এক্সপ্লোর

Nadia Murder : হাঁসখালিতে নাবালিকাকে গণধর্ষণ ও খুনের অভিযোগে গ্রেফতার মূল অভিযুক্তের বন্ধু

Nadia Murder : নাবালিকার মৃত্যুর পর ময়নাতদন্তের আগেই ডেথ সার্টিফিকেট ছাড়াই দেহ পুড়িয়ে দেওয়ার মতোও মারাত্মক অভিযোগ উঠেছে

হাঁসখালি : জন্মদিনের পার্টিতে (Birthday Party) ডেকে মাদক খাইয়ে নাবালিকাকে গণধর্ষণ ও খুনের অভিযোগে আরও একজনকে গ্রেফতার করল হাঁসখালি থানার (Hanskhali PS) পুলিশ। পুলিশ সূত্রে খবর, মূল অভিযুক্তর বন্ধু সে। মূল অভিযুক্ত জেরায় তার নাম জানায় বলে দাবি পুলিশের। গতকাল গ্রেফতার হয়েছে মূল অভিযুক্ত। 

নদিয়ার হাঁসখালিতে ভয়ঙ্কর ঘটনা। জন্মদিনের পার্টিতে ডেকে মাদক খাইয়ে নবম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ ও খুনের অভিযোগে উত্তাল বাংলা। ধৃত তৃণমূলের পঞ্চায়েত সদস্যের ছেলে। নির্যাতিতার পরিবারের দাবি, সোমবার ওই যুবকের (মূল অভিযুক্ত) আমন্ত্রণে জন্মদিনের পার্টিতে তাদের বাড়িতে যায় ওই নাবালিকা। সেখানেই তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। পরিবারের দাবি, এরপর এক অপরিচিত মহিলা নাবালিকাকে বাড়িতে দিয়ে যায়।

আরও পড়ুন ; দময়ন্তী সেনের নজরদারিতে চার ধর্ষণ মামলার তদন্ত, নির্দেশ কলকাতা হাইকোর্টের

ঘটনার বেশ কিছু দিন পরে পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে বলেই তথ্য সামনে আসে। পাশাপাশি নাবালিকার মৃত্যুর পর ময়নাতদন্তের আগেই ডেথ সার্টিফিকেট ছাড়াই দেহ পুড়িয়ে দেওয়ার মতোও মারাত্মক অভিযোগ উঠেছে। যে ঘটনায় গ্রেফতার হয়েছেন স্থানীয় তৃণমূল নেতার ছেলে। গণধর্ষণ ও খুনের মামলা রুজু হয়েছে। ধৃতের ১৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। 

সোমবার রানাঘাট মহকুমা আদালতে মৃতার মা-বাবা, হাতুড়ে ও শ্মশানের অস্থায়ী কর্মীর গোপন জবানবন্দি নেওয়া হয়। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্তের বাবা তৃণমূলের পঞ্চায়েত সদস্য। ধৃতকে ১৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। এদিকে হাঁসখালির ঘটনায় কলকাতা হাইকোর্টে দুটি জনস্বার্থ মামলা হয়েছে। তার মধ্যে একটি মামলা করেছে বিজেপি। এ প্রসঙ্গে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেন, হাঁসখালির ঘটনা আর উত্তরপ্রদেশের হাথরসের ঘটনা যখন সামনে আসছে তখন এই বাংলার অধঃপতনের ছবিটা আপনাদের সামনে স্পষ্ট হচ্ছে।

হাঁসখালির ঘটনার প্রতিবাদে গতকাল রাজভবনের সামনে বিক্ষোভ দেখায় SUCI। পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধস্তাধস্তি হয়। 

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
Suvendu Adhikari: কাল থেকে দুর্গাপুজোর অনুদান বিলি, ' পুজো করার জন্য আগের মতো আর হাইকোর্টে যেতে হয়নি কাউকে', মন্তব্য মুখ্যমন্ত্রীর
কাল থেকে দুর্গাপুজোর অনুদান বিলি, ' পুজো করার জন্য আগের মতো আর হাইকোর্টে যেতে হয়নি কাউকে', মন্তব্য মুখ্যমন্ত্রীর
Mahalaya Eden Gardens: মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ
মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ

ভিডিও

Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA
Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Embed widget