এক্সপ্লোর

Nadia News: হেডলাইট নিভিয়ে মহিলাকে পিষল গাড়ি, তাহেরপুরে হাড়হিম করা হত্যাকাণ্ড

Death News: মৃতার নাম তন্দ্রা বিশ্বাস, বয়স ৩২ বছর। স্বামী সুজন বিশ্বাস নদিয়ার তাহেরপুর থানার শ্যামনগর কামগাছি এলাকার বাসিন্দা।

নদিয়া: স্বামীর সামনেই স্ত্রীকে হেনস্থার অভিযোগ। আর তার প্রতিবাদ করায় ভয়ঙ্কর পরিণতি। রানাঘাট-কৃষ্ণনগর রাজ্য সড়কে স্ত্রীকে পিষে মারল গাড়ি। নদিয়ার তাহেরপুর থানা এলাকায় হাড়হিম করা হত্যাকাণ্ড। স্বামীর অভিযোগের ভিত্তিতে তাহেরপুর থানায় খুনের মামলা রুজু করেছে পুলিশ। গ্রেফতার করা হয়েছে ঘাতক গাড়ির চালক বিপুল মুস্তাফিকে। 

ভয়ঙ্কর পরিণতি: মৃতার নাম তন্দ্রা বিশ্বাস, বয়স ৩২ বছর। স্বামী সুজন বিশ্বাস নদিয়ার তাহেরপুর থানার শ্যামনগর কামগাছি এলাকার বাসিন্দা। সুজন বিশ্বাসের একটি ওষুধের দোকান রয়েছে কৃষ্ণনগর কোতোয়ালি থানার জালালখালিতে। প্রতিদিন রাতের মতোই দোকান বন্ধ করে মোটরবাইকে স্ত্রীকে নিয়ে বাড়ি ফিরছিলেন তিনি, তখনই খামার শিমুলিয়া এলাকা পার হওয়ার সময় কুয়াশার কারণে তার চশমা ঘোলা হয়ে যায়, সেই সময় হঠাৎ চশমাটি মাটিতে পড়ে যায়। কিছুক্ষণ পর রাস্তায় আচমকা একটি ইঞ্জিনভ্যানের চালক এসে তাঁদের সঙ্গে কথা কাটাকাটি শুরু করে। অভিযোগ, অশ্রব্য ভাষায় গালিগালাজ শুরু করে ভ্যান চালক। তখনই দু’পক্ষের মধ্যে বচসা শুরু হয়। এরপরে ইঞ্জিন ভ্যানচালক ফোন করলে ঘটনাস্থলে আসে একটি ছোট হাতি গাড়ি। সেখানে ওই ছোট হাতির গাড়ি চালক নেমে মারতে শুরু করেন সুজন বিশ্বাসকে। এমনকী স্ত্রী তন্দ্রা দেবীকেও মারধর করা হয়। প্রাণ রক্ষার্থে সুজনবাবু ফোন করেন তার নিকট কয়েকজনকে। তারাও সেখানে চলে আসেন কিছুক্ষণের মধ্যে। তৎক্ষণাত্মক ছোট হাতি গাড়ি চালক গাড়িটি নিয়ে চম্পট দেয়। 

এরপরেই ঘটে যায় সিনেমার মতো ঘটনা। কিছুক্ষণ পরেই ওই ছোট হাতি গাড়িটি আলো নিভিয়ে দ্রুত গতিতে ছুটে এসে বেশ কয়েকজনের উপর দিয়ে গাড়ি চালিয়ে দেয়। সেই সময় গাড়ির তলায় পড়ে যান তন্দ্রা বিশ্বাস। সঙ্গে সঙ্গে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তন্দ্রা বিশ্বাসকে মৃত বলে ঘোষণা করেন। মৃতার স্বামী সুজন বিশ্বাসের অভিযোগ, পরিকল্পিতভাবে তার স্ত্রীকে খুন করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে একটি খুনের মামলা রুজু হয় তাহেরপুর থানায়। এরপর তদন্তে নেমে ঘাতক গাড়িটি আটক করে পুলিশ। পরবর্তীতে অভিযান চালিয়ে ঘাতক গাড়ি চালক বিপুল মুস্তাফিকে গ্রেফতার করে পুলিশ। সোমবার তাকে রানাঘাট মহকুমা আদালতে তোলা হয়।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: RG Kar Protest: 'এদের জন্যই সরকারি হাসপাতালে স্বাস্থ্য পরিষেবায় ব্যাঘাত ঘটছে' ব্রাত্যর নিশানায় নাগরিক সমাজ

সেরা শিরোনাম

Calcutta High Court: যাদবপুরের ABVP বনাম SFI সংঘর্ষ, কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, কী জানাল আদালত?
যাদবপুরের ABVP বনাম SFI সংঘর্ষ, কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, কী জানাল আদালত?
West Bengal News Live: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমার, বাম বনাম এবিভিপি, সংঘর্ষ থেকে আগুন, চরমে সংঘাত
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমার, বাম বনাম এবিভিপি, সংঘর্ষ থেকে আগুন, চরমে সংঘাত
Jadavpur University: ভয়াবহ অভিজ্ঞতা যাদবপুর পড়ুয়ার, “রাত ১১ টা বাজে তখন..ভয়ে আমরা অরবিন্দ ভবনের ভিতরে চলে যাই”
ভয়াবহ অভিজ্ঞতা যাদবপুর পড়ুয়ার, “রাত ১১ টা বাজে তখন..ভয়ে আমরা অরবিন্দ ভবনের ভিতরে চলে যাই”
Jadavpur University: যাদবপুরে কেন এত অশান্তি ? কোর্টের রায়ের পরেও কেন ক্যাম্পাসে বসেনি পুলিশ চৌকি ? এক্সক্লুসিভ সাক্ষাৎকারে উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্য
যাদবপুরে কেন এত অশান্তি ? কোর্টের রায়ের পরেও কেন ক্যাম্পাসে বসেনি পুলিশ চৌকি ? এক্সক্লুসিভ সাক্ষাৎকারে উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্য

ভিডিও

Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী
Jadavpur University Chaos: হামলার প্রতিবাদে সকালে এইট বি বাসস্ট্যান্ডে বিক্ষোভ কর্মসূচি বামেদের
Chaos in Jadavpur University: BJP-র গুন্ডারা JU-র ভেতরে লাঠিহাতে তাণ্ডব চালিয়েছে, দাবি SFI-র
Chaos in Jadavpur University : রণক্ষেত্র যাদবপুর, ডিম-বোতল ছুড়ে মারার অভিযোগ SFI সমর্থকদের | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget