এক্সপ্লোর

Bengal SIR Row: BJP বিধায়ক অম্বিকা রায়ের গাড়ি ঘিরে বিক্ষোভ তৃণমূলের, ফর্ম ৭ জমা দেওয়া নিয়ে উত্তেজনা

BJP MLA Faces TMC Agitation : বিজেপি বিধায়ক অম্বিকা রায়ের গাড়ি ঘিরে বিক্ষোভ তৃণমূলের, বাধা দেওয়ার অভিযোগ।

নদিয়া: কল্যাণী মহকুমা শাসকের অফিসের বাইরে উত্তেজনা। বিজেপি বিধায়ক অম্বিকা রায়ের গাড়ি ঘিরে বিক্ষোভ তৃণমূলের, বাধা দেওয়ার অভিযোগ।কোনওরকম ফাইল কাগজপত্র নিয়ে ঢুকতে দেওয়া হবে না অম্বিকা রায়কে, দাবি তৃণমূলকর্মীদের। ফর্ম ৭ জমা দেওয়া নিয়ে উত্তেজনা। গত কয়েকদিন ধরেই SDO অফিসের ভিতরে বাইরে বিজেপি বনাম তৃণমূল কাজিয়া।

আরও পড়ুন, মেসি ইভেন্টে যুবভারতীতে ভাঙচুরকাণ্ডে জামিন পেলেন শতদ্রু দত্ত

দিকে দিকে বিক্ষোভ। অশান্তি! আগুন! ফর্ম সেভেন জমা দেওয়ার শেষ দিনে,  সোমবার পশ্চিম বর্ধমানের আসানসোলে কার্যত সম্মুখ সমরে নামল তৃণমূল ও বিজেপি। আগুনে পুড়ে ছাই হল বান্ডিল বান্ডিল ফর্ম। ভেঙে ফেলা হল গাড়ির কাচ। নদিয়ার কল্যাণীতে অম্বিকা রায়ের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখাল তৃণমূল। বনগাঁ উত্তরে বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়ার'ফর্ম 7' জমা দেওয়া নিয়ে বিক্ষোভ দেখাল তৃণমূলের একাংশ। হুগলিতেও তৃণমূলের নেতৃত্বে বাধল তুলকালাম। যা ঘিরে রাজ্য-রাজনীতির পারদও চড়ল সপ্তমে।

 বিক্ষোভকারী তৃণমূল কর্মী বলেন, আমরা আটকেছি। ওরা ভয়ে পালিয়ে গেছে।  এই ভাবে হাজার হাজার ভোটারের নাম ওরা বাদ দেওয়ার চেষ্টা করছে। কোথাও ভাঙল গাড়ির কাচ! কোথাও আগুনে পুড়ে ছাই হল বান্ডিল বান্ডিল ফর্ম। বিজেপি বিধায়কের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখাল তৃণমূল। কার্যত সম্মুখ সমরে নামল তৃণমূল ও বিজেপি। তৃণমূলের অভিযোগ, সোমবার, আসানসোলের মহকুমাশাসকের দফতরে একটি কালো গাড়ি করে হাজার হাজার 'ফর্ম 7' নিয়ে আসেন বিজেপির নেতারা। ধাক্কা মেরে, সরিয়ে দেওয়া হয় বিজেপি সমর্থকদের। গাড়ির কাচ ভেঙে দেওয়া হয়, পুলিশের সামনেই গাড়ি থেকে তাড়া তাড়া নথি বের করে, তাতে আগুন ধরিয়ে দেওয়া হয়। তৃণমূল-বিজেপি দুইপক্ষের মধ্যে শুরু হয় ধস্তাধস্তি।

নদিয়ার কল্যাণীতেও, মহকুমাশাসকের অফিসের বাইরে প্রবল উত্তেজনা ছড়ায়, বিজেপি বিধায়ক অম্বিকা রায়ের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখায় তৃণমূলের একাংশ। উত্তর ২৪ পরগনার, বনগাঁয় আবার বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়ার 'ফর্ম 7' জমা দেওয়া নিয়ে ফের বিক্ষোভ দেখাল তৃণমূলের একাংশ। বেশ কিছু ফর্ম ছিড়ে দেন তৃণমূল কর্মীরা।হুগলির সদর মহকুমা শাসক দফতরে 'ফর্ম 7' জমাকে কেন্দ্র করে ছড়ায় তুমুল উত্তেজনা। পুলিশের সামনে ফর্ম ছিড়ে ফেলেন তৃণমূলের কর্মীরা। শ্রীরামপুরে, BDO অফিসের সামনে ঝাঁটা-লাঠি হাতে বিক্ষোভ দেখান তৃণমূল কংগ্রেস কর্মীরা। নিয়ম অনুযায়ী যে কোনও ভোটার বা তার পরিবারের সদস্য, BLO কিম্বা ERO-র কাছে অথবা অনলাইনে NVSP পোর্টালে আবেদন জানাতে পারেন। BLA-রাও 'ফর্ম 7' জমা দিতে পারেন। নির্বাচন কমিশনের নিয়ম বলছে, একদিনে সর্বোচ্চ ৫০টি ফর্ম জমা দিতে পারেন কোনও BLA। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Success Story: 'বাইরে কোথাও ট্রেনিং না নিয়েই' UPSC-তে তাক লাগানো ফল বঙ্গ সন্তানের, কীভাবে প্রস্তুতি? জানালেন জয়দীপ
'বাইরে কোথাও ট্রেনিং না নিয়েই' UPSC-তে তাক লাগানো ফল বঙ্গ সন্তানের, কীভাবে প্রস্তুতি? জানালেন জয়দীপ
রেখা পাত্রর বিরুদ্ধে বাড়ি দখলের অভিযোগ স্বামী কেশবানন্দের, বিক্ষোভ BJP বিধায়কের অনুগামীদের
রেখা পাত্রর বিরুদ্ধে বাড়ি দখলের অভিযোগ স্বামী কেশবানন্দের, বিক্ষোভ BJP বিধায়কের অনুগামীদের
Royal Bengal Tiger: ঝড়খালি ব্যাঘ্র পুনর্বাসন কেন্দ্রে বাঘিনীর মৃত্যু, ঘনীভূত উদ্বেগ
ঝড়খালি ব্যাঘ্র পুনর্বাসন কেন্দ্রে বাঘিনীর মৃত্যু, ঘনীভূত উদ্বেগ
PSC Recruitment:“PSC-তে প্রায় ১৮ হাজার শূন্যপদ, যারা অ্যাপ্লাই করছেন..”, বড় ঘোষণা চেয়ারম্যানের, “ব্যাক লগ” নিয়ে কী বার্তা ?
“PSC-তে প্রায় ১৮ হাজার শূন্যপদ, যারা অ্যাপ্লাই করছেন..”, বড় ঘোষণা চেয়ারম্যানের, “ব্যাক লগ” নিয়ে কী বার্তা ?

ভিডিও

Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget