এক্সপ্লোর

Nadia : "আপনার কাছে সময় খুব কম আছে", কল্যাণীর বিজেপি বিধায়কের নামে হুমকি পোস্টার

Threat poster against Kalyani BJP MLA Ambika Roy : মাসখানেক আগে বিজেপির হোয়াটঅ্যাপ গ্রুপ (Whatsapp Group) থেকে বেরিয়ে গিয়েছিলেন অম্বিকা রায়...

সুজিত মণ্ডল, কল্যাণী (নদিয়া) : কল্যাণীর বিজেপি বিধায়ক (Kalyani BJP MLA) অম্বিকা রায়ের (Ambika Roy) নামে হুমকি পোস্টার। পোস্টারে লেখা, অম্বিকা রায় হুঁশিয়ার, সঠিকভাবে কাজ করুন। তৃণমূলের বিরুদ্ধে পোস্টার দেওয়ার অভিযোগ তুলেছেন বিজেপি বিধায়ক। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।

মাসখানেক আগে বিজেপির হোয়াটঅ্যাপ গ্রুপ (Whatsapp Group) থেকে বেরিয়ে গিয়েছিলেন অম্বিকা রায়। আর এবার কল্যাণীর সেই বিজেপি বিধায়ক অম্বিকা রায়ের অফিসের বাইরের পাঁচিলে দেখা গেল হুমকি পোস্টার।

পোস্টারে লেখা, অম্বিকা রায় হুঁশিয়ার, সঠিকভাবে কাজ করুন, আপনার কাছে সময় খুব কম আছে, সাবধান। যদিও কারা পোস্টার দিয়েছে, তার উল্লেখ করা হয়নি। তবে পোস্টার ঘিরে শুরু হয়ে গেছে দোষারোপের পালা! পোস্টার দেওয়ার নেপথ্যে রয়েছে তৃণমূল, অভিযোগ বিজেপি বিধায়ক অম্বিকা রায়ের। তিনি বলেন, তৃণমূলের লোকেরা পোস্টার দিয়েছে।

আরও পড়ুন ; সায়ন্তনের পর আরও ‘বিদ্রোহ’, বিজেপি-র হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়লেন একাধিক বিধায়ক

যদিও কল্যাণী টাউন তৃণমূল কংগ্রসের সভাপতি অরূপ মুখোপাধ্যায় বলেন, অম্বিকা রায় নামে কোনও বিধায়ক আছেন, সেটা মানুষ ভুলে গেছে। মিথ্যে অভিযোগ করছে নিজের গুরুত্ব বাড়াতে।

২০২১ সালের বিধানসভা নির্বাচনে কল্যাণী কেন্দ্রে তৃণমূলের অনিরুদ্ধ বিশ্বাসকে হারিয়ে বিধায়ক হন অম্বিকা রায়। সূত্রের খবর, নতুন রাজ্য কমিটিতে মতুয়া সম্প্রদায়ের কোনও প্রতিনিধি নেই। এই কারণ দেখিয়ে গ্রুপ ছেড়েছিলেন অম্বিকা সহ ৫ বিজেপি বিধায়ক। 

পুরভোটের আগে, যখন বিজেপিতে অন্তর্দ্বন্দ্ব চরমে, তখন বিজেপি বিধায়কের নামে পড়া এই হুমকি পোস্টার ঘিরেই এখন বিতর্ক তুঙ্গে।

প্রসঙ্গত, নতুন রাজ্য কমিটিতে মতুয়া সম্প্রদায়ের কোনও প্রতিনিধি না থাকায় দলের হোয়াটসঅ্যাপ গ্রুপ ছেড়েছিলেন একসঙ্গে ৫ জন বিধায়ক। দলের হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে সরে আসেন গাইঘাটার বিধায়ক ও মতুয়া ঠাকুরবাড়ির সদস্য সুব্রত ঠাকুর, বনগাঁ উত্তরের বিধায়ক অশোক কীর্তনীয়া, কল্যাণীর বিধায়ক অম্বিকা রায়, রানাঘাট দক্ষিণের বিজেপি বিধায়ক মুকুটমণি অধিকারী এবং হরিণঘাটার বিধায়ক অসীম সরকার।

সেরা শিরোনাম

এবার উলটপুরাণ ! NCPI-এর বিরুদ্ধে একজোট তৃণমূল, বিজেপি ও নির্দল সদস্যরা
এবার উলটপুরাণ ! NCPI-এর বিরুদ্ধে একজোট তৃণমূল, বিজেপি ও নির্দল সদস্যরা
TMC News: জরুরি ভিত্তিতে দিল্লি রওনা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, বললেন, ‘পরিস্থিতি সিরিয়াস’
জরুরি ভিত্তিতে দিল্লি রওনা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, বললেন, ‘পরিস্থিতি সিরিয়াস’
West Bengal News Live Updates: 'পুলিশকে দিয়ে ভয় দেখিয়ে হলফনামায় সই করানো হয়েছে', দিল্লিতে ভিডিও প্রকাশ করে অভিযোগ অভিষেকের
'পুলিশকে দিয়ে ভয় দেখিয়ে হলফনামায় সই করানো হয়েছে', দিল্লিতে ভিডিও প্রকাশ করে অভিযোগ অভিষেকের
TMC News: গোপন ভিডিও প্রকাশ করলেন অভিষেক, জাল হলফনামা তৈরির মারাত্মক অভিযোগ, আঙুল পুলিশের দিকেও
গোপন ভিডিও প্রকাশ করলেন অভিষেক, জাল হলফনামা তৈরির মারাত্মক অভিযোগ, আঙুল পুলিশের দিকেও

ভিডিও

Weather Updates | আন্দামান সাগরে নতুন ঘূর্ণাবর্ত, কলকাতা-সহ রাজ্যে বাড়বে তাপমাত্রা | ফের বৃষ্টি?
Kolkata Road Rename | রাস্তার নাম মণীষীদের নামে হওয়া উচিত। প্রতিক্রিয়া পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষের
Lok Sabha News | সোমবার থেকে সংসদে শুরু হচ্ছে বিশেষ অধিবেশন | ABP ANANDA LIVE
CIMA - Art Mela News | শুক্রবার থেকে সিমা গ্যালারিতে শুরু হল ‘আর্ট মেলা’। ABP ANANDA LIVE
SRFTI Clash News | ফের SRFTI-তে ছড়াল উত্তেজনা | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Kalyan Banerjee: হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
Bratya Basu: ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
Big Boss Bangla: 'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
Weather Update: সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
Gajkeshari Rajyog: গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
Bhargavastra: শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
Mohammed Siraj: দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
Embed widget