এক্সপ্লোর

খতিয়ে দেখা হচ্ছে খামতি, বৈঠক, কর্মিসভায় জোর! উপনির্বাচনের আগে শান্তিপুরে ঘর গোছাতে ব্যস্ত তৃণমূল

শাসক দল সূত্রে খবর, কোথায় খামতি থাকলে, তা পূরণ করতেই ছোট ছোট বৈঠক, কর্মিসভায় জোর দেওয়া হয়েছে।

সুজিত মণ্ডল, নদিয়া: উপনির্বাচনের আগে নদিয়ার শান্তিপুরে ঘর গোছাতে ব্যস্ত তৃণমূল। সংগঠন মজবুত করতে কর্মী সম্মেলন শুরু করেছে জেলা নেতৃত্ব। আর এনিয়ে শাসক দলকে কটাক্ষ করেছে বিজেপি।

ভবানীপুর-সহ ৩ বিধানসভা কেন্দ্রে ভোট ঘোষণা করল নির্বাচন কমিশন। কিন্তু এখনও দিন ঘোষণা না হলেও, উপনর্বাচনের জন্য নদিয়ার শান্তিপুরে প্রাথমিক পর্যায়ে প্রস্তুতি শুরু করে দিল তৃণমূল কংগ্রেস। দলীয় সংগঠনকে মজুবত করতে কর্মী সম্মেলন শুরু করেছেন তৃণমূলের রানাঘাট দক্ষিণ সাংগঠনিক জেলা নবনিযুক্ত সভানেত্রী।

শাসক দল সূত্রে খবর, কোথায় খামতি থাকলে, তা পূরণ করতেই ছোট ছোট বৈঠক, কর্মিসভায় জোর দেওয়া হয়েছে। একুশের ভোটে শান্তিপুর বিধানসভা কেন্দ্রটি ছিনিয়ে নেয় বিজেপি।

কিন্তু, ভোটে জিতলেও জগন্নাথ সরকার পদত্যাগ করে রানাঘাটের সাংসদই থেকে যান। আর তখন থেকেই শান্তিপুর কেন্দ্রটি ফাঁকা পড়ে রয়েছে। ফলে উপনির্বাচন হওয়ার কথা এই বিধানসভা কেন্দ্রে। এই অবস্থায় তৃণমূলের ভোট প্রস্তুতি নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি। শান্তিপুর তাদেরই থাকবে বলে দাবি করেছে গেরুয়া শিবির। ভোটের দিনক্ষণ এখনও ঘোষণা হয়নি। কিন্তু তার আগেই যুযুধান দুই দলের তরজায় সরগরম শান্তিপুর।

রাজ্যে ৫ কেন্দ্রে উপনির্বাচন হওয়ার কথা। তার মধ্যে, শুধুমাত্র ভবানীপুরের উপনির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করল নির্বাচন কমিশন। পুজোর আগে ফের বঙ্গে ভোট। আজই রাজ্যে ৩ বিধানসভা কেন্দ্রে নির্বাচনের দিন ঘোষণা করেছে নির্বাচন কমিশন। নির্ঘণ্ট অনুযায়ী, পুজোর আগেই উপনির্বাচন হবে ভবানীপুরে। ভোট হবে মুর্শিদাবাদের জঙ্গিপুর ও সামশেরগঞ্জে। ভবানীপুরে তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। ৩০ সেপ্টেম্বর একই সঙ্গে ৩ কেন্দ্রের ভোটগ্রহণ। গণনা ৩ অক্টোবর।

রাজ্যে যে ৫টি কেন্দ্রে উপনির্বাচন হওয়ার কথা, সেগুলি হল দক্ষিণ কলকাতার ভবানীপুর, উত্তর ২৪ পরগনার খড়দা। দক্ষিণ ২৪ পরগনার গোসাবা। নদিয়ার শান্তিপুর এবং কোচবিহারের দিনহাটা। রাজ্যের ৫ বিধানসভার উপনির্বাচন হওয়ার কথা থাকলেও, এদিন শুধু ভবানীপুরের নামই ঘোষণা করেছে নির্বাচন কমিশন। একইসঙ্গে নির্বাচন কমিশন, মুর্শিদাবাদের সামশেরগঞ্জ এবং জঙ্গিপুরেও ভোট ঘোষণা করেছে। 

গত ২৬ এপ্রিল সপ্তম দফায় এই দুই বিধানসভা কেন্দ্রে ভোট হওয়ার কথা ছিল। কিন্তু করোনায় ২ দলের দলীয় প্রার্থীদের মৃত্যু হওয়ায় ২ কেন্দ্রের ভোট স্থগিত রাখা হয়। অন্যদিকে, 
বিধানসভা ভোটে খড়দা ও গোসাবায় জয়ী হয় তৃণমূল। কিন্তু করোনা আক্রান্ত হয়ে দুই জয়ী প্রার্থী কাজল সিন্হা ও জয়ন্ত নস্করের মৃত্যু হওয়ায়, ফের উপনির্বাচন করাতে হবে ওই দুই কেন্দ্রে।

উল্লেখ্য, মনোনয়ন জমার শেষ দিন ১৩ সেপ্টেম্বর। স্ক্রুটিনি ১৪ সেপ্টেম্বর। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ১৬ সেপ্টেম্বর।  ৩ অক্টোবর জানা যাবে ৩ কেন্দ্রের ভোটের ফল।

সেরা শিরোনাম

West Bengal Live News Update: আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে ৫ দিনের জেল হেফাজত, নিয়ে যাওয়া হয়েছে তিহাড়ে
আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে ৫ দিনের জেল হেফাজত, নিয়ে যাওয়া হয়েছে তিহাড়ে
Agnimitra Paul:
"অ্যান্টি স্কিড রং করা হয়েছে, তাও কেন স্কিড করল...", চিংড়িহাটা ব্রিজে বাইক দুর্ঘটনা নিয়ে কী বললেন পুরমন্ত্রী?
CPM News: পুজো শুরু হতেই বামেদের বুকস্টলে হামলা ও মারধর, অভিযোগের তির বিজেপির দিকে
পুজো শুরু হতেই বামেদের বুকস্টলে হামলা ও মারধর, অভিযোগের তির বিজেপির দিকে
Abhijeet Dipke:
"তেরঙ্গা ওড়ানোর জন্য সৌরভ ও আশুকে জেলে ঢোকানো হয়েছে...", তেরঙ্গা হাতে প্রতিবাদের ডাক অভিজিৎ দীপকের

ভিডিও

Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda
Durga Puja 2026 : মণ্ডপজুড়ে গাড়ি বারান্দার ইতিহাস, এবিপি আনন্দর বিশেষ সম্মান পেল তেলেঙ্গাবাগান |ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Ranji Trophy: দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
Embed widget