এক্সপ্লোর

Nadia Crime News : বেপরোয়া গতিতে বাইক চালানোর প্রতিবাদ করায় চলল গুলি ! নদিয়ায় চাঞ্চল্য

Firing : ফের একবার প্রশ্ন উঠছে আইনশৃঙ্খলা নিয়ে। প্রশ্ন উঠছে, মুড়ি মুড়কির মতো আগ্নেয়াস্ত্র কোথা থেকে আসছে ? কীভাবেই বা বেআইনি অস্ত্র পৌঁছে যাচ্ছে সাধারণ মানুষের হাতে ?

প্রদ্যোৎ সরকার, নদিয়া : বেপরোয়া গতিতে বাইক চালানোর প্রতিবাদ করায় গুলি চালানোর অভিযোগ উঠল বাইক আরোহীর বিরুদ্ধে। নদিয়ার (Nadia) কালীগঞ্জের ঘটনার ছবি ভাইরাল হয়েছে। গুরুতর জখম অবস্থায় প্রতিবাদী ভর্তি রয়েছেন এনআরএস হাসপাতালে (NRS Hospital)। ঘটনায় ৩ অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ (Police)।

ভিড়ের মধ্যে শূন্যে গুলি ছুড়ছে এক যুবক। শুধু তাই নয়, একেবারে মারমুখী মেজাজে বাঁশ, লাঠি নিয়ে একপক্ষ তেড়ে যাচ্ছে  অপর পক্ষের দিকে। তার মধ্যে আতঙ্কে ছোটাছুটি করছেন এলাকায় উপস্থিত লোকজন। নদিয়ার কালীগঞ্জের পালিতবেড়িয়া গ্রামের ঘটনার ভিডিও ইতিমধ্যেই হয়েছে ভাইরাল।

স্থানীয় বাসিন্দাদের দাবি, বেপরোয়া গতিতে বাইক চালানোর প্রতিবাদ করায় গুলি চালায় বাইক আরোহী। এই ঘটনার পর থেকে ফের একবার প্রশ্ন উঠছে আইনশৃঙ্খলা নিয়ে। প্রশ্ন উঠছে, মুড়ি মুড়কির মতো আগ্নেয়াস্ত্র কোথা থেকে আসছে ? কীভাবেই বা বেআইনি অস্ত্র পৌঁছে যাচ্ছে সাধারণ মানুষের হাতে ?

গত শনিবার ঘড়ির কাঁটায় তখন বিকেল ৫টা, স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, পাশের গ্রামের এক যুবককে বেপোরোয়া গতিতে বাইক চালিয়ে যেতে দেখে প্রতিবাদ করেন আশাদুল শেখ নামে এক ব্যক্তি। তখনকার মতো বাইক আরোহী সেখান থেকে চলে গেলেও, স্থানীয়দের অভিযোগ, পরে দলবল নিয়ে চড়াও হয় অভিযুক্ত। আর তখনই প্রতিবাদী আশাদুলকে লক্ষ্য করে গুলি চালায়। বছর ৪০-এর আশাদুল শেখের বুকে গুলি লাগে। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাঁকে কালীগঞ্জ গ্রামীণ হাসপাতাল ও পরে শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।অবস্থার অবনতি হলে স্থানান্তরিত করা হয় কলকাতার এনআরএস হাসপাতালে।

আহত যুবক আশাদুল শেখের দাদা ওসমান গনি শেখ বলেছেন, 'আমাদের বিল আছে ওদিকে, ওদিকে ঘুরতে যায়। ওই ছেলেটার নাম আমরা জানি না। জোরে বাইক চালিয়ে যাচ্ছিল বলে, বারণ করেছে তাই মারপিট করেছে। বাড়ি থেকে মেশিন এনে গুলি করেছে। ডান দিকে বুকে গুলি লেগেছে।'

আরও পড়ুন- 'মুখ্যমন্ত্রী, আপনি ঘুম থেকে উঠে পোড়া লাশের গন্ধ পাচ্ছেন?'

গুলি চালানোর ঘটনায় শনিবার রাতেই ৩ অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার আদালতে তোলা হলে ধৃতদের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়।                      

আরও পড়ুন: গরমের মরসুমে ত্বকের যত্নে ব্যবহার করুন অ্যালোভেরা, সমাধান পাবেন এইসব সমস্যা থেকে

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bankura News: 'ক্ষতিপূরণ চাই না, বাবার নামে একটা স্কুল হোক', বলছেন পিতৃহারা CJP সমর্থক বাঁকুড়ার আব্দুল হাফিজ
'ক্ষতিপূরণ চাই না, বাবার নামে একটা স্কুল হোক', বলছেন পিতৃহারা CJP সমর্থক বাঁকুড়ার আব্দুল হাফিজ
Tarapith Hotel Fire: বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ
বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ
Kirti Azad: 'আমিও নিজের সুরক্ষার জন্য পিস্তলের লাইসেন্স নিচ্ছি', কেন এমন বললেন তৃণমুল সাংসদ কীর্তি আজাদ ?
'আমিও নিজের সুরক্ষার জন্য পিস্তলের লাইসেন্স নিচ্ছি', কেন এমন বললেন তৃণমুল সাংসদ কীর্তি আজাদ ?
Recruitment Scam: পুর নিয়োগ দুর্নীতির তদন্তে এবার আধিকারিকদের জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া শুরু করল CBI
পুর নিয়োগ দুর্নীতির তদন্তে এবার আধিকারিকদের জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া শুরু করল CBI

ভিডিও

Cooch Behar News: ISI-এর চরবৃত্তির অভিযোগে কোচবিহারে ফের গ্রেফতার | ABP Ananda live
BJP Government | বিজেপিতে সাংগঠনিক তালিকায় বদল, Nitin Nabin-র নতুন সর্বভারতীয় টিম
Asish Banerjee Death : আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম | #abpananda
Malda News: মালদায় তৃণমূলের বিরুদ্ধেই তৃণমূলের ভোট, হাত মেলাল কংগ্রেস | ABP Ananda Live
Suvendu Adhikari: 'সিপিএম বলত পার্টির সরকার, আর ১৫ বছর বলত আমার সরকার',বললেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget