এক্সপ্লোর

Nadia News: বাংলাদেশে পাচারের পথে উদ্ধার ১৮ লক্ষের রুপো, BSF, শুল্ক দফতরের অভিযানে এল সাফল্য

India Bangladesh Border: ৪ কেজি রুপো-সহ এক চোরাকারবারীকে গ্রেফতার করা সম্ভব হয়।

সমীরণ পাল, নদিয়া: সীমান্তে নজরদারি চালাতে গিয়ে ফের পাচারচক্রের হদিশ মিলল। সীমান্তরক্ষী বাহিনীর হাতে ধরা পড়ল এক পাচারকারী। তাঁর কাছ থেকে ১৮ লক্ষ ৩৬ হাজার টাকা মূল্যের রুপো উদ্ধার করা হয়েছে। গ্রেফতার হয়েছেন ওই পাচারকারী। BSF দক্ষিণ বঙ্গ সীমান্ত এবং শুল্ক বিভাগের যৌথ অভিযানে এই পাচারচক্রের পর্দাফাঁস হয়েছে। এই ঘটনায় আর কে বা কারা জড়িত, কোথায় পাঠানো হচ্ছিল ওই রুপো, সেই নিয়ে শুরু হয়েছে তদন্ত। (Nadia News)

BSF সূত্রে জানা গিয়েছে, ২৬ জানুয়ারি অর্থাৎ শুক্রবার দক্ষিণবঙ্গ সীমান্তের অন্তর্গত ৮৬ নং ব্যাটেলিয়নের সীমান্ত চৌকি বিআরসি পুরায় BSF জওয়ান এবং করিমপুরের শুল্ক বিভাগের সঙ্গে মিলে নদিয়া জেলার সীমান্ত এলাকায় একটি যৌথ অনুসন্ধান চালায়। তাতেই ২৪ কেজি রুপো-সহ এক চোরাকারবারীকে গ্রেফতার করা সম্ভব হয়। ধৃত চোরাকারবারী ভারতীয় নাগরিক বলেই জানা গিয়েছে। (India Bangladesh Border)

ধৃত চোরাকারবারীকে সৈকত মণ্ডল নামে শনাক্ত করা গিয়েছে। নদিয়ার মথুরাপুরের বাসিন্দা তিনি। জানা গিয়েছে, জামতলা থেকে এক ব্যক্তির কাছ ছেকে ওই রুপো সংগ্রহ করা হয়। বাংলাদেশে ওই রুপো নিয়ে যাওয়া হচ্ছিল। কিন্তু সীমান্ত পেরনোর আগেই তাঁকে ধরে ফেলা হয়। BSF-এর তরফে জানানো হয়েছে, প্রজাতন্ত্র দিবসের সন্ধেয় একাধিক জায়গা নাকাতল্লাশি চলছিল। BSF এবং শুল্ক দফতর তল্লাশি চালাচ্ছিল সীমান্ত লাগোয়া রাস্তা দিয়ে এগনো যানবাহনেও। 

আরও পড়ুন: Supreme Court: বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশের বিরুদ্ধে SLP দায়ের করল রাজ্য, সোমবার শুনানি সুপ্রিম কোর্টে

সেই সময়ই, সন্ধে ৭টা নাগাদ মথুরাপুর রোডের অট স্ট্যান্ডের কাছে গাড়িতে তল্লাশি চলাকালীন, করিমপুর মার্কেট থেকে মথুরাগামী এক মোটরসাইকেলের চালক আচমকা থমকে যান। নাকাতল্লাশি দেখে পিছন ফিরে দৌড়তে শুরুতে শুরু করেন তিনি। কিন্তু তাড়া করে তাঁকে ধরে ফেলেন BSF জওয়ানরা। তল্লাশি চালাতে গিয়ে তাঁর কাছ থেকে রুপো ভর্তি ব্যাগ উদ্ধার হয়। সদুত্তর দিতে না পারায় গ্রেফতার করা হয় তাঁকে। 

BSF সূত্রে খবর, যে ২৪ কেজি রুপো বাজেয়াপ্ত কার হয়েছে, তার বর্তমান বাজারমূল্য প্রায় ১৮ লক্ষ ৩৬ হাজার টাকা। ধৃত চোরাকারবারীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই ঘটনায় আর কে বা কারা জড়িত রয়েছে, তা জানার চেষ্টা চলছে। কার কাছ থেকে কোথায় ওই রুপো পৌঁছে দেওয়া হচ্ছিল, চেষ্টা চলছে তা-ও জানার। তবে এখনও পর্যন্ত সেই নিয়ে বিশদ তথ্য প্রকাশ করা হয়নি। ধৃত ব্যক্তিকে বাজেয়াপ্ত করা রুপো-সহ করিমপুর শুল্ক দফতরের হাতে তুলে দেওয়া হয়েছে। শুল্ক দফতরই পরবর্তী পদক্ষেপ করবে।

এই ঘটনায় দক্ষিণবঙ্গ সীমান্তের জনসংযোগ কর্মকর্তা শ্রী একে  আর্য বিবৃতি দেন।  এই সাফল্যে আনন্দ প্রকাশ করেন তিনি। BSF এবং শুল্ক দফতকেক ভূয়সী প্রশংসা করেন তিনি। তিনি জানিয়েছেন, সীমান্তে কর্তব্যরত জওয়ানরা কতটা সতর্ক, এই ঘটনাই তার প্রমাণ। কোনও পরিস্থিতিতেই চোরাচালানের পথ অবলম্বন করা উচিত নয় বলে বার্তা দিয়েছেন তিনি।  BSF চোরাচালান েবং সীমান্ত সংলগ্ন এলাকায় অপরাধমূলক কাজকর্মকে প্রশ্রয় দেবে না, অপরাধীরা রেহাই পাবেন না বলেও জানান তিনি। 

সেরা শিরোনাম

West Bengal Live Updates: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর চার বছরের আইনি লড়াইয়ে ইতি, পুরনো মামলা প্রত্যাহার রাজ্যের
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর চার বছরের আইনি লড়াইয়ে ইতি, পুরনো মামলা প্রত্যাহার রাজ্যের
CM Suvendu Adhikari:
"বেসরকারি স্কুলগুলিকে ফেরত দিতে হবে বাড়তি ফি..", বৈঠকের পর বড় বার্তা মুখ্যমন্ত্রীর, আরও কী কী সিদ্ধান্তগুলি নেওয়া হল এবার ? পোর্টাল নিয়ে কী জানালেন
Kolkata Fire Incident: বন্ধ গোডাউনে লেলিহান শিখা, শাটার ভাঙতেই বিধ্বংসী আগুন উল্টোডাঙায়, “..পিছনে বস্তি আছে, আমরা প্রথম থেকে বলে যাচ্ছি”, ভয়ে কাঁপছে স্থানীয়রা
বন্ধ গোডাউনে লেলিহান শিখা, শাটার ভাঙতেই বিধ্বংসী আগুন উল্টোডাঙায়, “..পিছনে বস্তি আছে, আমরা প্রথম থেকে বলে যাচ্ছি”, ভয়ে কাঁপছে স্থানীয়রা
Kalyan Banerjee: হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?

ভিডিও

CM Suvendu Adhikari | ৪ বছরের আইনি লড়াইয়ে ইতি, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দায়ের পুরনো মামলা প্রত্যাহার
Protest in SRFTI | আন্দোলনের ঝাঁঝ ক্রমশ বাড়াচ্ছে SRFTI-এর পড়ুয়ারা, দাবি উঠল উপাচার্যের পদত্যাগের
LOP of West Bengal Legislative Assembly | বিরোধী দলনেতা মামলায় বিধানসভার অধ্যক্ষের সিদ্ধান্ত খারিজ
Food Safety Department Raid | ফের রেস্তোরাঁয় পচা মাংস, ১৪ দিনের জন্য বন্ধের নির্দেশ
LOP of Legislative Assembly | বিরোধী দলনেতা মামলায় তৃণমূলকে 'অস্তিত্বহীনতার' খোঁচা CM Suvendu Adhikari-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Kalyan Banerjee: হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
Bratya Basu: ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
Big Boss Bangla: 'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
Weather Update: সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
Gajkeshari Rajyog: গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
Bhargavastra: শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
Mohammed Siraj: দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
Embed widget