এক্সপ্লোর

Nadia : 'মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে সামিল হতে' তৃণমূলে যোগ বনগাঁ বিজেপির দুই বহিষ্কৃত নেতা-নেত্রী

তৃণমূলে যোগদান করে উত্তরা বাউড়ি বলেন, ' দলীয় কোন শৃঙ্খলা নেই বিজেপিতে।'


সুজিত মণ্ডল, নদিয়া: তৃণমূলে যোগ দিলেন বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলার দুই বহিষ্কৃত নেতা-নেত্রী। বৃহস্পতিবার ঘাসফুল শিবিরে যোগ দেন বিজেপির মহিলা মোর্চার বনগাঁ সাংগঠনিক জেলার প্রাক্তন সভানেত্রী উত্তরা বাউড়ি ও বিজেপির কিষাণ মোর্চার বহিষ্কৃত জেলা সভাপতি বুদ্ধদেব মালো। উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের রাণাঘাট সাংগঠনিক জেলার সভাপতি রত্না ঘোষ সহ জেলা সভাধিপতি রিক্তা কুন্ডু ও তৃণমূলের স্থানীয় নেতৃত্বের আরও কয়েকজন।

বুধবার বিজেপির মহিলা মোর্চার রাজ্য কমিটি উত্তরা বাউড়িকে চিঠি দিয়ে বহিস্কারের কথা জানিয়ে দেয়। তাঁদের বিরুদ্ধে দলবিরোধী কাজের অভিযোগ ছিল। এর পরদিনই তৃণমূলে যোগ দেন তিনি। পাশাপাশি এদিন একই মঞ্চে বনগাঁ সাংগঠনিক জেলার বিজেপির কিষান মোর্চার বহিষ্কৃত জেলা সভাপতি বুদ্ধদেব মালো তৃণমূল কংগ্রেসে যোগদান করেন।

তৃণমূলে যোগদান করে উত্তরা বাউড়ি বলেন, ' দলীয় কোন শৃঙ্খলা নেই বিজেপিতে। গেরুয়া শিবির মহিলাদের ক্ষমতায়নে বিশ্বাস করে না। বিজেপিতে থেকে মানুষের জন্য কাজ করতে পারছিলাম না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন দেখে অনুপ্রাণিত হয়েই বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলাম।' 

২৬ অগাস্ট বৃহস্পতিবার সন্ধ্যায় নদিয়ার কল্যাণী ঋত্বিক সদনে তাঁদের সঙ্গে তৃণমূলে যোগ দেয় বিজেপি থেকে আসা প্রায় ২ হাজার কর্মী সমর্থক । রাণাঘাট সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি রত্না ঘোষ কর বলেন, ' যাঁরা ভুল বুঝে বিজেপিতে চলে গিয়েছিলেন তাঁরা অনেকেই তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন।'


অন্যদিকে দলত্যাগ প্রসঙ্গে কল্যাণী শহর মন্ডল সভাপতি বিশ্বরূপ কুলভী বলেন,বিজেপি তাদের পদ থেকে অব্যাহতি আগেই দিয়ে দিয়েছে। তারপর তারা যেখানে খুশি সেখানে যদি পারেন। দলের থেকে তাদের যে দায়িত্ব দেওয়া হয়েছিল, তারা তাদের কার্যকারিতা প্রমাণ করতে পারেননি। কোন কিছু পাওয়ার আশায় বিজেপিতে আসলে তাহলে বিজেপি দলটা করা যায় না। সেটা অন্যান্য দলের ক্ষেত্রে হয়। তাদের দলত্যাগ করাতে বিজেপির কোন ক্ষতি হবে না।

সেরা শিরোনাম

Mamata Banerjee Detained : জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ধর্না, মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ধর্না, মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
News Live Update : মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Metro : মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?

ভিডিও

Mamata Banerjee News: মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল Delhi Police | CJP Protest
Weather News : পুজোর সময় কি ফের বিগড়ে যেতে পারে বরুণ দেবের মেজাজ? কী বলছে হাওয়া অফিস? | Durga Puja
Durga Puja 2026 : সেজে উঠেছে ইডেন ও রেড রোড, দুর্গাপুজোর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী | ABP
Congress Protest News : জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে হাজরা মোড়ে প্রতিবাদ বিক্ষোভে কংগ্রেস | ABP
CJP Protest Delhi News : বিমানের ভিতর থেকেই আটক অভিজিৎ দীপকে, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Success Story : ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
8th Pay Commission : ৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Metro : মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
CJP Protests: ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
Cockroach Janta Party : গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
Maharashtra SIR: শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
Embed widget