এক্সপ্লোর

Nadia: আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে মহিলা-শিশুদের আটকে রেখে ব্যবসায়ীর বাড়িতে লুঠ ডাকাতদলের

সোনার গয়না ও নগদ মিলিয়ে কয়েক লক্ষ টাকার সামগ্রী লুঠ করে দুষ্কৃতীরা...

সুজিত মণ্ডল, শান্তিপুর: আগ্নেয়াস্ত্র দেখিয়ে পরিবারের মহিলা সদস্যদের মারধর করে একটি ঘরে আটকে রেখে, নগদ টাকা ও সোনার গয়না নিয়ে চম্পট দিল ডাকাত দল। 

দুঃসাহসিক ডাকাতির ঘটনাটি ঘটেছে সোমবার রাতে নদিয়ার শান্তিপুর থানার আড়বলদা গ্রামে। ঘটনার পর থেকে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

পুলিশ জানিয়েছে, ঘটনার দিন সন্ধ্যা প্রায় সাড়ে সাতটা নাগাদ ইমারত সামগ্রীর ব্যবসায়ী বাপি রায়ের বাড়িতে আগ্নেয়াস্ত্র নিয়ে হানা দেয় ৫ -৬ জনের ডাকাতদল।

এরপরই তারা বাড়িতে থাকা মহিলা সদস্যদের একটি ঘরে আটকে রাখে। তাঁদের মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে দুটি ঘরের চারটি আলমারি ভেঙে সাড়ে চার লক্ষ টাকা ও ৮ ভরি সোনার গয়না নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। 

এমনকি, তথ্যপ্রমাণ লোপাটের জন্য ওই ব্যবসায়ীর বাড়িতে থাকা ৬টি ক্লোজ সার্কিট ক্যামেরার হার্ডডিস্কও নিয়ে যায় দুষ্কৃতীরা। ঘটনার পরেই রাতে এলাকায় পৌঁছে শান্তিপুর থানার পুলিশ। 

জানা গিয়েছে, ঐদিন দুপুরে ব্যবসার জন্য ব্যাঙ্কে গিয়েছিলেন গৃহকর্তা তথা ব্যবসায়ী বাপি রায়। ব্যবসায়ী স্ত্রী শিলা রায় বলেন, দুষ্কৃতীরা মুখে গামছা বেঁধে এসেছিল ওদেরকে চিনতে পারিনি। প্রত্যেকের হাতেই আগ্নেয়াস্ত্র ছিল। এমনকি ওদের হাতে বোমাও ছিল। 

শিলাদেবী বলেন, ওরা এসেই ১০ লক্ষ টাকা কোথায় রাখা রয়েছে তা জানতে চায়। আলমারির চাবি না দেওয়ায় আমাকে মারধর করে। এমনকি স্বামীকে খুনের হুমকি দিতে থাকে। ঘটনার পর থেকে আমরা আতঙ্কে রয়েছি।

ব্যবসায়ীর মা দুর্গা রায় বলেন, রাতে আমি একা একটি ঘরে ছিলাম। হঠাৎই মদ্যপ অবস্থায় এক দুষ্কৃতী আমাকে তুলে নিয়ে বৌমা নাতি ও আমাকে একটি ঘরে আটকে রাখে আমার চার ভরি ও বৌমার পাঁচ ভরি সোনার গয়না নিয়ে যায়। এছাড়া বাড়িতে থাকা নগদ সাড়ে চার লক্ষ টাকা নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা। যাওয়ার আগে ওরা বলেছিল বাচ্চাদের কানে আঙ্গুল দিয়ে রাখতে।  কারণ ওরা বোমা ফাটানোর করার কথা বলছিল। যদিও কোনও বিস্ফোরণ হয়নি। 

পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে।

আরও পড়ুন: রিভলভার উঁচিয়ে অফিসে ঢুকে লুঠপাট, ৭০ হাজার টাকা নিয়ে চম্পট দিল ডাকাত দল

আরও পড়ুন: অসুস্থ বৃদ্ধ দম্পতির গলায় অস্ত্র ঠেকিয়ে চার লক্ষ টাকা ও গয়না লুঠ করল ডাকাত দল

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mamata Banerjee: 'এত চুরি করেছেন চোর তো শুনতেই হবে', মমতার গাড়িতে হামলা নিয়ে কী বললেন মুখ্যমন্ত্রী ?
'এত চুরি করেছেন চোর তো শুনতেই হবে', মমতার গাড়িতে হামলা নিয়ে কী বললেন মুখ্যমন্ত্রী ?
Suvendu On Mamata: আপনি তো আজ অভয়ার বাড়িতে যেতে পারতেন ক্ষমা চাইতে, মমতাকে কটাক্ষ শুভেন্দুর
আপনি তো আজ অভয়ার বাড়িতে যেতে পারতেন ক্ষমা চাইতে, মমতাকে কটাক্ষ শুভেন্দুর
Mamata Banerjee Live: অভয়াকাণ্ডের ২ বছর, শেষে দেখে ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কাদের বিরুদ্ধে এবার তদন্ত?
অভয়াকাণ্ডের ২ বছর, শেষে দেখে ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কাদের বিরুদ্ধে এবার তদন্ত?
Sumit Roy: সরকারি জমি প্রাইভেট ল্য়ান্ডে বিক্রি, কীভাবে দুর্নীতি করেছেন অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায় ?
সরকারি জমি প্রাইভেট ল্য়ান্ডে বিক্রি, কীভাবে দুর্নীতি করেছেন অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায় ?

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget