এক্সপ্লোর

Nadia: মৃতদেহ নিয়ে শ্মশানে ডিজে বাজিয়ে নাচ ঘিরে দু'পক্ষের বচসা, ধারাল অস্ত্রের আঘাতে মৃত্যু যুবকের

মৃতদেহ সৎকার করতে গিয়েঝড়ে পড়ল প্রাণ...

সুজিত মণ্ডল, শান্তিপুর: শ্মশানে মৃতদেহ সত্‍কার করতে আসা দুই পাড়ার বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনাকে ঘিরে উত্তেজনা। গন্ডগোলের সময় ধারাল অস্ত্রের আঘাতে এক যুবককে খুনের অভিযোগ। 

গতকাল গভীর রাতে এই ঘটনা ঘটেছে নদিয়ার শান্তিপুর শ্মশানে। মৃতের নাম বাপ্পা বিশ্বাস (২৪)। পেশায় তিনি কাপড় ব্যবসায়ী। বাড়ি শান্তিপুরের গবারচর এলাকায়। 

পুলিশ সূত্রে খবর, গবারচর এলাকার বাসিন্দারা প্রতিবেশী এক বৃদ্ধাকে নিয়ে শ্মশানে আসেন। বাপ্পাও ছিলেন সেই শ্মশানযাত্রীদের মধ্যে। অন্যদিকে, পাঁচপোঁতা এলাকা থেকে কয়েকজন মত্ত যুবকও মৃতদেহ নিয়ে শ্মশানে আসেন।

শ্মশানে ডিজে বাজিয়ে নাচা নিয়ে দু’পক্ষের মধ্যে গন্ডগোল শুরু হয়। অভিযোগ, সে সময়ই গবারচর এলাকার বাসিন্দা বাপ্পাকে ধারাল অস্ত্র দিয়ে আঘাত করা হয়। 

আরও পড়ুন: আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে মহিলা-শিশুদের আটকে রেখে ব্যবসায়ীর বাড়িতে লুঠ ডাকাতদলের

অন্ধকারের মধ্যে ধারালো অস্ত্র দিয়ে বাপ্পার পেটের বাঁদিকে আঘাত করে মধ্যপ যুবকরা বলে অভিযোগ। রাতেই রক্তাক্ত অবস্থায় বাপ্পাকে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে জানিয়ে দেন। 

ঘটনার পর থেকে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ জানিয়েছে, খুনের ঘটনার সঙ্গে কে বা কারা যুক্ত, তা তদন্ত করে দেখা হচ্ছে।

অন্যদিকে, হুগলির হরিপালে লক্ষ্মীপুজোর বিসর্জনকে কেন্দ্র করে অশান্তি।  মোসাইমোড় এলাকায় পুলিশের আপত্তি সত্ত্বেও ডিজে সহ বিসর্জনের শোভাযাত্রা বের করা নিয়ে গন্ডগোলের সূত্রপাত। 

আরও পড়ুন: নর্দমা দিয়ে বইছে রক্ত, ঘর থেকে উদ্ধার পচন ধরা ঝুলন্ত দেহ

অভিযোগ, স্থানীয় একটি পুজো কমিটির সদস্যরা পুলিসের বারণ শুনতে চায়নি।  এই নিয়ে শুরু হয় বিবাদ। তারপর বেধে যায় সংঘর্ষ।  কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা। 

পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়া হয়।  অভিযোগ, আশপাশের কয়েকটি বাড়ির কাচও ভেঙে দেওয়া হয়।  ঘটনায় কয়েকজন পুলিশ কর্মী আহত হয়েছেন। পুজো কমিটির কয়েকজন সদস্যকে আটক করা হয়েছে।   

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Taslima Nasrin: প্রায় দু দশক পর কলকাতায় এলেন তসলিমা নাসরিন, কী বললেন লেখিকা ?
প্রায় দু দশক পর কলকাতায় এলেন তসলিমা নাসরিন, কী বললেন লেখিকা ?
ISI-যোগ, মুখ্যমন্ত্রীর বিষয়ে তথ্য সংগ্রহ, বর্ধমানের আবাসনে গা-ঢাকা ধৃত জইশ জঙ্গির! একের পর এক বিস্ফোরক তথ্য
ISI-যোগ, মুখ্যমন্ত্রীর বিষয়ে তথ্য সংগ্রহ, বর্ধমানের আবাসনে গা-ঢাকা ধৃত জইশ জঙ্গির! একের পর এক বিস্ফোরক তথ্য
News Live Updates: বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল
বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল
Jaish Terrorist Arrested : মুখ্যমন্ত্রীর উপর হামলার ছক ? রাজ্যে অ্যাক্টিভ জইশ-জঙ্গিরা? রাজ্যে গ্রেফতার কুখ্যাত সন্ত্রাসবাদী
মুখ্যমন্ত্রীর উপর হামলার ছক ? রাজ্যে অ্যাক্টিভ জইশ-জঙ্গিরা? রাজ্যে গ্রেফতার কুখ্যাত সন্ত্রাসবাদী

ভিডিও

Abhishek Banerjee : ওষুধ থেকে USG, সেবাশ্রয় ঘিরে একের পর এক অভিযোগ!
ED Raid in Kolkata : শর্ট স্ট্রিট, খিদিরপুর-সহ শহরের ১২ জায়গায় অভিযান ED-এর
Dilip Ghosh | শ্রমিক থেকে 'পাথর সম্রাট', টুলুর উত্থানের নেপথ্যে TMC? বড় অভিযোগ দিলীপের
Birbhum Tulu Mondal | এখনও অধরা! কোথায় গিয়ে 'গা-ঢাকা' দিলেন টুলু মণ্ডল?
Abhishek Banerjee : বিনা অনুমতিতে USG মেশিন স্থানান্তরিত করায় লাইসেন্স ও রেজিস্ট্রেশন বাতিল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Case Against Meta : ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
Petrol Diesel Price Change : মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
Edible Oil Adulteration: ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
Kohli On Rahane: আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
Sebaashray Scam: 'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Embed widget