এক্সপ্লোর

Nabadwip News: মহাশ্মশান থেকে উধাও দেহ, পড়ে রয়েছে হাড়! ভয়ে সিঁটিয়ে এলাকাবাসী, কী ঘটছে?

পুলিশে খবর শ্মশান কর্তৃপক্ষের, ভিডিওর সূত্রে তদন্তে পুলিশ সমাধিক্ষেত্রে বসল পুলিশ পিকেট। এই ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোরও।

নদিয়া: নবদ্বীপ মহাশ্মশান থেকে সমাধিস্থ দেহ লোপাট! দেহ উধাওয়ের অভিযোগ ঘিরে তীব্র চাঞ্চল্য, সোশাল মিডিয়ায় এই খবর ভাইরাল হতেই হইচই শুরু হয়েছে। এমনই চাঞ্চল্যকর অভিযোগ ঘিরে শোরগোল পড়ল এলাকায়।                                              

শ্মশান কর্তৃপক্ষের মদতেই দেহ লোপাট, অভিযোগ এলাকাবাসীর। বৈষ্ণব সম্প্রদায়ের অনেকেরই দেহ সমাধিস্থ করার রীতি আছে। নবদ্বীপ মহাশ্মশান চত্বরেই তাঁদের দেহ সমাধিস্থ করা হয়। সমাধিস্থ সেই সব দেহ লোপাট করার অভিযোগ ঘিরে নবদ্বীপে শোরগোল।                        

স্থানীয় বাসিন্দাদের দাবি, নবদ্বীপ মহাশ্মশানের একাধিক সমাধিস্থল থেকে মৃতদেহ উধাও হয়ে যাচ্ছে দিনের পর দিন। অনেক পুরনো সমাধিস্থলে খোঁড়াখুঁড়ির চিহ্ন স্পষ্ট। একাংশের অনুমান, মৃতদেহ তুলে পাচার করা হচ্ছে। কেউ কেউ দাবি করছেন, এখনও পর্যন্ত শতাধিক দেহ গায়েব হয়েছে। পরপর সমাধিস্থল খুঁড়ে রাতের অন্ধকারে দেহ লোপাটের দাবিই করা হচ্ছে। সোশাল মিডিয়ায় ভাইরালও হয়েছে ভিডিও। 

পুলিশে খবর শ্মশান কর্তৃপক্ষের, ভিডিওর সূত্রে তদন্তে পুলিশ সমাধিক্ষেত্রে বসল পুলিশ পিকেট। এই ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোরও। স্থানীয় বিজেপি নেতৃত্বের অভিযোগ, শাসক দলের মদতেই মৃতদেহ তুলে পাচার করা হচ্ছে। মানব অঙ্গ পাচারের সঙ্গে অভিযুক্তদের যোগ থাকতে পারে। তবে সেই অভিযোগ সাফ খারিজ করে দিয়েছে তৃণমূল। শাসক দলের পাল্টা বক্তব্য, ঘটনার তদন্ত হোক, দোষী যেই হোক, কঠোর শাস্তি হোক।                                               

নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলার সহ সভাপতি নবীন চক্রবর্তী বলেন, 'এর সঙ্গে পুরসভার যোগসাজশ আছে। এখানে সাধু সন্তদের সমধি আছে। হেরিটেজ জায়গায় এমন কী করে হয়?' নবদ্বীপ পুরসভার তৃণমূল নেতা ও চেয়ারম্যান বিমানকৃষ্ণ সাহা বলেন, 'এমন ঘটনা ঘটেনি। পুরসভা তরফে পাঁচিল দেওয়া হয়েছে। কয়েকটা হাড়গোর পাওয়া গেছে। গঙ্গার ভাঙনের জন্য হাড় দেখা দিয়েছে। IC-র দেখার দরকার বিষয়টা।'                                                        

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jhargram: ২ লক্ষ টাকা ঘুষ নেওয়ার সময় হাতেনাতে পাকড়াও, গ্রেফতার বিডিও অফিসের সরকারি আধিকারিক
২ লক্ষ টাকা ঘুষ নেওয়ার সময় হাতেনাতে পাকড়াও, গ্রেফতার বিডিও অফিসের সরকারি আধিকারিক
West Bengal News Live: অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Purulia News: নদিয়া জেলা পরিষদের পর এবার পুরুলিয়া জেলা পরিষদ, একজোট তৃণমূল-বিজেপি
নদিয়া জেলা পরিষদের পর এবার পুরুলিয়া জেলা পরিষদ, একজোট তৃণমূল-বিজেপি
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিভ্রান্তি, 'আইনত ব্যবস্থার' কথা বললেন মুখ্যমন্ত্রী; রিল বানানো ২ জনের নামও উল্লেখ
অন্নপূর্ণা যোজনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিভ্রান্তি, 'আইনত ব্যবস্থার' কথা বললেন মুখ্যমন্ত্রী; রিল বানানো ২ জনের নামও উল্লেখ

ভিডিও

Madan Mitra:
Sumit Roy News: পরের শুনানির দিন পর্যন্ত সুমিত রায়কে গ্রেফতারিতে রক্ষাকবচ দিল Supreme Court
Kolkata Police: পরিবর্তনের পশ্চিমবঙ্গে এবার ED ও কলকাতা পুলিশের মধ্যে সমন্বয়ে জোর | ABP Ananda
Life Care Blood Bank News: লাইফ কেয়ার ব্লাড ব্যাঙ্কের দুটি শাখায় তল্লাশি SBTC-র | ABP Ananda
Humayun Kabir: চেক বাউন্স বিতর্কে মহমেডান স্পোর্টিং ক্লাবের সভাপতি পদ থেকে অপসারিত হুমায়ুন কবীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget