এক্সপ্লোর

Nadia News: শিশুর সামনেই নৃশংসভাবে খুন বাবা-মা-মেয়ে, কেন খুন? জোরাল রহস্য

বাড়ির ভিতর থেকে রক্তাক্ত অবস্থায় স্বামী-স্ত্রীর মৃতদেহ উদ্ধার। ক্ষতবিক্ষত অবস্থায় রাস্তা থেকে মেয়ের মৃতদেহ উদ্ধার। কেন পেশায় খেতমজুরকে নারকীয়ভাবে কুপিয়ে খুন?

নদিয়া: বহরমপুরের (Baharampur) পর কয়েক ঘণ্টার মধ্যেই নদিয়ায় (Nadia) ভয়াবহ হত্যাকাণ্ড। নদিয়ায় পলাশিপাড়ার (Palasipara) রানিনগরে  শিশুদের সামনেই বাবা-মা-মেয়েকে নৃশংসভাবে খুনের অভিযোগ। কেন এক পরিবারের ৩ জনকে কুপিয়ে খুন? এখনও রহস্যের কিনারা হয়নি।

বাড়ির ভিতর থেকে রক্তাক্ত অবস্থায় স্বামী-স্ত্রীর মৃতদেহ উদ্ধার। ক্ষতবিক্ষত অবস্থায় রাস্তা থেকে মেয়ের মৃতদেহ উদ্ধার। কেন পেশায় খেতমজুরকে নারকীয়ভাবে কুপিয়ে খুন? এখনও রহস্য। সোমবার রাত ১১টায় বাড়িতে দুষ্কৃতী হামলা হয়। এরপরেই ৩ জনকে কুপিয়ে খুন করা হয়। গতকাল রাতে বাড়ি থেকে উদ্ধার হয় গৃহকর্তা দমন রাজোয়ার, তাঁর স্ত্রী সুমিত্রা ও মেয়ে মালার ক্ষতবিক্ষত মৃতদেহ। প্রণয়ঘটিত কারণেই গোটা পরিবারকে খুন করা হয়েছে বলে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান। 

মাত্র কয়েক ঘণ্টার মধ্যে রাজ্যের দুই জেলায় নৃশংস হত্যাকাণ্ড! সোমবার ভর সন্ধেয় মুর্শিদাবাদের বহরমপুরে মেসের সামনে কুপিয়ে খুন করা হয় কলেজ ছাত্রীকে। এই ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই, নদিয়ার পলাশিপাড়ায় বাড়িতে ঢুকে কুপিয়ে খুন করা হল বাবা, মা ও বিবাহিত মেয়েকে। শিশুদের সামনেই চলল হত্যাকাণ্ড! বাড়ির ভিতর থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার হয় মধ্যবয়স্ক স্বামী-স্ত্রীকে।

ক্ষতবিক্ষত অবস্থায় রাস্তায় পড়ে ছিলেন মেয়ে। হাসপাতালে নিয়ে গেলে তিনজনকেই মৃত ঘোষণা করা হয়। রানিনগর ধাওড়াপাড়ার এই বাড়িতেই থাকতেন, পেশায় খেতমজুর ডোমন রাজোয়ার, তাঁর স্ত্রী সুমিত্রা রাজোয়ার এবং তাঁদের সেজ মেয়ে মালা মণ্ডল।

স্বামী কর্মসূত্রে হরিয়ানায় থাকায়, তিন সন্তানকে নিয়ে মা-বাবার কাছেই থাকতেন মালা। স্থানীয় সূত্রে খবর,সোমবার রাত ১১টা নাগাদ, বাড়িতে চড়াও হয়ে তিনজনকে খুন করা হয়। কিন্তু নৃশংস হত্যাকাণ্ডের নেপথ্যে কে? কেন খুন করা হল বাবা-মা ও মেয়েকে?

নিহত দম্পতির ছোট মেয়ে জোৎস্না রাজোয়ারের কথায়, রাত দুটোয় খবর পেয়ে ছুটে এসেছি, মেরে দিয়েছে। আমরা তো দূরে থাকি, বাড়িতে মাঝে মাঝে আসি। শত্রু ছিল কি না জানি না, কারা করল বুঝতে পারছি না। তদন্ত হোক।

নিহত মালা মণ্ডলের স্বামী বিধান মণ্ডল বলছেন, কাল রাত ১০টাতেও কথা হয়েছে। আমি কিছু বুঝতে পারছি না, তবে পাশের বাড়ির সঙ্গে গন্ডগোল হয়েছিল পাথর ফেলা নিয়ে। সেটাও একটা কারণ হতে পারে।

নিহতদের প্রতিবেশী গোপীনাথ মণ্ডলের কথায়, পাথর ফেলা নিয়ে গন্ডগোল হলেও সেটার সঙ্গে এটার সম্পর্ক নেই। আমরা কাল শুনে গেছিলাম, বাবাও গেছিল। এদিন ঘটনা স্থলে যান তেহট্টের SDPO। পুলিশ কুকুর নিয়েও চলে তল্লাশি। জিজ্ঞাসাবাদের জন্য এক প্রতিবেশীকে থানায় নিয়ে যায় পুলিশ। 

সেরা শিরোনাম

Baruipur Police: বারুইপুরে শুরু হয়ে গেল পুলিশ ফাঁড়ি তৈরির কাজ, উদ্বোধন করতে পারেন খোদ মুখ্যমন্ত্রী
বারুইপুরে শুরু হয়ে গেল পুলিশ ফাঁড়ি তৈরির কাজ, উদ্বোধন করতে পারেন খোদ মুখ্যমন্ত্রী
Barun Biswas Case: বর্তমান সরকারের আমলে 'বরুণ বিশ্বাস মার্ডার ফাইলস' খোলা শুধুই সময়ের অপেক্ষা?
বর্তমান সরকারের আমলে 'বরুণ বিশ্বাস মার্ডার ফাইলস' খোলা শুধুই সময়ের অপেক্ষা?
Asha-Anganwadi Worker: মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
Recruitment Scam: প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম

ভিডিও

Barasat Medical College News | বারাসাত মেডিক্যাল কলেজে সারপ্রাইজ ভিজিট স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের
Sujit Bose News | পুর নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন মন্ত্রী সুজিত বসুর বিরুদ্ধে প্রথম সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ ইডির
Nabanna News | রাজ্য সরকারি দফতরের Group C ও Group D কর্মীদের ক্ল্যারিক্যাল ক্যাডারে পদোন্নতি নিয়ে বড় সিদ্ধান্ত নবান্নের
Agnimitra Paul on Asansole News | ফুটপাথ দখল করে দোকান, সামনের অংশ সরানোর নির্দেশ অগ্নিমিত্রা পালের | ABP ANANDA LIVE
Barun Biswas Files Reopen | এবার খুলছে বরুণ বিশ্বাস ফাইলস? সুটিয়ার নিহত প্রতিবাদী শিক্ষকের বাড়িতে CID

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Chian Fire Death Toll: চিনে জুতোর কারখানায় ভয়াবহ আগুন, লেলিহান শিখার গ্রাসে গোটা বহুতল, বহু শ্রমিকের মৃত্যু
চিনে জুতোর কারখানায় ভয়াবহ আগুন, লেলিহান শিখার গ্রাসে গোটা বহুতল, বহু শ্রমিকের মৃত্যু
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
BJP News: ‘শি ইজ ফিনিশড, দেওয়াল লিখন পড়তে পারেননি’, বললেন সুখেন্দুশেখর, বিজেপি-তে যোগ দিয়েই কি মমতাকে নিশানা?
‘শি ইজ ফিনিশড, দেওয়াল লিখন পড়তে পারেননি’, বললেন সুখেন্দুশেখর, বিজেপি-তে যোগ দিয়েই কি মমতাকে নিশানা?
FIFA World Cup 2026: মারা গিয়েছিলেন, শুরু হয়েছিল অন্ত্যেষ্টির ভাবনা! অলৌকিকভাবে বেঁচে যান নরওয়েকে শেষ আটে তোলা কোচ
মারা গিয়েছিলেন, শুরু হয়েছিল অন্ত্যেষ্টির ভাবনা! অলৌকিকভাবে বেঁচে যান নরওয়েকে শেষ আটে তোলা কোচ
Prosenjit Chatterjee: অমিত শাহের সঙ্গে সাক্ষাতের পর আজ নবান্নে শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
অমিত শাহের সঙ্গে সাক্ষাতের পর আজ নবান্নে শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
Baruipur Incident : বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
Yusuf Pathan: নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠানের
নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠানের
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Embed widget