এক্সপ্লোর

Duttapukur Incident : রাজনৈতিক ছত্রছায়া আর পুলিশের একাংশেরই লোভেই কি বারুদের স্তুপে বাংলা ? উঠছে প্রশ্ন

Police- Administration Inactiveness : 'বিস্ফোরক' শিল্পই কি বাংলায় এখন কর্মসংস্থানের একমাত্র উপায় ? তাই কি বারবার ছিন্নভিন্ন হচ্ছে প্রাণ ? আর চুপ করে বসে দেখছে পুলিশ ?

সমীরণ পাল, পার্থপ্রতিম ঘোষ, আবির দত্ত, উত্তর ২৪ পরগনা : এগরাকাণ্ডের (Egra Incident) সাড়ে ৩ মাসের মাথায় এবার দত্তপুকুরে ভয়াবহ বিস্ফোরণ। প্রাণ গেল ৯ জনের। যত্রতত্র উদ্ধার হয়েছে, দেহাংশ। এফআইআরে নাম থাকা ৪ জনের মধ্যে বিস্ফোরণে মৃত্যু হয়েছে তিনজনের। অন্য একজনকে গ্রেফতার করেছে পুলিশ। বাসিন্দাদের অভিযোগ, পুলিশের মদতেই চলত বেআইনি কারবার। প্রশ্ন উঠছে, রাজনৈতিক ছত্রছায়া আর পুলিশের একাংশেরই লোভেই কি বারুদের স্তুপে বাংলা ?

দত্তপুকুর থানার (Duttapukur Incident) মোচপোলের বিস্ফোরণস্থল ও চারপাশের এই ছবি শিরদাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত বইয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। বিস্ফোরণের তীব্রতায় কোথাও উড়ে গেছে আস্ত একটা পাকা বাড়ি। কারও গোটা শরীরটাই উড়ে গিয়ে পড়েছে পাশের বাড়ির চালে। এগরার বিস্ফোরণের সাড়ে ৩ মাসের মাথায় এবার দত্তপুকুর।

'বিস্ফোরক' শিল্পই কি বাংলায় এখন কর্মসংস্থানের একমাত্র উপায় ? তাই কি বারবার ছিন্নভিন্ন হচ্ছে প্রাণ ? আর চুপ করে বসে দেখছে পুলিশ (Police) ?রাজনৈতিক ছত্রছায়া আর পুলিশের একাংশেরই লোভেই কি বারুদের স্তুপে বাংলা ? স্থানীয়দের অভিযোগ, 'শুধু পুলিশের তোলা আর তৃণমূল নেতাদের কাটমানি খাওয়ার পরিমাণ বেড়েছিল। আগে কাটমানি ১০ হাজার হলে, এখন ২০ হাজার। আগে ৫০ হাজার নিলে, এখন এক লাখ। পঞ্চায়েতের পাশে কার্যত এটিএম খুলেছিল পুলিশ। ফাঁড়িতে পৌঁছে যেত তোলার টাকা।'

গত রবিবার সকাল ১০ টা নাগাদ বিকট শব্দে তীব্র বিস্ফোরণে কেঁপে ওঠে দত্তপুকুরের মোচপোল এলাকা। ধ্বংসের ধুলোর আস্তরণ সরতেই উদ্ধার হতে শুরু করে একের পর এক পোড়া দেহ, দেহাংশ। শোনা যায় ঝলসে যাওয়া মুুমুর্ষের গোঙানির আওয়াজ। বাসিন্দাদের দাবি, স্থানীয় বাসিন্দা ও তৃণমূলকর্মী সামসুল আলির বাড়ি ভাড়া নিয়ে বেআইনি বাজি কারখানা (Illegal Crackers Factory) চালাতেন কেরামত আলি। রবিবারের বিস্ফোরণে যে দু'জনেরই মৃত্যু হয়েছে। মৃত্যু হয়েছে কারখানার মালিক কেরামত আলিরও ছেলে রবিউলেরও। 

ঘটনাস্থল থেকে ৬৫০ মিটার দূরে গবেষণাগারের আকারে আরেকটি বাজি কারখানার হদিশ মিলেছে ! দেখা যাচ্ছে, মাত্র-দেড় কিলোমিটারের মধ্য়ে গজিয়ে উঠেছে অসংখ্য ছোট-বড় বেআইনি বাজি কারখানা। এদিকে, সোমবার সকালেও ঘটনাস্থলের কাছে উদ্ধার হয় আরও একটি মৃতদেহ। দত্তপুকুর বিস্ফোরণকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯। ঘটনাস্থল থেকে ২০ মিটার দূরে পড়ে কাটা আঙুল ! সোমবার ঘটনাস্থলে পৌঁছয় জাতীয় তদন্তকারী সংস্থা বা NIA।

আরও পড়ুন-এগরা বিস্ফোরণের পর বাজি তৈরির ক্লাস্টারের প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, দত্তপুকুরের পর প্রশ্ন ঠিক কতদূর এগোল তা ?

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Independence Day 2026: ৮০তম স্বাধীনতা দিবস, লালকেল্লা থেকে জাতীয় পতাকা উত্তোলন, দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির
৮০তম স্বাধীনতা দিবস, লালকেল্লা থেকে জাতীয় পতাকা উত্তোলন, দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির
News Live Updates: স্বাধীনতার পর এই প্রথমবার লালকেল্লায় 'বন্দে মাতরম' বাজল, প্রধানমন্ত্রী বললেন...
স্বাধীনতার পর এই প্রথমবার লালকেল্লায় 'বন্দে মাতরম' বাজল, প্রধানমন্ত্রী বললেন...
হাজার হাজার কেজি মাংস পাচার ! কীসের মাংস, নথি নেই কোনও, খবর পেয়েই পুলিশের বড় অ্যাকশন
হাজার হাজার কেজি মাংস পাচার ! কীসের মাংস, নথি নেই কোনও, খবর পেয়েই পুলিশের বড় অ্যাকশন
Weather Update: স্বাধীনতা দিবসে প্রবল বর্ষণের আশঙ্কা, তুমুল দুর্যোগে ভাসতে পারে এই জেলাগুলি, কী বলছে IMD ?
স্বাধীনতা দিবসে প্রবল বর্ষণের আশঙ্কা, তুমুল দুর্যোগে ভাসতে পারে এই জেলাগুলি, কী বলছে IMD ?

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget