ইডেন গার্ডেনে মহালয়ার অনুষ্ঠানে থাকব', জানালেন লেখিকা
News Live Updates: জ্ঞানেশ ইস্যুতে একজোট বিরোধীরা, যন্তরমন্তরের দিকে যাচ্ছেন INDI জোটের নেতারা
জ্ঞানেশ ইস্যুতে একজোট বিরোধীরা, যন্তরমন্তরের দিকে যাচ্ছেন INDI জোটের নেতারা
Humayun Kabir: হুমায়ুন কবীর মুখ খুললেই 'গরমাগরম' মন্তব্য় ! কিন্তু আজ তিনি কাঁদছেন, কেন ? আগে কাদের কী হুঁশিয়ারি দিয়েছিলেন ?
হুমায়ুন কবীর মুখ খুললেই 'গরমাগরম' মন্তব্য় ! কিন্তু আজ তিনি কাঁদছেন, কেন ? আগে কাদের কী হুঁশিয়ারি দিয়েছিলেন ?

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Pradyot Kishore Manikya Debbarma : পরের মাসেই সক্রিয় রাজনীতি থেকে সরছেন প্রদ্যোৎ কিশোর মাণিক্য দেববর্মা
পরের মাসেই সক্রিয় রাজনীতি থেকে সরছেন প্রদ্যোৎ কিশোর মাণিক্য দেববর্মা
Astro: চাকরির ও ব্যবসায় ঘটবে এই সব পরিবর্তন ! আর্থিক উন্নতি সম্ভব ? পড়ুন আগামীকালের রাশিফল
চাকরির ও ব্যবসায় ঘটবে এই সব পরিবর্তন ! আর্থিক উন্নতি সম্ভব ? পড়ুন আগামীকালের রাশিফল
Embed widget