এক্সপ্লোর

Nadia News: নির্জন রাস্তার ধারে উদ্ধার বৃদ্ধের মৃতদেহ, চাঞ্চল্য নদিয়ায়

West Bengal: পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম অম্বর সর্দার (৬১)। বাড়ি রানাঘাট থানার কলাইঘাটা সর্দার পাড়া এলাকায়। জখম ব্যক্তির নাম বিশ্বজিৎ হালদার (২৪)।

সুজিত মণ্ডল, নদিয়া: নির্জন রাস্তার পাশ থেকে উদ্ধার বৃদ্ধের মৃতদেহ। তার কিছুটা দূরেই গুরুতর জখম অবস্থায় পড়ে রয়েছেন আরও এক যুবক। ঘটনা নদিয়ার (Nadia) রানাঘাটে মাজদিয়া এলাকার। ঘটনা ঘিরে ব্যাপক ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

জোড়া মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য: পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম অম্বর সর্দার (৬১)। বাড়ি রানাঘাট থানার কলাইঘাটা সর্দার পাড়া এলাকায়। জখম ব্যক্তির নাম বিশ্বজিৎ হালদার (২৪)। তাঁর বাড়ি মুসুন্ডা হালদারপাড়া এলাকায়। জানা গিয়েছে গত সোমবার বিকেলে সাইকেলে চেপে মুসুন্ডা থেকে কলাইঘাটা আসেন বিশ্বজিৎ। বিশ্বজিতের ফোন পেয়ে বাড়ি থেকে বের হন অম্বর। তাঁরা দুজনে কেউই রাতে বাড়ি ফেরেননি। মঙ্গলবার সকালে কলাইঘাটা- মুসুন্ডা সড়কের পাশে ঝোপের মধ্যে অম্বরের দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। সঙ্গে সঙ্গে পুলিশকে জানানো হয়। পুলিশ খবর পেয়ে দেহ উদ্ধার করে। অন্যদিকে ওই রাস্তার পাশেই জখম অবস্থায় পড়েছিলেন বিশ্বজিৎ। তাঁকে উদ্ধার করে রানাঘাট মহাকুমা হাসপাতালে ভর্তি করা হয়। মৃতের পরিবারের দাবি, ব্যক্তিগত কোনও শত্রুতা ছিল না। টাকা পয়সা নিয়েও কোনও ঝামেলা নেই। কেন এই খুন স্পষ্ট নয়। পুলিশ জানিয়েছে, ঘটনা তদন্ত শুরু হয়েছে। মৃত্যুর কারণ এখনও স্পষ্ট নয়।

স্ত্রীকে খুন করে আত্মঘাতী স্বামী: স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে খুন করে আত্মঘাতী স্বামী। গত ২৫ মার্চ হাত-পা বাঁধা অবস্থায় স্ত্রীর গলা কাটা দেহ উদ্ধার করে পুলিশ। ঘটনাটি ঘটেছে নদিয়ার (Nadia) কৃষ্ণগঞ্জ থানার কুটির পাড়া এলাকায়। স্থানীয় সূত্রে খবর, ১২ বছর আগে এলাকারই যুবক জয়ন্ত সর্দারের সঙ্গে বিয়ে হয় দিপালী সর্দারের। বিয়ের পর থেকেই স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি লেগে থাকত। আর সেই কারণে স্বামী-স্ত্রী আলাদা থাকতে শুরু করেন। মাঝেমধ্যে এসে জয়ন্ত তার স্ত্রীর সঙ্গে দেখা করতেন। গত শুক্রবারও স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি হয়। অভিযোগ, স্ত্রীকে মারধর করেন জয়ন্ত। এদিন ধানের জমির মধ্যে হাত-পা বাঁধা অবস্থায় মৃতদেহ দেখতে পান স্থানীয়রা। খবর দেওয়া হয় কৃষ্ণগঞ্জ থানায়। পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে নিয়ে যায়। অন্যদিকে মাজদিয়া স্টেশন থেকে কিছুটা দূরে স্বামী জয়ন্তর মৃতদেহ উদ্ধার করে রেল লাইনের ওপর থেকে। পুলিশের প্রাথমিক অনুমান স্ত্রীকে খুন করার পর স্বামী রেলের লাইনে গলা দিয়ে আত্মঘাতী হয়েছে। গোটা ঘটনা তদন্ত শুরু করেছে কৃষ্ণগঞ্জ থানার পুলিশ।     

আরও পড়ুন: Suvendu Adhikari: শিবপুর-রিষড়া থানায় ৩৫৫ ধারা জারির দাবি শুভেন্দুর

সেরা শিরোনাম

West Bengal Live Blog: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে একজোট বিরোধীরা, রামলীলা ময়দানে সমাবেশ, অন্যদিকে কলকাতায় পদযাত্রায় শুভেন্দু-শমীক
জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে একজোট বিরোধীরা, রামলীলা ময়দানে সমাবেশ, অন্যদিকে কলকাতায় পদযাত্রায় শুভেন্দু-শমীক
Kali Puja 2026: বৃষ্টি হলে বিশেষ ব্যবস্থা, প্রবেশ-প্রস্থান পথ নিয়েও অনেক নিয়ম! চোরবাগানের পরে কালীপুজো নিয়ে আরও কড়া প্রশাসন
বৃষ্টি হলে বিশেষ ব্যবস্থা, প্রবেশ-প্রস্থান পথ নিয়েও অনেক নিয়ম! চোরবাগানের পরে কালীপুজো নিয়ে আরও কড়া প্রশাসন
Koustav Bagchi: বিজেপির মিছিলে হাত ধরে হাঁটবেন অর্জুন সিং- কৌস্তভ? যা জানালেন বিধায়ক
বিজেপির মিছিলে হাত ধরে হাঁটবেন অর্জুন সিং- কৌস্তভ? যা জানালেন বিধায়ক
West Bengal: দুর্গাপুজোর প্যান্ডেলেই সংসার পেতেছে বাবুই পাখি, নিরাপদে নতুন ঠিকানায় পৌঁছে দেওয়ার উদ্যোগ
দুর্গাপুজোর প্যান্ডেলেই সংসার পেতেছে বাবুই পাখি, নিরাপদে নতুন ঠিকানায় পৌঁছে দেওয়ার উদ্যোগ

ভিডিও

Tulu Mondal News: গ্রেফতার রবিউল ইসলাম, টুলু মণ্ডলের সঙ্গে কীভাবে যোগাযোগ? | Birbhum | ABP Ananda
Kalyan Banerjee:
CJP News, Bankura News | বাবার খুনের অভিযোগ তুলে এবার SP-এর দ্বারস্থ বাঁকুড়ার CJP নেতা | #abpananda
Kalyani JNM Hospital | কল্যাণীর JNM হাসপাতালে অ্যাম্বুল্যান্সের বিল ঘিরে উঠেছে অনিয়মের অভিযোগ
Indranil Sen Arrest : লালবাজারে তলব ধৃত প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের মেয়েকে | #abpananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Road Accident : মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
Cyclone Alert: শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
LPG price : দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
Astrology : ১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
Gold Selling Tips: পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
CM Suvendu Adhikari: মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
Health Department: ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর,
ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর, "কিছু মাওবাদী ডাক্তারদের.."
Embed widget