এক্সপ্লোর

'মহিলাদের আপত্তিতে সিদ্ধান্ত' হাফ প্যান্টে প্রবেশ নিষেধ রানাঘাটের পঞ্চায়েত অফিসে

তালিবানি সিদ্ধান্ত, সমালোচনায় সরব হয়েছে বিজেপি। মহিলাদের আপত্তিতে সিদ্ধান্ত, পাল্টা দাবি প্রধানের।

সুজিত মণ্ডল, নদিয়া: হাফ প্যান্ট পরে ঢোকা যাবে না পঞ্চায়েত অফিসে। এমনই পোশাক ফতোয়া জারি করেছে নদিয়ার রানাঘাটের একটি গ্রাম পঞ্চায়েত। তালিবানি সিদ্ধান্ত, সমালোচনায় সরব হয়েছে বিজেপি। মহিলাদের আপত্তিতে সিদ্ধান্ত, পাল্টা দাবি প্রধানের। 

কসবার পর এবার নদিয়া। ফের সরকারি দফতরে পোশাক ফতোয়া! হাফ প্যান্ট পরে পঞ্চায়েত অফিসে ঢোকা যাবে না। এমনই নিষেধাজ্ঞা জারি করল রানাঘাট ১ নম্বর ব্লকের রামনগর ২ নম্বর গ্রাম পঞ্চায়েত। তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতের এই বিজ্ঞপ্তি ঘিরেই শুরু হয়েছে তরজা। তালিবানি ফতোয়া বলে কটাক্ষ করেছে বিরোধীরা। 

রামনগর ২ নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান সুজিত জোয়ারদারের কথায়, দুয়ারের সরকার চালু হওয়ার পর মহিলারা লক্ষীর ভান্ডার প্রকল্পের জন্য পঞ্চায়েত অফিসে আসছেন। অনেক মহিলাই পুরুষদের ওই পোশাককে আপত্তি জানিয়েছেন। যে কারণে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এই ফতোয়া নিয়ে স্থানীয়দের মধ্যে দেখা গিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। 

গত জুলাই মাসেই, কলকাতা শহরের বুকে, খাস কসবা থানায় পোশাক ফতোয়া জারি হয় বলে অভিযোগ ওঠে। অভিযোগ, টি শার্ট, হাফপ্যান্ট পরে যাওয়ায়, কসবা থানায় ঢুকতে দেওয়া হয়নি এই দুই যুবককে। এরপর রানাঘাটে পোশাক ফতোয়া ঘিরে বিতর্ক ওঠে।  রানাঘাট ১ নম্বর ব্লকের বিডিও জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

কিছুদিন আগে কসবা থানায় পোশাক ফতোয়া নিয়ে বিতর্ক তৈরি হয়। টি-শার্ট, হাফ প্যান্ট পরে থানায় যাওয়ায় দুই যুবককে ঢুকতে না দেওয়ার অভিযোগ ওঠে কসবা থানার বিরুদ্ধে।
অভিযোগকারী দাবি করেন, বাড়ি সংলগ্ন মন্দিরে চুরি হওয়ায় থানায় অভিযোগ জানাতে যান। অভিযোগ, টি-শার্ট, হাফ প্যান্ট পরে যাওয়ায় তিনি ও তাঁর সঙ্গীকে থানার গেটেই আটকে দেওয়া হয়। পরে পোশাক বদলে থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন। 

অভিযোগকারী দাবি করেন, থানায় পোশাক-বিধি রয়েছে কিনা কলকাতা পুলিশের ট্যুইটার হ্যান্ডেলে জানতে চাইলে, অভিযোগকারী অফিসে কী পরে যান, এনিয়ে পাল্টা প্রশ্ন তোলা হয়। কলকাতা পুলিশের ডিসি এসএসডি রশিদ মুনির খান জানান, তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। দোষ প্রমাণ হলে ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Shatarup Ghosh: 'স্কুলগুলোর এই দশা তৃণমূল আমলে হয়েছে, আব্দুল সেই ছবি তুলে ধরছিল, তাহলে বিজেপির রাগ হল কেন?', বাঁকুড়ায় নিহত CJP সমর্থকের বাবা, কী বলছেন শতরূপ ঘোষ
'স্কুলগুলোর এই দশা তৃণমূল আমলে হয়েছে, আব্দুল সেই ছবি তুলে ধরছিল, তাহলে বিজেপির রাগ হল কেন?', বাঁকুড়ায় নিহত CJP সমর্থকের বাবা, কী বলছেন শতরূপ ঘোষ
Bankura News: 'ক্ষতিপূরণ চাই না, বাবার নামে একটা স্কুল হোক', বলছেন পিতৃহারা CJP সমর্থক বাঁকুড়ার আব্দুল হাফিজ
'ক্ষতিপূরণ চাই না, বাবার নামে একটা স্কুল হোক', বলছেন পিতৃহারা CJP সমর্থক বাঁকুড়ার আব্দুল হাফিজ
Tarapith Hotel Fire: বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ
বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ
Kirti Azad: 'আমিও নিজের সুরক্ষার জন্য পিস্তলের লাইসেন্স নিচ্ছি', কেন এমন বললেন তৃণমুল সাংসদ কীর্তি আজাদ ?
'আমিও নিজের সুরক্ষার জন্য পিস্তলের লাইসেন্স নিচ্ছি', কেন এমন বললেন তৃণমুল সাংসদ কীর্তি আজাদ ?

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget