এক্সপ্লোর

Nadia News: শ্রমিকদের থেকে জোর করে টাকা আদায়ের অভিযোগ, গ্রেফতার কৃষ্ণনগর-১ পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ

District News: তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হল কৃষ্ণনগর-১ পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ সরজিৎ বিশ্বাসকে।

প্রদ্যোৎ সরকার, কৃষ্ণনগর: ভোট পরবর্তী 'সাফাই অভিযান' অব্যাহত। এবার গ্রেফতার করা হল কৃষ্ণনগর-১ (Nadia News) পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষকে। তাঁর বিরুদ্ধে শ্রমিকদের কাছ থেকে জোর করে টাকা আদায়ের অভিযোগ রয়েছে।  

তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হল কৃষ্ণনগর-১ পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ সরজিৎ বিশ্বাসকে। শনিবার গভীর রাতে তাঁকে গ্রেফতার করে কোতোয়ালী থানার পুলিশ। অভিযুক্তের বাড়ি কোতোয়ালী থানার অন্তর্গত দিগনগর পঞ্চায়েতের উত্তর হাতিশালা এলাকায়। রবিবার ধৃতকে কৃষ্ণনগর জেলা আদালতে তোলা হয়েছে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দিগনগর এলাকায় থাকা একাধিক দেশি মদ তৈরির কারখানায় শ্রমিক সরবরাহের কাজের সঙ্গে যুক্ত ছিলেন সরজিৎ বিশ্বাস। অভিযোগ, দীর্ঘদিন ধরে ওই কারখানাগুলিতে কর্মরত শ্রমিকদের কাছ থেকে নিয়মিতভাবে জোর করেই টাকা আদায় করা হত। শ্রমিকদের একাংশের দাবি, কাজ বজায় রাখতে এবং কোনও সমস্যায় যাতে পড়তে না হয়, তাই বাধ্য হয়েই তাঁদের টাকা দিতে হত।

এই অভিযোগ ঘিরে সম্প্রতি কোতোয়ালী থানায় লিখিত অভিযোগ দায়ের হয়। অভিযোগ পাওয়ার পর তদন্তে নামে পুলিশ। তদন্তের ভিত্তিতে শনিবার রাতেই সরজিৎ বিশ্বাসকে আটক করা হয় এবং পরে তাঁকে গ্রেফতারও করা হয়।   

পুলিশ সূত্রে খবর, ধৃতকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করার আবেদন জানানো হবে আদালতে। তদন্তকারীদের অনুমান, এই তোলাবাজির ঘটনার সঙ্গে আরও কয়েকজন জড়িত থাকতে পারে। কতদিন ধরে এই চক্র চলছিল, কারা এর সঙ্গে যুক্ত ছিল এবং এর পিছনে কোনও বড় প্রভাবশালী গোষ্ঠী রয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।

অপরদিকে, বিজেপি কর্মীদের মারধরের অভিযোগে বৈদ্যবাটিতে গ্রেফতার তৃণমূল নেতা। অভিযুক্ত তৃণমূল কাউন্সিলর রাজু পারুই ওরফে চন্ডে। ২৬ এপ্রিলে বিজেপির প্রচারে হামলার অভিযোগ রাজু পারুইয়ের বিরুদ্ধে। বিজেপির প্রচারে বাধা দেওয়ার অভিযোগ তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। শ্রীরামপুর থানা লিখিত অভিযোগ দায়ের, গ্রেফতার তৃণমূল নেতা।                                           

উল্লেখ্য, সরজিৎ বিশ্বাস দিগনগর পঞ্চায়েতের প্রাক্তন প্রধান ছিলেন। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের পর ভোট-পরবর্তী হিংসার ঘটনাতেও তাঁর নাম উঠে এসেছিল বলে রাজনৈতিক মহলে দাবি করা হচ্ছে। ফলে তাঁর গ্রেফতারিকে কেন্দ্র করে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে নদিয়ার রাজনৈতিক মহলে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Burdwan: বাচ্চা নিয়ে রাস্তা পার করার অছিলায় সাহায্য চেয়ে সোনার গয়না চুরি, আসানসোলে গ্রেফতার এক মহিলা
বাচ্চা নিয়ে রাস্তা পার করার অছিলায় সাহায্য চেয়ে সোনার গয়না চুরি, আসানসোলে গ্রেফতার এক মহিলা
West Bengal Live Blog: নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! হাসপাতালে একাধিক
নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! হাসপাতালে একাধিক
Census 2027: সেনসাসের কাজে নিযুক্ত শিক্ষক-শিক্ষিকাদের ‘অন ডিউটি’ ধরা হবে, আগের নির্দেশ প্রত্যাহার করল রাজ্য
সেনসাসের কাজে নিযুক্ত শিক্ষক-শিক্ষিকাদের ‘অন ডিউটি’ ধরা হবে, আগের নির্দেশ প্রত্যাহার করল রাজ্য
PM Modi On Kolkata Fire: নিউ মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতদের প্রতি সমবেদনা জানিয়ে X পোস্ট প্রধানমন্ত্রীর, কী লিখলেন?
নিউ মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতদের প্রতি সমবেদনা জানিয়ে X পোস্ট প্রধানমন্ত্রীর, কী লিখলেন?

ভিডিও

Census 2026: সেনসাসের কাজে নিযুক্ত শিক্ষক-শিক্ষিকাদের অন ডিউটি হিসেবে গণ্য করতে হবে | ABP Ananda
Kolkata Hotel Fire:
Sougata Roy News: ২ BJP বিধায়কের বিরুদ্ধে লোকসভার স্পিকারকে স্বাধিকারভঙ্গের নোটিস দিলেন সৌগত | TMC
Kolkata Hotel Fire:
PM Modi on Kolkata Hotel Fire News: কলকাতার হোটেলে অগ্নিকাণ্ড! মর্মাহত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget