এক্সপ্লোর

Nadia News: স্ত্রীর চোখের সামনে কুপিয়ে খুন যুবককে, অভিযুক্ত মহিলার প্রথম পক্ষের স্বামী, চাঞ্চল্যকর ঘটনা নদিয়ায়

West Bengal News: ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত চঞ্চল রায়। অভিযুক্তের খোঁজে তল্লাশির পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে ধুবুলিয়া থানার পুলিশ।

প্রদ্য়োৎ সরকার, নদিয়া: ধুবুলিয়ায় এক ব্যক্তিকে কুপিয়ে খুনের অভিযোগ। কাঠগড়ায় স্ত্রীর প্রথম পক্ষের স্বামী। ফেরার মূল অভিযুক্ত। অভিযুক্তের খোঁজে তল্লাশির পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে ধুবুলিয়া থানার পুলিশ। 

এক মহিলার দ্বিতীয় পক্ষের স্বামীকে কুপিয়ে খুনের অভিযোগ উঠল প্রথম পক্ষের স্বামীর বিরুদ্ধে। গতকাল গভীর রাতে ঘটনাটি ঘটেছে ধুবুলিয়ার নারকেল বাগান এলাকায়। মৃতের নাম মাধবেন্দ্র দাস ওরফে ভোলা (৩৫)। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বছর দুয়েক ধরে ওই ব্যক্তি দ্বিতীয় পক্ষের স্ত্রী পম্পা দাসকে নিয়ে নারকেল বাগান এলাকায় ভাড়া থাকতেন। অভিযোগ গতকাল রাত বারোটা নাগাদ তিনি মদ্যপ অবস্থায় বাড়ি আসেন।  স্ত্রীর সঙ্গে বচসা শুরু হয়। এরপরই তার স্ত্রী সঙ্গে থাকা তাঁর প্রথম পক্ষের মেয়েকে চঞ্চল রায়কে ফোন করে বিষয়টি জানায়। সে এসে ধারালো অস্ত্র দিয়ে হামলা চালিয়ে এলোপাথাড়ি কোপ মারে। এর ফলে গুরুতর জখম হন তিনি। এলাকার বাসিন্দারা তাঁকে উদ্ধার করে ধুবুলিয়ার একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে যায়। সেখান থেকে তাঁকে রানাঘাটের একটি বেসরকারি নার্সিংহোমে রেফার করা হয়। কিন্তু মাঝ রাস্তাতেই মৃত্যু হয় তাঁর। তারপরেই দেহ নিয়ে আসা হয় কৃষ্ণনগর জেলা হাসপাতালে। সেখানে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার পর থেকে পলাতক চঞ্চল রায়। অভিযুক্তের খোঁজে তল্লাশির শুরু হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে ধুবুলিয়া থানার পুলিশ।

আরও পড়ুন: Murshidabad News: প্রধান শিক্ষককে মেরে পা ভেঙে দেওয়ার অভিযোগ, গ্রেফতার বিধায়ক ঘনিষ্ঠ তৃণমূল নেতা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Success Story:'বাইরে কোথাও ট্রেনিং না নিয়েই' UPSC-তে তাক লাগানো ফল মাথাভাঙার জয়দীপের, কীভাবে প্রস্তুতি? জানালেন বিস্তারিত
'বাইরে কোথাও ট্রেনিং না নিয়েই' UPSC-তে তাক লাগানো ফল মাথাভাঙার জয়দীপের, কীভাবে প্রস্তুতি? জানালেন বিস্তারিত
Rekha Patra: রেখা পাত্রর বিরুদ্ধে বাড়ি দখলের অভিযোগ স্বামী কেশবানন্দের, বিক্ষোভ BJP বিধায়কের অনুগামীদের
রেখা পাত্রর বিরুদ্ধে বাড়ি দখলের অভিযোগ স্বামী কেশবানন্দের, বিক্ষোভ BJP বিধায়কের অনুগামীদের
Mamata Banerjee: নেতাজি মূর্তিতে মাল্যদান করতে গিয়ে আবারও বিক্ষোভের মুখে মমতা বন্দ্যোপাধ্যায়, ফের শুনতে হল 'চোর চোর' স্লোগান
নেতাজি মূর্তিতে মাল্যদান করতে গিয়ে আবারও বিক্ষোভের মুখে মমতা বন্দ্যোপাধ্যায়, ফের শুনতে হল 'চোর চোর' স্লোগান
Royal Bengal Tiger: ঝড়খালি ব্যাঘ্র পুনর্বাসন কেন্দ্রে বাঘিনীর মৃত্যু, ঘনীভূত উদ্বেগ
ঝড়খালি ব্যাঘ্র পুনর্বাসন কেন্দ্রে বাঘিনীর মৃত্যু, ঘনীভূত উদ্বেগ

ভিডিও

Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget