এক্সপ্লোর

Nadia News: মায়ের মৃত্যুর পরই কর্নিয়া বিক্রি করে দিল ছেলে-মেয়েরা! ভয়ঙ্কর অভিযোগ, হুলুস্থুলু গ্রামে

'ওঁর তিন ছেলে, ওর মাকে নিয়ে ঘরের ভিতরে ঢুকে যায়। দরজা দিয়ে দেয়। সবাইকে বাইরে বের করে দেয়। বের করে দেওয়ার পরে চোখটা তুলে নেয়। '     


প্রদ্য়োৎ সরকার, নদিয়া: ভয়ঙ্কর অভিযোগ। মায়ের মৃত্যুর পর তাঁর কর্নিয়াই বিক্রি করে দিল ছেলে। কর্নিয়া বিক্রির অভিযোগে গ্রেফতার হয়েছেন ছেলে-মেয়ে সহ পরিবারের ৫জন । চাঞ্চল্য়কর এই অভিযোগ উঠেছে কৃষ্ণনগরের সেনপুরে। স্থানীয় সূত্রে দাবি,  বার্ধক্য়জনিত কারণে রাবেয়া বিবির মৃত্য়ু হয় রবিবার দুপুরে। 

বিকেলে আত্মীয়-স্বজনরা যখন তাঁর বাড়িতে ভিড় জমান, তখন সেখানে উপস্থিত হন কয়েকজন ডাক্তার এবং স্বেচ্ছাসেবী সংস্থার লোকজন। অভিযোগ, এরপরই ঘর থেকে সবাইকে বের করে দিয়ে বৃদ্ধার চোখ থেকে কর্নিয়া তুলে নিয়ে চলে যান তাঁরা। গ্রামবাসীদের একাংশের অভিযোগ, সেই সময়ে প্রশ্ন করা হলে কর্নিয়া দানের বিষয়ে কোনও কাগজপত্র দেখাতে পারেননি বৃদ্ধার পরিবার। গ্রামবাসী  ফরমান আলি মণ্ডল জানান, 'ওঁর তিন ছেলে, ওর মাকে নিয়ে ঘরের ভিতরে ঢুকে যায়। দরজা দিয়ে দেয়। সবাইকে বাইরে বের করে দেয়। বের করে দেওয়ার পরে চোখটা তুলে নেয়। '                 

স্থানীয় সূত্রে দাবি, এই অভিযোগ জানাজানি হতেই বাড়িতে ঢুকে বিক্ষোভ দেখান  স্থানীয় লোকজন। এরপরই ঘটনাস্থলে আসে কোতোয়ালি থানার পুলিশ। বৃদ্ধার ছেলে, মেয়ে সহ পাঁচজনকে আটক করেন তাঁরা। পুলিশ সূত্রে দাবি, মায়ের কর্নিয়া দানের বিষয়ে কাগজ দেখাতে পারেননি তাঁরা। এরপরই তাঁদের গ্রেফতার করা হয়।  পুলিশ সূত্রে দাবি, গ্রেফতার হওয়ার পর কর্নিয়া দানের বিষয়ে কাগজ জমা করেছে মৃতার পরিবার। তবে আদৌ সেগুলি আসল না নকল, খতিয়ে দেখছেন তাঁরা। এদিকে মৃতের ছেলের দাবি, তাঁকে ফাঁসানোই হয়েছে। 'ফাঁসানো হল, পুরো ষড়যন্ত্র। '                  

অতিরিক্ত পুলিশ সুপার সম্ভব জৈন (কৃষ্ণনগর পুলিশ জেলা) জানান, ' কোতোয়ালি থানার অন্তর্গত পুলিশ একটা অভিযোগ পায় যে, আমির চাঁদ শেখ, নিজের  মায়ের চোখকে চুরি করে বিক্রি করেছে ... যে চুক্তিপত্র ওরা দেখিয়েছে, সেটা পুলিশ খতিয়ে দেখছে। গ্রেফতারের পর সেই কাগজ দেওয়া হয়েছে।'      

স্থানীয় সূত্রে দাবি, মৃতার ছেলে মধ্য়ে আমির চাঁদ শেখ একজন সমাজকর্মী। সোমবার ধৃত পাঁচজনকে তিনদিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে কৃষ্ণনগর জেলা আদালত।                                          

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Banerjee: 'বেঁচে থাকলে ৩১-এ সুদে আসলে ফেরত দেব;, অভিষেকের মন্তব্যে FIR সাইবার ক্রাইমে!
Abhishek Banerjee: 'বেঁচে থাকলে ৩১-এ সুদে আসলে ফেরত দেব;, অভিষেকের মন্তব্যে FIR সাইবার ক্রাইমে!
Live News Update : ছাত্র আন্দোলন নিয়ে উত্তাল দিল্লি, মধ্যরাতে বড় ঘোষণা নরেন্দ্র মোদির, বললেন...
ছাত্র আন্দোলন নিয়ে উত্তাল দিল্লি, মধ্যরাতে বড় ঘোষণা নরেন্দ্র মোদির, বললেন...
Weather Updates: আগামী ৪৮ ঘণ্টা আরও ঝেঁপে বৃষ্টি, ঝোড়ো হাওয়ায় হবে তোলপাড়, একাধিক জেলায় হলুদ সতর্কতা, আবহাওয়ার বড় আপডেট!
আগামী ৪৮ ঘণ্টা আরও ঝেঁপে বৃষ্টি, ঝোড়ো হাওয়ায় হবে তোলপাড়, একাধিক জেলায় হলুদ সতর্কতা, আবহাওয়ার বড় আপডেট!
Fake Certificate : বঙ্গে 'বাংলাদেশি কলোনি'! TMC'র আমলে কে, কীভাবে সুবিধা পেয়েছে ? কোথা থেকে পেতেন জাল নথি ?
Fake Certificate : বঙ্গে 'বাংলাদেশি কলোনি'! TMC'র আমলে কে, কীভাবে সুবিধা পেয়েছে ? কোথা থেকে পেতেন জাল নথি ?

ভিডিও

Kunal Ghosh: ফের উত্তপ্ত বিধানসভা, সাসপেনশনের পর ফের নিজের সিট ছেড়ে উঠে গেলেন কুণাল ঘোষ
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৩.০৭.২৬)।'আগে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা চাই,' অবস্থানে অনড় বিক্ষোভকারী পড়ুয়ারা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (২৩.০৭.২০২৬)।তৃণমূল আমলে SIR-র সময় জন্ম-মৃত্যু শংসাপত্র নিয়ে বড়সড় দুর্নীতির অভিযোগ
CJP Protest: কলকাতা, বেঙ্গালুরু থেকে মুম্বই, পাটনা, গোটা দেশে ছড়াচ্ছে ছাত্র আন্দোলনের ঢেউ
Fake Certificates: বেআইনি পদ্ধতিতে বার্থ সার্টিফিকেট ইস্য়ু করার ভয়ঙ্কর অভিযোগ ঘিরে তোলপাড় রাজ্যে!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget