এক্সপ্লোর

TMC Leader Shot : গ্রামে ফিরতেই তৃণমূল নেতাকে গুলি ! নদিয়ার থানারপাড়ার ঘটনায় গ্রেফতার ৯

Nadia Shoot-out : ঘটনায় একটি নাইন এম এম পিস্তল উদ্ধার করা হয়েছে

থানারপাড়া (নদিয়া) : নদিয়ার (Nadia) থানারপাড়ার পিয়ারপুরে তৃণমূল নেতাকে গুলি (TMC Leader Shot)। গুলিবিদ্ধ তৃণমূল নেতা হাসিফুল মণ্ডলকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। খুনের চেষ্টার অভিযোগে গ্রেফতার (Arrest) ৯ জন। ঘটনায় একটি নাইন এম এম পিস্তল উদ্ধার করা হয়েছে।

স্থানীয় সূত্রে খবর, ঘটনার সূত্রপাত থানারপাড়া থানায় গণস্বাক্ষর কর্মসূচিকে কেন্দ্র করে। সই কারচুপির অভিযোগে গ্রামবাসীদের দু’ পক্ষের মধ্যে বচসা বাধে। অভিযোগ, তার জেরে গ্রামে ফিরতেই তৃণমূল নেতার ওপর হামলা চালায় অপর পক্ষ। তৃণমূল নেতার পায়ে গুলি লাগে। হামলার কারণ খতিয়ে দেখছে পুলিশ। তৃণমূলের প্রতিক্রিয়া এখনও মেলেনি।

দিলীপের নিশানা-

এপ্রসঙ্গে রাজ্যের শাসক দলকে একহাত বিজেপি নেতা দিলীপ ঘোষের। তিনি বলেন, "তৃণমূলের মুষলপর্ব শুরু হয়ে গেছে। এতদিন লুঠপাট হচ্ছিল, ভাগাভাগি ঠিকঠাক চলছিল। টাকা দিল্লি থেকে খুব আসছিল। লুঠ হচ্ছিল। কোনও সমস্যা ছিল না। টাকা কমে গেছে। কাটমানি কমে গেছে। ভাগ-বাঁটোয়ারা নিয়ে মারামারি। এখন তো অস্ত্রশস্ত্রের কারখানা চলছে। আর ওই দিয়ে সব সমাধান হচ্ছে। কলকাতাতেও গুলি চলছে। সাধারণ মানুষ মারা যাচ্ছে। তৃণমূলের যেখানেই বিজয়া সম্মিলনী হচ্ছে, সেখানেই মারামারি হচ্ছে। পার্টিটা দুর্বৃত্ততে ভরে গেছে। এখন সেই পার্টিকে বাঁচাতে যা চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, পার্টি বাঁচাতে গেলে বাংলাটা ডুবে যাবে। এই অবস্থা হয়েছে।"

যদিও এর পাল্টা জবাব দেন তৃণমূল সাংসদ শান্তনু সেন। তিনি বলেন, "নিজের দলে সম্পূর্ণ কোণঠাসা অবস্থায় থাকা দিলীপবাবু চূড়ান্ত হতাশা থেকে এই ধরনের কথাগুলো বলছেন। সেই কারণে সাধারণ মানুষ যখন তাঁর বিরুদ্ধে প্রতিবাদ করছেন, তিনি মুখের ভাষার সংযম রাখতে পারছেন না। যখন তাঁর সম্বন্ধে শোনা যাচ্ছে, গৌরী শঙ্করবাবু বলে কেউ একজন, সৌমেনবাবু বলে কেউ একজন...তাঁরই দলের নেতা অভিযোগ করছেন, দিলীপবাবু নাকি রিসিট না দিয়ে লক্ষ লক্ষ টাকা মানুষের থেকে তুলেছেন। তাঁর নাকি সাংসদ তহবিলের টাকায় সঠিকভাবে কাজ হচ্ছে না। বলছেন যে, পেটে পা তুলে দেব, বুকে পা তুলে দেব। একটা ঘটনা ঘটেছে। বিজেপি এখন সন্ত্রাসের ওপর ভিত্তি করে রাজনীতিতে বেঁচে থাকতে চাইছে। তাই কর্মীদের কখনো বলছে, তরোয়াল ধরো, কখনো বলছে বাঁশ ধরো। কখনো বলছে বন্দুক তৈরি করো, কখনো আবার বলছে, বুকে গুলি করো। এই ধরনের ভাষার মধ্যে দিয়ে তারা উস্কানি দিতে চাইছে নিজেদের কর্মীদের। আগামী পঞ্চায়েতে নির্বাচনের দেওয়াল লেখনটাও তারা ইতিমধ্যে পড়ে ফেলেছে। পঞ্চায়েত গণতান্ত্রিক পদ্ধতিতে মমতাময়ী হয়ে থাকবে।"

আরও পড়ুন ; পটাশপুরে বাজার থেকে ফেরার পথে তৃণমূল নেতাকে গুলি, আটক ২

সেরা শিরোনাম

JNU Molestation Case: JNU-এ যৌন হেনস্থার অভিযোগ কংগ্রেস সাংসদের বিরুদ্ধে, অভিযুক্তকে সাসপেন্ডের দাবিতে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ BJP-র মহিলা সাংসদদের
JNU-এ যৌন হেনস্থার অভিযোগ কংগ্রেস সাংসদের বিরুদ্ধে, অভিযুক্তকে সাসপেন্ডের দাবিতে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ BJP-র মহিলা সাংসদদের
Calcutta High Court: বামেদের বুকস্টল দেওয়ার অনুমতি নিয়ে, রাজ্য়কে অবস্থান স্পষ্ট করতে বলল হাইকোর্ট,
বামেদের বুকস্টল দেওয়ার অনুমতি নিয়ে, রাজ্য়কে অবস্থান স্পষ্ট করতে বলল হাইকোর্ট, "ওঁনারা বই বিক্রি করতে চান, খাবার না.."
News Live Blog: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
Sougata Roy On CJP:
"সাহসী তরুণ এরা", ককরোচের প্রশংসায় পঞ্চমুখ সৌগত রায়

ভিডিও

Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget