এক্সপ্লোর

Shantipur : 'ইচ্ছেমতো কাজ করেন', শান্তিপুরে তৃণমূল পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে অনাস্থা দলেরই ৮ সদস্যের !

Panchayat : কোনও কাজে সহযোগিতা করেন না প্রধান। বেশ কিছুদিন ধরেই তৃণমূল পরিচালিত পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে এই অভিযোগে সরব হচ্ছিলেন দলীয় সদস্যরা

সুজিত মণ্ডল, শান্তিপুর : নদিয়ার (Nadia) শান্তিপুরের (Shantipur) আড়বান্দি ২ নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনলেন দলেরই ৮ জন সদস্য। তাঁদের অভিযোগ, ইচ্ছেমতো কাজ করেন তিনি। যদিও অভিযোগ মানতে চাননি পঞ্চায়েত প্রধান। অনাস্থা ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।

পঞ্চায়েত পরিচালনায় সদস্যদের পরামর্শ নেন না। কোনও কাজে সহযোগিতাও করেন না প্রধান। বেশ কিছুদিন ধরেই তৃণমূল পরিচালিত পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে এইসব অভিযোগে সরব হচ্ছিলেন দলীয় সদস্যরা। একধাপ এগিয়ে এবার, নদিয়ার শান্তিপুরের আড়বান্দি ২ নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে অনাস্থা আনলেন দলের ৮জন পঞ্চায়েত সদস্য। ইতিমধ্যেই তাঁরা চিঠি দিয়েছেন বিডিওকে।

আড়বান্দি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল পঞ্চায়েত সদস্য নাজিরা বেগম শেখ বলেন, পঞ্চায়েত প্রধান নিজের মতো করে গ্রাম পঞ্চায়েত পরিচালনা করেন। পঞ্চায়েত সদস্যদের কোনও মতামত নেন না। এছাড়া পঞ্চায়েত সদস্যদের কোন কথাও তিনি শোনেন না। তাই বাধ্য হয়ে শান্তিপুর বিডিওর কাছে অনাস্থা এনে লিখিত অভিযোগ করা হয়েছে।

শান্তিপুর ব্লকের আড়বান্দি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতে মোট আসন ১৫। বিজেপির ৫ জন ছাড়া প্রত্যেকেই তৃণমূলের সদস্য। তৃণমূলের সেই ১০ জন সদস্যের মধ্যে প্রধানের বিরুদ্ধে অনাস্থা এনেছেন ৮ জন।

আড়বান্দি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান ও তৃণমূল নেত্রী অলিভিয়া সন্ন্যাসী বলেন, পঞ্চায়েত সদস্যদের তোলা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। কারণ, বিনাশকালে বুদ্ধিনাশ হয়েছে ওদের। পঞ্চায়েতের সমস্ত কাজই ওই সদস্যদের নিয়ে ঠিক করা হয়। তাই ওরা মিথ্যা অভিযোগ করছে।

যে কোনওদিন ঘোষণা হতে পারে পঞ্চায়েত ভোটের নির্ঘণ্ট। তার আগে প্রধানকে ঘিরে দলীয় সদস্যদের একাংশের অসন্তোষকে হাতিয়ার করে আসরে নেমেছে বিজেপি। পাল্টা জবাব দিয়েছে তৃণমূলও। নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলা বিজেপির এসসি মোর্চার সভাপতি অঙ্কন সরকার বলেন, শুধু এই গ্রাম পঞ্চায়েতই নয়, রাজ্যের সমস্ত গ্রাম পঞ্চায়েতেই একই চিত্র। তৃণমূলের এ-টিম বনাম বি-টিমের মধ্যে ভাগাভাগি নিয়ে দ্বন্দ্ব।

যদিও তৃণমূল কংগ্রেসের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার বলেন, কোনও ব্যক্তি বিশেষের ক্ষেত্রে এমন ঘটনা ঘটতে পারে। এটা দলীয় কোনও ব্যাপার নয়। যদি কোনও ব্যক্তি সাধারণ মানুষকে পরিষেবা দিতে না পারেন, তাহলে এটা হতে পারে। তবে আমাদের দলের শৃঙ্খলা আছে, অনুশাসন আছে। তারপরও বিষয়টি খোঁজ নিয়ে দেখব।

অনাস্থা প্রস্তাব প্রসঙ্গে শান্তিপুরের বিডিও জানিয়েছেন, চিঠি খতিয়ে দেখে আইন মেনে ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mamata Banerjee: 'কেউ পাথর ছোড়েনি, এটা জনরোষ', মমতার গাড়িতে 'হামলা' প্রসঙ্গে দাবি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
'কেউ পাথর ছোড়েনি, এটা জনরোষ', মমতার গাড়িতে 'হামলা' প্রসঙ্গে দাবি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Mother Rhino Dies: 'হৃদরোগে' মৃত্যু মায়ের, মাতৃহারা গণ্ডার শাবককে উদ্ধারে বনকর্মীদের তৎপরতা
'হৃদরোগে' মৃত্যু মায়ের, মাতৃহারা গণ্ডার শাবককে উদ্ধারে বনকর্মীদের তৎপরতা
Jharkhand Protest: জ্বলল বিক্ষোভের আগুন, উত্তাল রাঁচি থেকে সংসদ চত্বর, ‘রাহুল গান্ধী ক্ষমা চান’, পাল্টা প্রিয়ঙ্কা
জ্বলল বিক্ষোভের আগুন, উত্তাল রাঁচি থেকে সংসদ চত্বর, ‘রাহুল গান্ধী ক্ষমা চান’, পাল্টা প্রিয়ঙ্কা

ভিডিও

Abhishek Banerjee's PA: পরপর ৪ দিন, শালবনিতে জমি প্রতারণা মামলায় অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ CID-র
PSC Recruitment: 'মুখ্যমন্ত্রীর নির্দেশমতো PSC-তে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে',জানালেন PSC-র চেয়ারম্যান অনিল ভার্মা
Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget