এক্সপ্লোর

Lionel Messi: মেসি ইভেন্টে যুবভারতীতে ভাঙচুরকাণ্ডে জামিন পেলেন শতদ্রু দত্ত

Messi Case Shatudra Dutta Got Bail : শতদ্রু দত্তকে জামিনের নির্দেশ বিধাননগর এসিজেএম আদালতের

কলকাতা: মেসি ইভেন্টে যুবভারতীতে ভাঙচুরকাণ্ডে জামিন পেলেন শতদ্রু দত্ত। ১০ হাজার টাকা ও ২টি সিকিউরিটি বন্ডে শর্তসাপেক্ষে জামিন। জামিনের নির্দেশ বিধাননগর এসিজেএম আদালতের।

আরও পড়ুন, "আমি গদ্দার না, তোমার পিসি ট্রিপল গদ্দার?.." বিস্ফোরক হুমায়ুন ! " বুকের পাটা থাকলে.."

মূলত ফুটবল বিশ্বের কিংবদন্তি মেসি কলকাতা সফরে এসে তিক্ত অভিজ্ঞতার সাক্ষী হন। সল্টলেকের যুবভারতী স্টেডিয়ামে, মেসিকে দেখতে তখন দূরদূরান্ত থেকে ভক্তরা এসেছেন। একবার চোখের দেখা তো দূরের কথা, বরং অনেক টাকা দিয়ে টিকিট কেটেও মাঠে জটলা দেখা ছাড়া তাঁদের নজরে আসেনি বলে অভিযোগ জানিয়েছিল দর্শক আসন থেকে। মাঠে সেলফির বন্যা শুরু হতেই, প্রিয় মেসিকে চোখের দেখাও অনেকে দেখতে পারেননি। এমনকি বিমানে করেও অনেকে এসেছিলেন এশহরে, তাঁদেরও নিরাশ হয়ে ফিরতে হয় বলে অভিযোগ। এদিকে মেসিকে স্পষ্ট দেখতে না পেয়েই চলে স্টেডিয়ামে ভাঙচুর। মুহূর্তেই ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়। এরপরেই গ্রেফতার করা হয় শতদ্রু দত্তকে।

গ্রেফতারির পর বিধাননগর মহকুমা আদালতে তোলা হলে, আয়োজক শতদ্রু দত্তর আইনজীবী দ্যুতিময় ভট্টাচার্য জামিনের পক্ষে সওয়াল করে বলেছিলেন, তাঁর মক্কেলকে এই মামলায় অন্যায়ভাবে অপরাধী করা হয়। তিনি ইভেন্ট ম্যানেজার। তিনি কেন দায়বদ্ধ হবেন? আগেও তিনি অনেককে এনেছেন। মেসির কাছে তাঁর নাম খারাপ হয়েছে।  রাজ্য সরকারের তরফে আইনজীবী অমিতাভ লাহা বলেছিলেন, উনি (শতদ্রু দত্ত) ইভেন্টের আয়োজন করেছেন। কে সামনে থাকবে, কে সামনে যাবে, সেটা ঠিক করবেন আয়োজকরা। FIR-এ বলা হয়েছিল মেসি যখন মাঠে ঢোকেন, আয়োজকরা মাঠে ঢুকে ঘুরে বেড়াচ্ছিলেন। যে কারণেই গ্য়ালারি থেকে কিছু দেখা যাচ্ছিল না। তারা নিজেরা লোকজন দিয়ে ঘিরে রেখেছিলেন। তাই দর্শকরা কিছু দেখতে পাননি। কোনও পরিকল্পনা ছিল না। দর্শকদের (মেসিকে) দেখানোর দায়িত্ব আয়োজকদের। ঘটনায় সেবার বেশ কয়েকজন পুলিশ কর্মী এই ঘটনায় আহত হয়েছিলেন।

অপরদিকে, শুনানিতে শতদ্রু দত্তর আইনজীবী, জামিনের পক্ষে সওয়াল করে বলেছিলেন, ৭ নভেম্বর বিধাননগর পুলিশ অনুষ্ঠানের অনুমতি দেয়। পুলিশ কমিশনারের থেকেও NOC পাওয়া গিয়েছিল। ভিড় ম্যানেজমেন্ট, ট্রাফিক কন্ট্রোল, এগুলো পুলিশের দায়িত্বে ছিল। কিন্তু যা হল তাতে তদন্ত প্রয়োজন। এই গ্রেফতারি বৈধ নয়! টিকিটে শর্ত ও নিয়মাবলি যা দেওয়া হয়েছিল কোনওটাই ভাঙা হয়নি। Z ক্যাটিগরি সিকিউরিটি দেওয়া হয়েছিল মেসিকে। ভারতের অন্য জায়গায় অনুষ্ঠান সুষ্ঠুভাবে হয়েছে।  তদন্ত 'তথ্য ভিত্তিক' হোক 'মন খারাপের' ওপরে নয়। শতদ্রু দত্তের মেডিক্যাল ইস্যু আছে। জামিনের আবেদন করছি। অবশেষে জামিন পেলেন শতদ্রু দত্ত।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Rachna Banerjee:
"সংখ্যাটা বাড়তে পারে..", NDA বৈঠক শেষে বললেন রচনা, কারা আসতে পারেন ?
News Updates Live: অভিষেকের আপ্তসহায়কের বিরুদ্ধে দুই মামলার দায়ভার নিয়েই সুমিত রায়ের বাড়িতে হাজির সিআইডি
অভিষেকের আপ্তসহায়কের বিরুদ্ধে দুই মামলার দায়ভার নিয়েই সুমিত রায়ের বাড়িতে হাজির সিআইডি
Abhishek Banerjee PA: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়ের বাড়িতে CID, সঙ্গে গ্রেফতারি পরোয়ানা
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়ের বাড়িতে CID, সঙ্গে গ্রেফতারি পরোয়ানা
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ

ভিডিও

NDA Meeting: সংসদে থাকা সত্ত্বেও NDA-এর বৈঠকে গরহাজির মুর্শিদাবাদের তিন সাংসদ | NCPI | ABP Ananda
KMC News | কলকাতা পুরসভার আসন পুনর্বিন্যাসের কাজ খুব শীঘ্রই শেষ হবে : Agnimitra Paul
Agnimitra Paul | বেআইনি পার্কিং রুখতে ঢেলে সাজছে পার্কিং ব্যবস্থা, জানালেন পুরমন্ত্রী
Dumdum News | তোলা চেয়ে হুমকি নব্য বিজেপি নেতাদের, অভিযোগ প্রোমোটারের | ABP Ananda LIVE
NDA NCPI Meeting | NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? দিল্লিতে NDA-র বৈঠকে তৃণমূলত্যাগী NCPI সাংসদরা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Embed widget