এক্সপ্লোর

Nadia: ধারাল অস্ত্র দিয়ে স্ত্রী-কে কুপিয়ে খুন, জমি থেকে উদ্ধার মহিলার ক্ষত-বিক্ষত দেহ

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রানাঘাট পুলিশ জেলার পুলিশ আধিকারিকরা। জানা গিয়েছে, মৃত ওই গৃহবধূর নাম বন্দনা মুদি। ঘটনার পর থেকেই পলাতক তাঁর স্বামী মুক্তি মুদি।

নদিয়া: দীর্ঘদিন ধরেই চলছিল মানসিক ও শারীরিক অত্যাচারে। শেষ পর্যন্ত তা চরমে পৌঁছয়। ধারাল অস্ত্র দিয়ে স্ত্রীকে খুন করল স্বামী। এমনই অভিযোগ উঠেছে। তবে খুনের পর ওই ব্যক্তির খোঁজ মেলেনি। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত স্বামী। ঘটনাটি ঘটেছে নদিয়ার (Nadia) শান্তিপুর থানার গয়েশপুর পঞ্চায়েতের ধারাপাড়া গ্রামে। এদিন জমির পাশ থেকে উদ্ধার হয় মহিলার দেহ। স্বাভাবিকভাবেই ঘটনার কথা প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়ায়। 

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ আধিকারিকরা। জানা গিয়েছে, মৃত ওই গৃহবধূর নাম বন্দনা মুদি। ঘটনার পর থেকেই পলাতক তাঁর স্বামী মুক্তি মুদি। শুক্রবার সকালে ওই গ্রামের একটি চাষের জমির পাশেই ক্ষত-বিক্ষত অবস্থায় মহিলার দেহ দেখতে পান স্থানীয়রা। খবর দেওয়া হয় পুলিশে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে শান্তিপুর থানার পুলিশ বাহিনী। কী কারণে খুন তা এখনও স্পষ্ট নয়। যদিও ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। 

অভিযুক্ত স্বামী মুক্তি মুদি। তার পরিবারের দাবি, মৃতার স্বামী অর্থাৎ মুক্তিই এই কাজ করেছে।  মৃতার দাদা চাদু ধারার অভিযোগ, অভিযুক্ত মুক্তি দীর্ঘদিন কোনও কাজকর্ম করত না। ছিল না কোনও আয়ও। বরং অহেতুক তার স্ত্রীর উপর শারীরিক ও মানসিক অত্যাচার চালাত। এর আগেও একাধিকবার অশান্তির ঘটনা ঘটেছে পরিবারে। কাজেই এই খুনের জন্য মৃতার স্বামীকের দায়ী করছে পরিবার।  

বন্ধুকে খুন: গতকালই প্রকাশ্যে এসেছিল আরও এক খুনের ঘটনা। পাথরখাদানে বন্ধুকে নিশংসভাবে খুনের অভিযোগ ওঠে আরও এক বন্ধুর বিরুদ্ধে। ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। দুর্গাপুরের পারুলিয়ার ড্যামপাড়ার ঘটনা। গত বুধবার সন্ধ্যায় এই এলাকা থেকে হাত, পা, বাঁধা এবং গলায় ফাঁস দেওয়া অবস্থায় উদ্ধার হয় এক যুবকের দেহ। জানা যায়, বছর ২০-র ওই যুবকের নাম অনিল ভূঁইয়া। এর পরেই চাঞ্চল্য ছড়ায় এলাকায়। পুলিশ সূত্রে খবর, মৃত অনিল ভূুঁইয়ার প্রিয় বন্ধু ছিল আকাশ ভুঁইয়া। বন্ধুত্বের গভীরতা এতটাই ছিল যে, অনিলের হাতে আকাশের নাম আর আকাশের হাতে অনিলের নাম লেখা ট্যাটুও করা ছিল। কিন্তু কী এমন ঘটল যার জেরে খুন বন্ধুকে খুন করতে বাধ্য হলেন ওপর বন্ধু? প্রাথমিক তদন্তে প্রেম ঘটিত কিছু তথ্য পাওয়া গিয়েছে, মনে করা হচ্ছে ত্রিকোণ প্রেমের জেরেই এক বন্ধুকে খুন করেন অন্য বন্ধু। 

আরও পড়ুন: Ration Scam: ইডি-র তলবে CGO কমপ্লেক্সে এবার ধৃত TMC নেতা শঙ্কর আঢ্যর পরিবার

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : প্রভাস মণ্ডলকে এনকাউন্টারের জায়গায় যাচ্ছেন ফরেন্সিক আধিকারিকরা
প্রভাস মণ্ডলকে এনকাউন্টারের জায়গায় যাচ্ছেন ফরেন্সিক আধিকারিকরা
TMC Leader To Samik Bhattacharjee: শমীক ভট্টাচার্যের পা ধরে কান্না তৃণমূল নেতার, 'ডিম থেকে বাঁচান' কাতর আর্জি
শমীক ভট্টাচার্যের পা ধরে কান্না তৃণমূল নেতার, 'ডিম থেকে বাঁচান' কাতর আর্জি
New Barrackpore News : ফূর্তির আখড়া আরও একটি কলেজের ইউনিয়ন রুমে, মিলল আপত্তিকর জিনিস
ফূর্তির আখড়া আরও একটি কলেজের ইউনিয়ন রুমে, মিলল আপত্তিকর জিনিস
Accident News: নিয়ন্ত্রণ হারিয়ে এক ব্যক্তিতে ধাক্কা সরকারি বাসের, শিলিগুড়িতে মর্মান্তিক মৃত্যু পথচারীর, পলাতক চালক-কন্ডাক্টর
নিয়ন্ত্রণ হারিয়ে এক ব্যক্তিতে ধাক্কা সরকারি বাসের, শিলিগুড়িতে মর্মান্তিক মৃত্যু পথচারীর, পলাতক চালক-কন্ডাক্টর

ভিডিও

Abhishek Banerjee : কণ্ঠস্বরের নমুনা দিতেই হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, নির্দেশ বিচারপতি সৌগত ভট্টাচার্যর
Monohora GI Tag: মন হরণ করা স্বাদ, GI ট্যাগ পেল জনাইয়ের বিখ্যাত মনোহরা মিষ্টি | ABP Ananda
Calcutta Highcourt : ২১ জুলাইয়ে সভা করার অনুমতি চেয়ে হাইকোর্টে মামলা 'কালীঘাট তৃণমূল'-র
Laketown Incident: শহরে ফের আরেক ভয়াবহ ঘটনা, লেকটাউনে ৬ বছরের শিশুকন্যাকে নির্যাতন
Baruipur Incident: আগামীকাল বারুইপুরে নতুন পুলিশ ফাঁড়ির উদ্বোধন করতে পারেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Asha-Anganwadi Worker: মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
Prosenjit Chatterjee: '..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
'..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
ENG vs IND: শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Recruitment Scam: প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
FIFA World Cup 2026: কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
Monohora GI Tag: ২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
Embed widget