এক্সপ্লোর

Nadia Kaligunj News: '৭০ বছরেও বাড়ি ঢুকতে দেব না'... কালীগঞ্জের ৩ বছর আগের ভাইরাল ভিডিওয় ছত্রে ছত্রে দুষ্কৃতীদের ঔদ্ধত্য

Nadia Kaligunj: এই ভাইরাল ভিডিও- তে দেখা যাওয়া আনোয়ার ছিল উপনির্বাচনের ফলাফলের দিনের হামলাকারীদের মধ্যে, ভিডিও দেখে এমনটাই জানিয়েছেন তামান্নার মা।

আবির দত্ত, কালীগঞ্জ : নদিয়ার কালীগঞ্জ বিধানসভায় উপনির্বাচনের ফলাফলের দিন বোমার আঘাতে নিহত হয়েছে ৯ বছরের তামান্না খাতুন। এই ঘটনায় যে এফআইআর দায়ের হয়েছে, সেখানে নাম রয়েছে ২৪ জনের। পুলিশ এখনও পর্যন্ত গ্রেফতার করেছে মাত্র ৫ জনকে। তাদের মধ্যে একজন আনোয়ার। সেই আনোয়ারেরই একটি ভিডিও বর্তমানে ভাইরাল হয়েছে। জানা গিয়েছে, এই ভিডিও প্রায় তিন বছর আগের। আর এই ভাইরাল ভিডিওর ছত্রে ছত্রে দেখা যাচ্ছে আনোয়ারের ঔদ্ধত্য। শোনা যাচ্ছে, বোমাকাণ্ডে ধৃত আনোয়ার শেখ শাসাচ্ছে, হুমকি দিচ্ছে, আপত্তিকর ভাষায় হুঁশিয়ারি দিচ্ছে।

ভাইরাল হওয়া তিন বছর আগের ওই ভিডিওতে আনোয়ার শেখকে বলতে শোনা গিয়েছে, 'এখন ৭০ বছর বাড়ি আসতে পারবে না। আমি বলে গেলাম, ...মার্ডার করে দেব ১০-২০টা, একদম। পুলিশ দিয়ে মার্ডার করে দেব ১০টা,...৫ গাড়ি পুলিশ দিয়ে। আমি যাব পুলিশকে বলে দেব, পুলিশ এখানে আসবে না। মানা করে দিয়েছি আসবে না। এখানকার পুলিশ নয়, কৃষ্ণনগর...' 

'যারা পালিয়েছে, তাদের ৭০ বছরেও ঢুকতে দেব না', ঘরছাড়াদের ভাইরাল ফুটেজে হুমকি আনোয়ারের। 'পুলিশের সামনেই যা করার করব', হুমকি আনোয়ারের। ঠিক এই কদর্য ভাষাতেই ওই ভাইরাল হওয়া ভিডিওতে হুমকি দিতে শোনা গিয়েছে আনোয়ার শেখকে। অন্যদিকে এই ভাইরাল ভিডিও- তে দেখা যাওয়া আনোয়ার ছিল উপনির্বাচনের ফলাফলের দিনের হামলাকারীদের মধ্যে, ভিডিও দেখে এমনটাই জানিয়েছেন তামান্নার মা। আগেই তামান্নার মা সাবিনা অভিযুক্তদের অনেকের নাম করেছিলেন। সেই তালিকায় ছিল এই আনোয়ার শেখের নাম।

এর পাশাপাশি ঘরছাড়াদের একাংশের অভিযোগ, তাঁদের তাড়িয়ে দিয়েছিল আনোয়ার। 'যারা বোমাবাজি করেছে, তাদের মধ্যে নবাব শেখ ও বিমল শেখ এখনও ফেরার। ধরা পড়েছে আদর শেখ, শরিফুল। ধৃত আদর শেখের ছেলে কালু বোমা ছুড়েছে', অভিযোগ তামান্নার মায়ের। তিন বছর আগের ভাইরাল ফুটেজে দেখা এসব ছবি নিয়ে পুলিশকে আগে অভিযোগ জানানো হয়েছে। পুলিশ কোনও পদক্ষেপ নেয়নি, অভিযোগ তামান্নার মায়ের। 

আগেই তামান্নার মা অভিযোগ করেছিলেন যে মোলান্ডি গ্রামে এর আগেও ভোটের সময় ঝামেলা হয়েছে। এবারও যে অশান্তি হবে তা পুলিশ জানত আগে থেকেই। তাও আসেনি। বোমা উদ্ধার করেনি। বুক ফাটা আর্তনাদ করে এক মা হাহাকারের সঙ্গে শুধু বারবার বলছেন, পুলিশ সময়ে এলে হয়তো তাঁর সন্তান বেঁচে যেত। এক মায়ের বুক খালি হতো না। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal Live News Update: ডিম-বিক্ষোভের ভয়ে সুপ্রিম কোর্টে মহুয়া মৈত্র, ভর্ৎসনা সর্বোচ্চ আদালতের
ডিম-বিক্ষোভের ভয়ে সুপ্রিম কোর্টে মহুয়া মৈত্র, ভর্ৎসনা সর্বোচ্চ আদালতের
PM Modi Live: NCPI সাংসদদের সঙ্গে প্রধানমন্ত্রীর ব্রেকফাস্ট বৈঠক, হাজির মুর্শিদাবাদের ৩ সংখ্য়ালঘু সাংসদ
NCPI সাংসদদের সঙ্গে প্রধানমন্ত্রীর ব্রেকফাস্ট বৈঠক, হাজির মুর্শিদাবাদের ৩ সংখ্য়ালঘু সাংসদ
হাসপাতালে ভর্তি মিঠুন, দেখতে গেলেন মুখ্যমন্ত্রী, কী হয়েছে ?
হাসপাতালে ভর্তি মিঠুন, দেখতে গেলেন মুখ্যমন্ত্রী, কী হয়েছে ?
Mahua Moitra and Supreme Court: ডিম-বিক্ষোভের ভয়ে সুপ্রিম কোর্টে মহুয়া মৈত্র, মামলা খারিজ করে তাঁকে ভর্ৎসনা সর্বোচ্চ আদালতের
ডিম-বিক্ষোভের ভয়ে সুপ্রিম কোর্টে মহুয়া মৈত্র, মামলা খারিজ করে তাঁকে ভর্ৎসনা সর্বোচ্চ আদালতের

ভিডিও

NEET News | ন্যাশনাল টেস্টিং এজেন্সির বিশেষজ্ঞরাই NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী ! চার্জশিটে চমকে দেওয়া তথ্য
Abhishek Banerjee | বিদেশ যাত্রা নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ অভিষেক | ABP Ananda LIVE
Suvendu Adhikari | কবে ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা ? ঘোষণা মুখ্যমন্ত্রীর | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(০৬.০৮.২৬)পর্ব ২ | দিল্লিতে NCPI সাংসদদের সঙ্গে প্রধানমন্ত্রীর ব্রেকফাস্ট বৈঠক
Ghantakhanek Sange Suman(০৬.০৮.২৬)পর্ব ১ | অভিষেকের 'সেটিং-অফার' নিয়ে নতুন ইঙ্গিত মদনের | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget