এক্সপ্লোর

Ram Mandir Inauguration: লোকাল ট্রেনের কামরায় রাম মন্দিরের ছবি, লাড্ডু ও গুজিয়া বিলি নিত্যযাত্রীদের

Nadia News: দীর্ঘ প্রতীক্ষার অবসান, কিছুক্ষণ পরই অযোধ্যায় রামমন্দিরের উদ্বোধন। রামলালার প্রাণ প্রতিষ্ঠা করবেন প্রধানমন্ত্রী। তার আগে উৎসবের মেজাজ এই বাংলায়

সুজিত মণ্ডল, নদিয়া: রাম-আবেগে (Ram Mandir Inauguration) মাতোয়ারা লোকাল ট্রেনের যাত্রীরা। শিয়ালদামুখী (Sealdah) শান্তিপুর লোকালে ধরা পড়ল সেই ছবি। ট্রেনের কামরায় রাম মন্দিরের ছবি সেঁটে, ফুল দিয়ে সাজিয়ে, লাড্ডু ও গুজিয়া বিলি করছেন নিত্য যাত্রীদের একাংশ।      

লোকাল ট্রেনে মিষ্টিমুখ: এরাজ্য থেকে কয়েকশো মাইল দূরে উত্তরপ্রদেশের অযোধ্যা। কিন্তু আবেগের কাছে এই দূরত্ব তুচ্ছ। তাই রামমন্দির উদ্বোধন ঘিরে উন্মাদনা রয়েছে এরাজ্যেও। বিভিন্ন প্রান্তেই একাধিক কর্মসূচির আয়োজন করা হয়েছে। বাদ গেল না লোকাল ট্রেনের কামড়াও। এদিন ডাউন  শান্তিপুর-শিয়ালদা ট্রেনের কামরা ফুল দিয়ে সাজানো হয়। অযোধ্যার রাম মন্দিরের ছবি সামনে রেখে লাড্ডু বিতরণ করতে করতে নিত্য ট্রেন যাত্রীরা রওনা দিলেন কর্মস্থলের উদ্দেশ্যে। এদিন শান্তিপুর, ফুলিয়া, হবিবপুর, রাণাঘাট সহ বিভিন্ন জায়গা থেকে যাত্রীরা ট্রেনে মধ্যেই রাম মন্দিরের উদ্বোধন উপলক্ষে মেতে উঠলেন।                  

রাম মন্দির উদ্বোধন ঘিরে কলকাতার রাম মন্দিরও সেজে উঠেছে। চিত্তরঞ্জন অ্যাভিনিউয়ের এই রাম মন্দির তৈরি হয় ১৯৪১ সালে। মন্দিরে ভক্তের ঢল নেমেছে। মন্দির সাজানো হয়েছে ফুল-মালায়। জয় শ্রীরাম লেখা পতাকায় মুড়ে ফেলা হয়েছে মন্দির চত্বর। অযোধ্যায় রাম মন্দিরে রামলালার প্রাণপ্রতিষ্ঠার আগে এদিন কলকাতায় শুভেন্দু অধিকারীর মিছিলের আয়োজন করা হয়। রামচন্দ্রের সঙ্গে বাংলার যোগ বোঝাতে মিছিলের মূলভাবনা অকালবোধন। ধূপ-ধুনো জ্বালিয়ে, ঢাক বাজিয়ে দুর্গা প্রতিমা নিয়ে শোভাযাত্রার আয়োজন করেছে গেরুয়া শিবির। মিছিলের জন্য কলকাতা হাইকোর্টের অনুমতি পেয়েছে আয়োজক শ্রীরাম সেনা। পোস্তার বৈকুণ্ঠপুর মন্দির থেকে শুরু হয়ে চিত্তরঞ্জন অ্যাভিনিউয়ের রাম মন্দির পর্যন্ত যায় এই শোভাযাত্রা। রাম মন্দির উদ্বোধন উপলক্ষ্যে খড়গপুরে বালাজি মন্দিরে প্রদীপ জ্বালালেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। ২৭ কেজি গাওয়া ঘি দিয়ে তিন ফুটের প্রদীপ জ্বালিয়ে শুরু হয় পুজো। পাশাপাশি এদিন দমদম হনুমান মন্দির থেকে দমদম পার্ক পর্যন্ত কলস যাত্রার আয়োজন করা হয়। গেরুয়া পতাকায় রামের ছবি, রাম-লক্ষ্মণ-সীতা সাজিয়ে, গদা নিয়ে, ব্যান্ড বাজিয়ে মিছিল। আয়োজক দমদম পার্কের রাম জন্মোৎসব কমিটি।  

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: South Bengal Weather: একধাক্কায় নামল পারদ, কনকনে ঠান্ডায় কাঁপছে দক্ষিণবঙ্গ

সেরা শিরোনাম

CPM Book Stall Vandalized: রাজ্যের দিকে দিকে বামেদের বুক স্টলে হামলার অভিযোগ, কড়া প্রতিক্রিয়া এবার সেলিমের,
রাজ্যের দিকে দিকে বামেদের বুক স্টলে হামলার অভিযোগ, কড়া প্রতিক্রিয়া এবার সেলিমের, "..কোনও শাসক আটকাতে পারে না"
Durga Puja 2026: সাড়ম্বরে সেজেছে নিউটাউন সনাতনী দুর্গাপুজো, চেয়ারম্যান খোদ মুখ্যমন্ত্রীর উপদেষ্টা, কী বললেন বিশেষ সাক্ষাৎকারে ?
সাড়ম্বরে সেজেছে নিউটাউন সনাতনী দুর্গাপুজো, চেয়ারম্যান খোদ মুখ্যমন্ত্রীর উপদেষ্টা, কী বললেন বিশেষ সাক্ষাৎকারে ?
Live News Update: 'লেহরা দো তিরঙ্গা' কর্মসূচির আগেই আটক অভিজিৎ দীপকে, 'প্রতিরোধমূলক আটক', দাবি পুলিশের
'লেহরা দো তিরঙ্গা' কর্মসূচির আগেই আটক অভিজিৎ দীপকে, 'প্রতিরোধমূলক আটক', দাবি পুলিশের
Sandip Ghosh: RG Kar দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে জামিন পেলেন সন্দীপ ঘোষ, CBI-এর হাতে গ্রেফতার হয়েছিলেন এই প্রাক্তন অধ্যক্ষ
RG Kar দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে জামিন পেলেন সন্দীপ ঘোষ, CBI-এর হাতে গ্রেফতার হয়েছিলেন এই প্রাক্তন অধ্যক্ষ

ভিডিও

Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ
Durga Puja 2026 | ৪৮ তম বর্ষে পদার্পণ সল্টলেক BD ব্লকের, এবছর তাদের থিম বহমান | #abpananda
Durga Puja 2026 | ৯০ বছরে পা, প্যাগোডার আদলে মণ্ডপ, শারদ আনন্দে 'সারল্যে' সেরা পদ্মপুকুর বারোয়ারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget