এক্সপ্লোর

Nadia News: অনুপ্রবেশকারী রুখতে তৎপরতা, ফের তিন বাংলাদেশি নাগরিক গ্রেফতার

Bangladesh News: সূত্রের খবর, বৃহস্পতিবার রাতে অভিযান চালানো হয় সীমান্ত লাগোয়া ধানতলা, হাঁসখালি এবং গাংনাপুর থানা এলাকায়।

সুজিত মণ্ডল, নদিয়া: এবার নদিয়া থেকে তিন বাংলাদেশি নাগরিক গ্রেফতার। পাশাপাশি তিনজন ভারতীয় আন্তর্জাতিক মানব পাচার চক্রের সঙ্গে যুক্ত দালালকেও গ্রেফতার করা হয়েছে।

নদিয়ার রানাঘাট পুলিশ জেলা এলাকায় বাংলাদেশী অনুপ্রবেশকারী তল্লাশিতে অভিযান অব্যাহত। বুধবারের পর ফের বৃহস্পতিবারও সীমান্ত লাগোয়া থানা এলাকাগুলিতে লাগাতার অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়। সূত্রের খবর, বৃহস্পতিবার রাতে অভিযান চালানো হয় সীমান্ত লাগোয়া ধানতলা, হাঁসখালি এবং গাংনাপুর থানা এলাকায়। সেই অভিযানেই নতুন করে গ্রেফতারির সংখ্যা বাড়ায় পুলিশ। কীভাবে তারা এই দেশে প্রবেশ করল তা জানতে শুরু হয়েছে তদন্ত। শুক্রবার ধৃতদের রানাঘাট মহকুমা আদালতে তোলা হয়।                                          

নদিয়া থেকে গ্রেফতার আরও এক বাংলাদেশের নাগরিক। আর, এই বাংলাদেশের নাগরিককে জাল নথি তৈরি, অবৈধভাবে এদেশে বসবাসে সাহায্য় করার অভিযোগে জড়িয়ে গেল তৃণমূলের নাম। নদিয়ার হরিণঘাটা থেকে এক তৃণমূল কর্মী সহ ২ জনকে গ্রেফতার করল পুলিশ। পুলিশ সূত্রে খবর, ধৃত তৃণমূল কর্মীর নাম মৃগাঙ্ক বিশ্বাস। তাঁর সঙ্গী, ধৃত সুব্রত দফাদারও তৃণমূল ঘনিষ্ঠ বলে স্থানীয় সূত্রে খবর। ধৃত তৃণমূল কর্মী মৃগাঙ্ক বিশ্বাসের দাবি, "মিথ্য়া অভিযোগ দিয়েছে। আমি কিছু বানাইনি। আমি দুয়ারে সরকারের ফর্ম ফিলআপ করছিলাম। তখন ওই ছেলেটাও ফর্ম ফিলআপ করতে এসেছিল।'' 

সম্প্রতি হরিণঘাটা মাধপুর এলাকার এক বাসিন্দা, হরিণঘাটা থানায় অভিযোগ করেন, তাঁর ঠিকানা ব্য়বহার করে বাংলাদেশের এক যুবক নদিয়ায় বসবাস করছেন।  এই অভিযোগের ভিত্তিতে, প্রাঞ্জল মণ্ডল নামে এই বাংলাদেশি নাগরিককে হরিণঘাটার উত্তরপাড়া থেকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ সূত্রে দাবি,ধৃত বাংলাদেশের যুবককে জিজ্ঞাসাবাদেই উঠে আসে, তৃণমূল কর্মী মৃগাঙ্ক বিশ্বাস ও তাঁর সঙ্গী সুব্রত দফাদারের নাম। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন ধৃত তৃণমূল কর্মী। 

অন্য়দিকে, থেকেও গ্রেফতার করা হয়েছে এক বাংলাদেশের নাগরিককে।  যে বাড়িতে বাংলাদেশি নাগরিক আশ্রয় নিয়েছিল, সেই বাড়ির মালিককেও গ্রেফতার করেছে পুলিশ। ধৃত বাংলাদেশের নাগরিক কী উদ্দেশ্য়ে ভারতে এসেছিল? তা খতিয়ে দেখছে পুলিশ।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: South 24 Parganas: ছোঁ মেরে টাকা নিয়ে চম্পট, ব্যাঙ্কের ভিতরে ছিনতাইয়ের অভিযোগ কুলপিতে

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
Kalyan Banerjee Vs Abu Taher: 'মুর্শিদাবাদে ৩টে MP বের করব, আবু তাহের গদ্দার', হুঙ্কার কল্যাণের, পাল্টা কী বলছেন NCPI সাংসদ
'মুর্শিদাবাদে ৩টে MP বের করব, আবু তাহের গদ্দার', হুঙ্কার কল্যাণের, পাল্টা কী বলছেন NCPI সাংসদ
West Burdwan: রান্না করা ডালের পরিমাণ নিয়ে ক্ষুব্ধ, মিড ডে মিলের কর্মীদের ধমক বিধায়ক জিতেন্দ্র তিওয়ািরর
রান্না করা ডালের পরিমাণ নিয়ে ক্ষুব্ধ, মিড ডে মিলের কর্মীদের ধমক বিধায়ক জিতেন্দ্র তিওয়ািরর
Sovandeb Chatterjee: মেয়াদ শেষেও সরকারি সুযোগ সুবিধা ভোগের অভিযোগ, ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
মেয়াদ শেষেও সরকারি সুযোগ সুবিধা ভোগের অভিযোগ, ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব

ভিডিও

Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?
West Bengal Police Reshuffle | রাজ্য পুলিশের বেশ কয়েকটি পদে রদবদল | ABP Ananda
Birbhum News | বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে নতুন সমন | ABP Ananda
Goalpokhar News | ঘুষ নিতে গিয়ে ACB-র হাতে গ্রেফতার পুলিশ অফিসার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Embed widget