এক্সপ্লোর

Nadia: নদিয়ার বগুলায় বাড়ির সামনে গুলিবিদ্ধ তৃণমূল নেতা

Nadia News: রামপুরহাটে হত্যালীলার মধ্যেই নদিয়ায় তৃণমূল নেতাকে লক্ষ্য করে গুলি। বগুলায় বাড়ির সামনেই গুলিবিদ্ধ হন তিনি। অবস্থা আশঙ্কাজনক। বিজেপির দিকে অভিযোগের আঙুল তুলেছে তৃণমূল।

সুজিত মণ্ডল, প্রদ্যোত্‍ সরকার, বগুলা: রামপুরহাটের (Rampurhat) বগটুই গ্রামের হত্যালীলার পর আগুন এখনও পুরোপুরি নেভেনি। ধোঁয়া উঠছে পোড়া ধানের গোলা থেকে। এই ঘটনা নিয়ে রাজ্য উত্তাল। এরই মধ্যে নদিয়ায় (Nadia) তৃণমূল (TMC) নেতাকে লক্ষ্য করে গুলি (Firing) চালানোর অভিযোগ বিজেপির (BJP) বিরুদ্ধে। বগুলায় নিজের বাড়ির সামনেই গুলিবিদ্ধ হন তৃণমূল নেতা। গুলি চালানোর অভিযোগ অস্বীকার করেছে গেরুয়া শিবির।

বাড়ির সামনে গুলিবিদ্ধ তৃণমূল নেতা

ঘটনাটি ঘটেছে বুধবার সন্ধে সাড়ে সাতটা নাগাদ। গুলিবিদ্ধ শাসক দলের নেতা ও বগুলা ২নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্যা অনিমা মণ্ডলের স্বামী সহদেব মণ্ডল। আহত তৃণমূল নেতার স্ত্রী জানিয়েছেন, সন্ধেবেলা বাড়ির কাছে একটি খেলার মাঠে দাঁড়িয়েছিলেন সহদেব। অন্ধকারের মধ্যে কেউ তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলি লাগে তাঁর মাথায়। 

গুলিবিদ্ধ তৃণমূল নেতাকে আনা হল কলকাতায়

এই ঘটনার পরই আহত তৃণমূল নেতাকে নিয়ে যাওয়া হয় বগুলা গ্রামীণ হাসপাতালে। সেখান থেকে শক্তিনগর হাসপাতাল ও জেএনএম হাসপাতাল হয়ে নিয়ে যাওয়া হয় কলকাতার এনআরএস হাসপাতালে।

বিজেপির বিরুদ্ধে অভিযোগ

এই ঘটনায় ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে বিজেপির দিকে। যদিও অভিযোগ অস্বীকার করেছে গেরুয়া শিবির।

বগটুইয়ে মৃত ৮

রামপুরহাটের বগটুই গ্রামে তৃণমূল উপপ্রধান ভাদু শেখ খুনের পরই শিশু, মহিলা-সহ আটজনকে জীবন্ত পুড়িয়ে মারার ঘটনা ঘটে। দু’টি ঘটনার মধ্যে সময়ের ব্যবধান মাত্র এক ঘণ্টা। ফলে তৃণমূল নেতা খুনে অভিযুক্তরাই নৃশংস হত্যালীলার সঙ্গে জড়িত কিনা খতিয়ে দেখছে পুলিশ। 

ভাদু শেখের রাজনৈতিক জীবন

অন্যদিকে, নিহত তৃণমূল উপপ্রধান ভাদু শেখের রাজনৈতিক উত্থান ছিল নজরকাড়া। ভাদুকে প্রথমে লোকে চিনত থানার গাড়ি চালক হিসেবে। সেখান থেকে থানার ডাক মাস্টার হন ভাদু। ১০ বছর আগে তৃণমূলের পঞ্চায়েত সদস্য হওয়ার পর পাঁচ বছর আগে ভাদুকে উপ প্রধান করা হয়। স্থানীয় সূত্রে খবর, ভাদু শেখ খুনে অভিযুক্ত সোনা শেখ, পলাশ শেখ, নিউটন শেখরা একসময় তৃণমূল নেতার ঘনিষ্ঠ ছিলেন। এদের বিরুদ্ধেই গত জানুয়ারি মাসে ভাদুর দাদা বাবর শেখকে খুনের অভিযোগ ওঠে। স্থানীয়দের একাংশের দাবি, বালি খাদান নিয়ে দু’টি গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিন ধরেই বিবাদ চলছিল। তার জেরেই খুন হন ভাদু শেখ। 

সেরা শিরোনাম

RG Kar Case: 'আপনার সরকার অভয়াকে শেষ করে দিয়েছে', কল্যাণী মেডিক্যালের চিকিৎসককে তোপ স্বাস্থ্য়মন্ত্রীর
'আপনার সরকার অভয়াকে শেষ করে দিয়েছে', কল্যাণী মেডিক্যালের চিকিৎসককে তোপ স্বাস্থ্য়মন্ত্রীর
Pareshram Das: ধর্ষণের মামলায় গ্রেফতার বিধায়ক পরেশরাম দাস,
ধর্ষণের মামলায় গ্রেফতার বিধায়ক পরেশরাম দাস, "মানুষ কিন্তু সরকারের সমস্ত বক্তব্য বিশ্বাস করছে না", বিস্ফোরক অধীর চৌধুরী, পাল্টা শিল্পমন্ত্রী
Kali Puja 2026: চাঁচলের রাজার হাত ধরে শুরু, এবার ৩০০ বছরে পা ঐতিহাসিক কালী দৌড়, জনজোয়ার মালদার মালতীপুরে
চাঁচলের রাজার হাত ধরে শুরু, এবার ৩০০ বছরে পা ঐতিহাসিক কালী দৌড়, জনজোয়ার মালদার মালতীপুরে
West Bengal News Live : 'হলফনামায় অনেক তথ্য গোপন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়', হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
'হলফনামায় অনেক তথ্য গোপন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়', হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

ভিডিও

CM Suvendu Adhikari: মেচেদায় ISKCON মন্দিরে মুখ্যমন্ত্রী, করলেন গো-সেবা, দিলেন পুজো, বাজালেন খোল
Abhishek Banerjee Kalighat News: ধৃত ৩ জনকে নিয়ে কালীঘাটের ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ | ABP
CM Suvendu Adhikari: Abhishek Banerjee-র জন্মদিনের সেলিব্রেশনে ধুন্ধুমার, ফের আক্রমণে মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari:
Kunal Ghosh:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget