এক্সপ্লোর

Nadia News: স্টেশনে ঢুকে তাণ্ডব, ভাঙচুর লালগোলা মেমুতে, পয়গম্বর বিতর্কের আঁচ নদিয়াতেও, গ্রেফতার একাধিক

Prophet Remarks Protest: পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্টেশনে জিআরপি এবং আরপিএফ নামানো হয়েছে। রয়েছে স্থানীয় পুলিশও।

নদিয়া: পয়গম্বর মন্তব্য ঘিরে বিক্ষোভের আঁচ এ বার গিয়ে পড়ল নদিয়াতেও (Nadia News)। বেথুয়াডহরি স্টেশনে ঢুকে তাণ্ডব চালানোর অভিযোগ বিক্ষোভকারীদের বিরুদ্ধে। সেখানে রানাঘাট-লালগোলা মেমুতে ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ (Lalgola Express Ransacked)। তার জেরে বেশ খানিক ক্ষণ ট্রেন চলাচল বন্ধ ছিল বলে জানা গিয়েছে। তাতে বিপাকে পড়েন রেলযাত্রীরা। আতঙ্ক ছড়িয়েছে সর্বত্র। এই মুহূর্তে ট্রেন চালানোর পরিস্থিতি নেই বলে রেলের তরফে জানানো হয়। তবে ৭টা নাগাদ ট্রেন চলাচল আবার শুরু হয়েছে বলে দাবি পুলিশের। এখন পরিস্থিতি স্বাভাবিক বলে জানিয়েছে রাজ্য পুলিশ।

নদিয়াতেও বিক্ষোভের আঁচ

রবিবার বিকেলে এই ঘটনা ঘটে। প্রাক্তন বিজেপি নেত্রী নূপুর শর্মার বিতর্কিত মন্তব্যের (Prophet Remarks Protest) বিরোধিতায় এ দিন প্রতিবাদ মিছিল বেরোয় নাকাশিপাড়ায় এলাকায়। মিছিল মেন রোডে উঠে নেতাজি স্ট্যাচু মোড়ে পৌঁছয়। তার পর সেখানে পথ অবরোধ করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে নামানো হয় পুলিশ। পুলিশ বিক্ষোভকারীদের হটানোর চেষ্টা করে। তোলার চেষ্টা হয় অবরোধ। বিক্ষোভকারীদের উপর লাঠিচার্জ করা হয়। তাতেই মিছিল ছত্রভঙ্গ হয়ে সেখান থেকে একটি অংশ বিচ্ছিন্ন হয় বেথুয়াডহরি স্টেশনে ঢুকে পড়ে বলে অভিযোগ। 

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঘড়িতে সময় তখন সন্ধে ৬টা বেজে ৫ মিনিট। স্টেশনে দাঁড়িয়েছিল রানাঘাট-লালগোলা লোকাল। আচমকা প্ল্যাটফর্মে ঢুকে পড়ে উত্তেজিত ভিড়। ট্রেনটির উপর ক্ষোভ গিয়ে পড়ে তাদের। ব্যাপক ভাঙচুর চালানো হয়। ভেঙে দেওয়া হয় জানলার কাচ। প্ল্যাটফর্মে জানলার কাচভাঙা অবস্থায় ট্রেনটির ছবিও সামনে এসেছে। ৩৪ নম্বর জাতীয় সড়কের ধারে একটি হাসপাতালের সামনে পর পর কয়েকটি দোকানেও ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। পুলিশ গিয়ে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। গ্রেফতার করা হয় বেশ কয়েক জনকে। 

আরও পড়ুন: Murshidabad: ফের উত্তেজনা ছড়াল মুর্শিদাবাদ জেলায়, নূপুর শর্মার মন্তব্য ঘিরে অশান্ত বড়ঞা

এ নিয়ে যোগাযোগ করলে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী বলেন, "১৩৭৭১ লালগোলা লোকাল দাঁড়িয়েছিল। তখনই আচমকা চড়াও হয় উত্তেজিত ভিড়। ট্রেনটিতে ভাঙচুর চালানো হয়েছে। ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ট্রেনটির। কয়েক জন যাত্রীও অল্পবিস্তর চোট পেয়েছেন বলে জানতে পেরেছি।"

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্টেশনে জিআরপি এবং আরপিএফ নামানো হয়েছে। রয়েছে স্থানীয় পুলিশও। অনভিপ্রেত যাতে কিছু না ঘটে, তার ন্য নজরদারি চলছে বলে জানা গিয়েছে। কিন্তু এই তাণ্ডবের জেরে রানাঘাট-লালগোলা ডাউন লাইন তো বটেই, আপ লাইনেও ট্রেন চলাচল আপাতত বন্ধ রয়েছে। দাঁড়িয়ে রয়েছে ডাউন হাজারদুয়ারি এক্সপ্রেস। একলব্য বলেন, "ট্রেন চালানোর অবস্থা নেই। পরিস্থিতি শুধরোলে ট্রেন চলবে।"

নামল আরপিএফ, জিআরপি

কিন্তু কোন পথে বিক্ষোভকারীরে স্টেশনে ঢুকল, ভাঙচুর চালিয়ে বেরিয়েই বা গেল কী ভাবে, তা জানা যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে রেল। এলাকায় একাধিক জায়গায় অবৈধ জমায়েত করে বিক্ষোভ দেখানো হচ্ছে বলে অভিযোগ। অশান্তির আগুন যাতে ভয়াবহ আকার ধারণ না করে, তার জন্য প্রশাসনের তরফে উদ্যোগ শুরু হয়েছে। স্টেশন চত্বরেও পুলিশ নেমেছে। গ্রেফতার করা হয়েছে বেশ কয়েক জনকে। 

সেরা শিরোনাম

প্রবল ভিড়ে পদপিষ্ট, চরমে বিশৃঙ্খলা, একাধিক মৃত্যু, আপাতত বন্ধ চোরবাগানের সর্বজনীনের পুজোমণ্ডপ
প্রবল ভিড়ে পদপিষ্ট, চরমে বিশৃঙ্খলা, একাধিক মৃত্যু, আপাতত বন্ধ চোরবাগানের সর্বজনীনের পুজোমণ্ডপ
News Live Updates: চোরবাগান সর্বজনীনের পুজো মণ্ডপে পদপিষ্ট অনেকে, বেশ কয়েক জনের মৃত্যুর আশঙ্কা, ছড়িয়ে পড়ে জুতো-বোতল
চোরবাগান সর্বজনীনের পুজো মণ্ডপে পদপিষ্ট অনেকে, বেশ কয়েক জনের মৃত্যুর আশঙ্কা, ছড়িয়ে পড়ে জুতো-বোতল
Chorbagan Puja Stampede: 'ওলা-উবরে বডি নিয়ে যাচ্ছি আমরা, নেই পুলিশ-অ্যাম্বুল্যান্স', চোরবাগান পদপিষ্ট হয়ে মৃত্যুর আশঙ্কা, অব্যবস্থার অভিযোগ
'ওলা-উবরে বডি নিয়ে যাচ্ছি আমরা, নেই পুলিশ-অ্যাম্বুল্যান্স', চোরবাগান পদপিষ্ট হয়ে মৃত্যুর আশঙ্কা, অব্যবস্থার অভিযোগ
Durga Puja 2026 : প্রবল ভিড়ে পদপিষ্ট ! বেশ কয়েকজনের মৃত্যুর আশঙ্কা ; আপাতত বন্ধ চোরবাগান সর্বজনীনের পুজো মণ্ডপ
Durga Puja 2026 : প্রবল ভিড়ে পদপিষ্ট ! বেশ কয়েকজনের মৃত্যুর আশঙ্কা ; আপাতত বন্ধ চোরবাগান সর্বজনীনের পুজো মণ্ডপ

ভিডিও

Durga Puja 2026 | কলকাতা থেকে জেলা, চলছে প্যান্ডেল হপিং, কাতারে কাতারে মানুষ সন্তোষ মিত্র স্কোয়ারে
Durga Puja 2026 | এবার ৮৭ বছরে পদার্পণ, অভিনব ভাবনায় সেরা আহিরীটোলা সর্বজনীন | #abpananda
Durga Puja 2026: দুর্গা-আরাধনায় মেতেছেন দেব-আবাসের বৃদ্ধারা, নিজেদের হাতেই ব্য়বস্থা করছেন পুজোর
Durga Puja 2026 | ৯৯ বছরে পা, পুজো উপলক্ষ্যে জমজমাট চারুচন্দ্র ভবন | #abpananda
Durga Puja 2026 | সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ভিড়, পাখির চোখে দেখুন টালা প্রত্যয়ের ছবি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget