এক্সপ্লোর

Nadia News:পারিবারিক অনুষ্ঠানে যাওয়াই কি কাল হল ? ফাঁকা বাড়িতে চুরি, সর্বস্বান্ত ব্যবসায়ী

Nadia Incident: ব্যবসায়ীর বাড়িতে চুরির ঘটনায় চাঞ্চল্য। নগদ টাকা ও সোনা গয়না মিলিয়ে প্রায় ২ লক্ষ টাকার বেশি খোয়ালেন শিমুরালির এক ব্যবসায়ী।

সুজিত মণ্ডল, নদিয়া: ব্যবসায়ীর (Businessman) বাড়িতে চুরির ঘটনায় চাঞ্চল্য। নগদ টাকা ও সোনা গয়না মিলিয়ে প্রায় ২ লক্ষ টাকার বেশি খোয়ালেন শিমুরালির এক ব্যবসায়ী। ঘটনাটি ঘটে নদিয়ার চাকদা থানার শিমুরালির স্টেশন সংলগ্ন এলাকায়। চন্দন নন্দী নামে এক মাছ ব্যবসায়ী পরিবার-সহ পারিবারিক অনুষ্ঠানে গিয়েছিলেন কল্যাণীতে (Kalyani)। রাতে বাড়ি ফিরে এসে দেখেন আলমারির ও শোকেসের সমস্ত কিছু তছনছ করা হয়েছে বলে অভিযোগ।

ব্যবসায়ীর দাবি, নগদ ১৫ হাজার টাকা এবং ২ লক্ষ টাকার সোনার গহনা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। ঘটনার তদন্তে চাকদাহ থানার পুলিশ এবং এখনও পর্যন্ত এই ঘটনায় কেউ গ্রেফতার হয়নি। প্রসঙ্গত, গতবছর দক্ষিণ ২৪ পরগনার (South 24 Parganas) নরেন্দ্রপুরে সোনার দোকানে অভিনব উপায়ে চুরি করে দুই যুবক পালানোর অভিযোগ ওঠে । পুলিশ সূত্রে খবর, কামালগাজির মোড়ে ওই সোনার দোকানে মাদুলি কিনতে দুই যুবক আসে। রুপোর মাদুলি কিনে তারা টাকাও দেয়। তারপর কথায় কথায় দোকান মালিককে ব্যস্ত রেখে লক্ষাধিক টাকার সোনার গয়না হাতসাফাই করে। দুই যুবক চলে যাওয়ার পর বিষয়টি নজরে পড়ে মালিকের। আর সেই গোটা ঘটনা ধরা পড়ে দোকানের সিসি ক্যামেরায় । নরেন্দ্রপুর থানায়  দায়ের হয় অভিযোগ। পুলিশ সূত্রে জানা যায়, দুই অভিযুক্ত প্রায় প্রায় ১৫০ গ্রাম সোনার গয়না চুরি করে চম্পট দেয়। যার আনুমানিক বাজার মূল্য ৭ লক্ষ ৫০ হাজার টাকা। সিসিটিভি ফুটেজে দেখা যায়, তাদের দুজনের মাথায় টুপি ছিল। মূলত হিন্দিতেই কথা বলতে থাকে। মাদুলি কেনার পর তার টাকাও মিটিয়ে দেয়। কিন্তু এরপর সোনার গয়না কেনার জন্য দোকান মালিককে গয়না দেখাতে বলে। সেই ফাঁকে  থাকা ৭ লক্ষ ৫০ হাজার টাকা মূল্যের সোনার গয়না নিয়ে নেয়। অভিযোগ জানানোর পর সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তদন্তে নামে নরেন্দ্রপুর থানার পুলিশ। 

আরও পড়ুন, 'শহিদ দ্বীপের নাম, নেতাজি দিয়েছিলেন', প্রধানমন্ত্রীকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর

অভিনব চুরির আরও উদাহরণ রয়েছে। এই ঘটনাটাও ঘটেছে গতবছর। জলপাইগুড়ি শহরে অভিনব চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ায় সেবার। চুরি করে গৃহস্থের বাড়িতে চিঠি পাঠায় চোর। নথি ফেরতের শর্ত দিয়ে দাবি করা হয় লক্ষাধিক টাকা। জলপাইগুড়ির ওয়াকারগঞ্জে চুরির পর ব্ল্যাকমেলের এই নজিরবিহীন ঘটনাই সবাইকে চমকে দিয়েছে। পুলিশ সূত্রে খবর, ওই এলাকার বাসিন্দা পেশায় স্কুল শিক্ষক কৃষ্ণকান্ত বর্মনের বাড়িতে তালা ভেঙে চুরি হয়। অভিযোগকারীর দাবি, চুরির দু’দিন পরেই বাড়িতে চিঠি পাঠায় দুষ্কৃতীরা। চিঠিতে উল্লেখ করা হয়, গুরুত্বপূর্ণ নথি ও সামগ্রী ফেরত পেতে হলে, লক্ষাধিক টাকা দিতে হবে। চিঠি পেয়েই জলপাইগুড়ির কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন গৃহকর্তা। অভিযোগকারী কৃষ্ণকান্ত বর্মন বলেন, “আমার বাড়ি থেকে সর্বস্ব চুরি করে নিয়ে যায়। নথিপত্রও চুরি করে। তারপর টাকা চেয়ে চিঠি পাঠাতে শুরু করে।’’ চিঠি দিতে আসা এক টোটোচালককে হাতেনাতে পাকড়াও করে স্থানীয়রা।পুলিশ সূত্রে খবর, ওই টোটো চালককে জিজ্ঞাসাবাদ করতেই হদিশ মেলে মূল অভিযুক্তর। এরপরেই ওয়াকারগঞ্জ এলাকা থেকে মূল অভিযুক্ত সুদীপ রায়কে গ্রেফতার করে জলপাইগুড়ির কোতোয়ালি থানা। নেপথ্যে বড় কোনও চক্র কাজ করছে কিনা, তদন্তে নামে পুলিশ।

 

 
 

সেরা শিরোনাম

Gyanesh Kumar: ‘জ্ঞানেশ কুমারের ফাইল আছে সরকারের কাছে, বিচারপতিদের ঠিকুজি-কুষ্ঠিও’, বললেন সুপ্রিম কোর্টের আইনজীবী
‘জ্ঞানেশ কুমারের ফাইল আছে সরকারের কাছে, বিচারপতিদের ঠিকুজি-কুষ্ঠিও’, বললেন সুপ্রিম কোর্টের আইনজীবী
News Live Updates: দিল্লির কনট প্লেসে নতুন করে উত্তেজনা, বাম সংগঠনগুলির বিক্ষোভে উত্তপ্ত কনট প্লেস, ধরপাকড় পুলিশের
দিল্লির কনট প্লেসে নতুন করে উত্তেজনা, বাম সংগঠনগুলির বিক্ষোভে উত্তপ্ত কনট প্লেস, ধরপাকড় পুলিশের
East Burdwan: আঠারো হাতের দেবী সর্বমঙ্গলা, প্রতিপদ থেকেই শুরু বর্ধমানের এই দুর্গাপুজো
আঠারো হাতের দেবী সর্বমঙ্গলা, প্রতিপদ থেকেই শুরু বর্ধমানের এই দুর্গাপুজো
Kolkata: পশ্চিমবঙ্গের চেহারা বদলেছে, উদ্যোগপতিরা বিনিয়োগ করতে চাইছেন: শমীক ভট্টাচার্য
পশ্চিমবঙ্গের চেহারা বদলেছে, উদ্যোগপতিরা বিনিয়োগ করতে চাইছেন: শমীক ভট্টাচার্য

ভিডিও

Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার
CJP Protest Delhi : ‘এভাবে আমাদের আটকানো যাবে না, আজ ফের যন্তরমন্তর অভিযান’, বললেন CJP নেতা অজিঙ্কা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget