এক্সপ্লোর

Nadia: নদিয়ায় ফের বিপুল জয় বামেদের, সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের ভোটে ধরাশায়ী তৃণমূল

Tehatta Krishi Samabay Election : ১৯৬০ সাল থেকে ২০২১ পর্যন্ত একচেটিয়া বামেদের দখলেই ছিল এই সমবায় সমিতি। অভিযোগ, এরপর নির্বাচন না করেই অ্য়াডহক কমিটি গড়ে তৃণমূল। জল গড়ায় আদালত পর্যন্ত।

প্রদ্য়োৎ সরকার, নদিয়া : নদিয়ার (Nadia) তেহট্টের নাটনা সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের ভোটে বিপুল জয় পেল সিপিএম (CPM)। ৪৪টি আসন দখল করলেন বাম প্রার্থীরা। তৃণমূল (TMC) জয়ী হয়েছে ৬টি আসনে। হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশে অ্যাডহক কমিটি ভেঙে রবিবার এই সমবায় কৃষি উন্নয়ন সমিতিতে ভোট হয়। 

নদিয়ায় ফের বাজিমাত বামেদের। তাহেরপুর পুরসভার (Taherpur Municipality) নির্বাচন, পলাশিপাড়ার চাঁদেরঘাট সমবায়, তেহট্ট কৃষি উন্নয়ন সমবায়, তেহট্টের ধৌপট্ট কুষ্টিয়া সমবায় কৃষি উন্নয়ন সমিতির পর এবার তেহট্টের নাটনা সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের নির্বাচনে জয়ী হল সিপিএম। 

১৯৬০ সাল থেকে ২০২১ পর্যন্ত একচেটিয়া বামেদের দখলেই ছিল এই সমবায় সমিতি। অভিযোগ, এরপর নির্বাচন না করেই অ্য়াডহক কমিটি গড়ে তৃণমূল। জল গড়ায় আদালত পর্যন্ত। পরে ওই কমিটি ভেঙে ভোট করানোর নির্দেশ দেয় হাইকোর্ট। গত রবিবার, নাটনা সমবায় কৃষি উন্নয়ন সমিতি (Krishi Samabay Samiti) লিমিটেডের প্রতিনিধি নির্বাচন ছিল। 

সেখানে মোট ভোটার ১ হাজার ২৪১ জন। ৪৪টি আসনে জয়ী হন সিপিএমের (CPIM) প্রার্থীরা। তৃণমূলের দখলে যায় মাত্র ৬টি আসন। উল্লেখ্য, নাটনা সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের ভোটে বিজেপি (BJP) কোনও প্রার্থীই দিতে পারেনি। 

প্রসঙ্গত, গত বছরের নভেম্বরে, পূর্ব মেদিনীপুরের নন্দকুমারে (Nanadakumar) সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে জয়ী হয়, বাম ও বিজেপি সমর্থিত ঐক্যমঞ্চ। যা নিয়ে রাজ্য রাজনীতিতে রাম-বাম জোট ও নন্দকুমার মডেল নিয়ে বিতর্ক তৈরি হয়। যদিও বেশিরভাগ ক্ষেত্রেই তারপর দেখা যায় কংগ্রেসের সঙ্গে জোট করে রাজ্যে তৃণমূল ও বিজেপি বিরোধী লড়াইয়ে অবতীর্ণ বাম শিবির।

আগের সাগরদিঘি উপনির্বাচনে যেমন কংগ্রেস প্রার্থীকে সমর্থন করেছিল বামেরা। এবারে তেমনই আসন্ ধূপগুড়ি উপনির্বাচনে বাম প্রার্থীকে সমর্থন করেছে কংগ্রেস। আগামী ১ সেপ্টেম্বর ধূপগুড়িতে একইসঙ্গে সভা করার কথা অধীর রঞ্জন চৌধুরী ও মহম্মদ সেলিমের। প্রসঙ্গত, সেই দিনই দিল্লিতে বাম ও কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব তৃণমূলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে বিজেপি বিরোধী জাতীয় রাজনৈতিক প্রেক্ষিতে বৈঠকে বসবেন।                   

আরও পড়ুন- রাজনৈতিক ছত্রছায়া আর পুলিশের একাংশেরই লোভেই কি বারুদের স্তুপে বাংলা ? উঠছে প্রশ্ন

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

সেরা শিরোনাম

West Bengal News Live: দুর্গাপুজোর পর কালীপুজো! হাবড়ায় এসএফআইয়ের বুকস্টলে দুষ্কৃতী তাণ্ডব, লাইভ আপডেট
দুর্গাপুজোর পর কালীপুজো! হাবড়ায় এসএফআইয়ের বুকস্টলে দুষ্কৃতী তাণ্ডব, লাইভ আপডেট
Beleghata Fire: কালীপুজোর দিনেই বেলেঘাটার একটি বাড়িতে বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ৪টি ইঞ্জিন
কালীপুজোর দিনেই বেলেঘাটার একটি বাড়িতে বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ৪টি ইঞ্জিন
CPM-BJP Clash: ফের সিপিএম-এর বুকস্টলে হামলা, কালীপুজোতেও ভাঙচুর, সংঘর্ষ, কাঠগড়ায় বিজেপি
ফের সিপিএম-এর বুকস্টলে হামলা, কালীপুজোতেও ভাঙচুর, সংঘর্ষ, কাঠগড়ায় বিজেপি
Tarapith Kali Puja: রাশিয়া-ইউক্রেন থেকে তারাপীঠে পুজো দিতে এল ১৫ জনের দল, মা তারার কাছে প্রার্থনা এবার থামুক যুদ্ধ
রাশিয়া-ইউক্রেন থেকে তারাপীঠে পুজো দিতে এল ১৫ জনের দল, মা তারার কাছে প্রার্থনা এবার থামুক যুদ্ধ

ভিডিও

Lake Kalibari: আলোর উৎসবে প্রস্তুতি সর্বত্র, পুজোর আয়োজনে লেক কালীবাড়ি
Kali Puja 2026: ৭৩ বছরে পা দিল শ্যামাচরণ মিত্র লেন শ্যামাপুজো কমিটি, পুজোর থিম অসীমা
Kali Puja 2026: ৮০ তম বছরে পা দিল ব্যারাকপুর নয়া বস্তি মহাবীর সমিতির পুজো
Kali Puja 2026: ৫৯ বছরে পড়ল সরশুনা বাঘাযতীন ক্লাবের পুজো, এ বছর তাদের থিম 'আবার'
Kali Puja 2026: আলোক আনন্দ সম্মান সেরার শিরোপা পেল KIT যুবকবৃন্দ । ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget